নির্বাচন হতে আর এক মাসও নেই। এর মধ্যেই নিরাপত্তা কর্মীরা বোধহয়
নড়েচড়ে বসেছেন। বিশেষ করে মঙ্গলবারের ঘটনায়। ধারণা করা হচ্ছে
নির্বাচনের জের ধরেই এই সহিংস ঘটনা ঘটেছে।
নোয়াখালি-১ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন
গণতন্ত্রী পার্টির নেতা নুরুল ইসলাম। কিন্তু তার ফ্ল্যাটে আগুন ধরে- মারা
যান তার প্রকৌশলী ছেলে এবং তিনি নিজে গুরুতর আহত।
নুরুল ইসলাম আহত অবস্থাতেই বলছিলেন, কদিন থেকেই তাদের খুনের হুমকি দেয়া হচ্ছিলো। তার ছেলেও এক আত্মীয়কে ঘটনার কদিন আগে বলেন, তারা এ বাড়ি ছেড়ে দেবেন। কারণ কে বা কারা ফোনে বলছে 'তোরা বাপ বেটা মরার জন্য রেডি হ'।
ঘটনার দিন নুরুল ইসলামের স্ত্রী ও কন্যা দেশের বাইরে ছিলেন।
আহত নেতার স্বজনসহ, বিভিন্ন রাজনৈতিক নেতারাও বলছেন, এটি হত্যা চেষ্টা। নির্বাচনের তিন সপ্তাহ আগে থেকেই যদি রাজনৈতিক এরকম সহিংস ঘটনা শুরু হয়ে যায়, তাহলে নির্বাচনের সময়, এরপরে কী হবে, তা অনুমান করা যায়। এখন প্রশ্ন হল- এসব মোকাবিলা করতে সরকার কি প্রস্তুত আছেন????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


