আমার প্রিয় পোস্ট
- পুরানো ঢাকা - ব্রিটিশ লাইব্রেরী - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- রোমান সম্রাট হাড্রিয়ান - ইমন জুবায়ের
- বাহাই কারা? - ইমন জুবায়ের
- তত্ত্বকথা ১: রোলাঁ বার্থের পদ্ধতিতে রেপ্রিজেন্টেশন বিশ্লেষণ - ফাহমিদুল হক
- অটোমান কারা? - ইমন জুবায়ের
- মরমন কারা? - ইমন জুবায়ের
- কিউবার কৃষি অর্থনীতি/ রেবেকা ক্লসন -২ - দিনমজুর
- কিউবার কৃষি অর্থনীতি/ রেবেকা ক্লসন -১ - দিনমজুর
- Walther PP & PPK যার সাথে অনেক গোয়েন্দা কাহিনী জড়িত , এবং আরো কিছু ... প্রথম পর্ব - জটিল
- কারা ভাইকিং? - ইমন জুবায়ের
- কেল্ট কারা? - ইমন জুবায়ের
গিট্টু চরিত-৪ (রেডিও জকি হইবার বাসনা)
২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৬
বিশাল লাইন। সকলেই রেডিও জোকার ধুত্তুরি জকি হইবার তাড়নায় এই কাঠফাঁটা রোদ্দুরে আসিয়া লাইন দিয়া দাঁড়াইয়াছে। লাইনের মধ্যে ছেলের তুলনায় মেয়ের আধিক্য রহিয়াছে। গিট্টু তাহার একখানা জীবন-বৃত্তান্ত নিয়া লাইনে দন্ডায়মান হইল। তাহার সমুখে এক তরুণী। তরুণীর সমুখে তরুণীর মা। দুজনেই ব্যাপক ও সমান সাজ লইয়া লাইনে অপেক্ষমান। লাইনে দাঁড়ানো কমবেশী সকল নারীই সাজসজ্জার দিকে বেশ ভালোই নজর দিয়াছে বলিয়া বোধ হয়।
রোদ কড়া উঠিয়াছে। গরমের ঠেলায় অনেকের মেকআপ গলিয়া পরিতে লাগিলো ঘামের সাথে। ইহা নিয়া মেয়েদের উদ্বেগের শেষ নাই। তাহারা যারপরনাই বিরক্ত হইয়া উঠিল- কেন এতক্ষণ দেরী হইতেছে। কেন এতো কিছু জিজ্ঞাসা করিতেছে। ইত্যাদি। গিট্টু তাহাদের উদ্বেগ দেখিয়া আর চুপ থাকিতে পারিলো না। সামনে দাঁড়ানো তরুণীটিকে সে বলিল, ম্যাডাম রেডিওতে তো চেহারা দেখা যায় না। আপনি তারপরও এই প্রকার সাজ দিয়াছেন। ঐ জন্যই তো আপনার অস্বস্তি লাগিতেছে।
তরুণী ভুরু কুচকাইয়া তাহার দিকে তাকাইলো। সে বলিল, তাতে আপনার কী?
গিট্টু বলিল, না আপনারা যেমন করিয়া অস্থির হইয়া উঠিতেছেন- মেকআপ লইয়া, তাই বলিলাম আরকি!
তরুণী বলিল, আমার মেকআপ আমি দিয়াছি, আপনি এতো কথা বলিতেছেন কেনো?
গিট্টু পরিস্থিতি খারাপ হইতে পারে আঁচ করিয়া বলিল, না ম্যাডাম মনে কিছু লইবেন না। এমনি বলিতেছিলাম। আপনার মাও কী অডিশন দেবেন?
তরুণী আরো ক্ষিপ্ত হইয়া বলিল, মা? আমার মাকে আপনি কোথায় পাইলেন?
গিট্টু বলিল, আপনার সামনে কী আপনার আম্মাজান নয়?
তরুণী চোখমুখ বাঁকা করিয়া বলিল, আপনার মাথা খারাপ, ঐ বদখত মহিলা আমার মা হইবেন?
সামনের মহিলা পেছন ফিরিয়া বলিলেন, আমাকে কিছু বলিলেন?
তরুণীটি তড়িৎ বলিল, না না আমি নই। সে গিট্টুকে দেখাইয়া বলিল, ঐ লোকটি আপানাকে আমার মা বলিয়া ভুল করিতেছিলো।
বেচারা গিট্টুর দিকে মহিলা বেশ ক্রোধ নিয়া তাকাইলো। সে বলিল, ওই মিয়া, ফাইজালামির জায়গা পাইতেছো না, না?
গিট্টু ভ্যাবাচ্যাকা খাইয়া বলিল, না খাল্লামা ভুল হইয়া গেছে।
মহিলা আরো ক্ষেপিয়া বলিল, কী আমি খাল্লামা? আমাকে কি তোর খাল্লামা বোধ হয়। নচ্ছাড়, ত্যাদোড়, পাজির পা ঝাড়া, গোল আলু কোথাকার!!!
এইসব বলিতে বলিতে মহিলা উত্তেজিত হইয়া উঠিলো এবং তরুণীকে ডিঙাইয়া গিট্টুকে পার্স দিয়া আঘাত করিতে যায়। অন্য লোকজন ক্যাচাল দেখিয়া স্বভাবতই মহিলার পক্ষ নিলো। সকলেই বলিল, মিয়া আপনার সাহস তো কম নয়, আপনি আপুকে খাল্লামা বলিতেছেন? উনার বয়স কী চল্লিশ নাকি?
লোকজন বেশ উদ্যোমী হইয়া গিট্টুকে লাইন হইতে বাহির করিয়া দিলো। বেচারা গিট্টু দেখিলো সে যদি এখন লাইনের শেষে গিয়া দাঁড়ায় তবে দুইদিন লাগিতে পারে। না, আজ অডিশন হইবে না। তার চাইতে কোথাও গিয়া কোল্ড ড্রিংক খাওয়া যাইতে পারে। তার এই জোকার ধুত্তুরি এই জকি হওয়ার দরকার নাই। গিট্টু তাই অন্য উপায় চিন্তা করিতে লাগিলো।
সৌম্য বলেছেন:
আজকের পর্বটাই সবচাইতে বেশি মজার । প্লাস এবং হাত তালি দিলাম।
আবু নাসের মোহম্মদ রেজা বলেছেন:
হা হা হা ....
নকীবুল বারী বলেছেন:
জোসসসসসসসসসসসস
ভেংচুক বলেছেন:
কট্টিন
রায়হান(তন্ময়) বলেছেন:
জটিল হইসে
একাকী বালক বলেছেন:
হা হা হা। জটিল।


















