কাজী নজরুল ইসলামের গানটি সকলেই শুনেছেন: উচাটন মন ঘরে রয় না। তবে নজরুলের গানের যে সমস্যা সেটি হলো, গায়কেরা মোটামুটি সুর ঠিক রেখে নোটের এদিক সেদিক করতে পারেন। কারণ নজরুল নিজের গানের নোটেশন লিখে রাখার ব্যাপারে ছিলেন চরম উদাসীন। ফলে একটি গানের একটি মাত্র রূপ আর পাওয়া যায় না। আর তাই বিভিন্ন শিল্পীর গলায় গিয়ে নজরুলের গান কখনো হয়ে ওঠে চনমনে প্রাণবন্ত চপলা কিশোরী। আবার সেই একই গানের অক্কাপ্রাপ্তি হয়।
আমি 'উচাটন মন ঘরে রয় না' এই গানটি তিন শিল্পীর গলায় শুনছি গত এক ঘন্টা ধরে। কৌতুহল নিয়েই তিন শিল্পীর গাওয়া একই গান জোগাড় করেছি। অজয় চক্রবর্তী, মোহম্মদ রফি এবং হালের তরুণ শিল্পী তানভীর আলম সজীবের গলায় গাওয়া একই গান বাজছে কম্পিউটারে। পার্থক্য যেটা কানে ধরা পড়লো সেটা নিজের কাছেই বেশ ভালো লাগলো।
অজয়ের গলায় গানটি যেন করুণ রসে উপচে পড়া কোনো পানপাত্র। মন প্রিয়ার তরে উচাটন হয়ে বিরহে কাতর। এ গানে ব্যবহৃত হয়েছে সানাই। ফলে গানটি হয়ে উঠেছে আরো হৃদয়ভেদী।
রফির গলায় ঐ একই গান হয়ে উঠেছে নতুন চপলমতি প্রেমিকের আনন্দভরা চঞ্চলতা, অধীরতা। সেখানে দুঃখের চেয়ে অস্থিরতাই বেশী। প্রেমী সত্ত্বা দুইভাবে ধরা দিয়েছে বিখ্যাত দুই গায়কের কণ্ঠে। গায়কীর কারণেই।
তানভীরের গলায় গানটি হয়ে উঠেছে যান্ত্রিক। মাঝে তবলার বোল, বেইজ গিটার সব মিলিয়ে মনে হয় গানটি গাওয়ার জন্য গাওয়া। কণ্ঠে দরদটাও নেই।
উৎসাহী শ্রোতাদের গানটি শোনার আমন্ত্রণ রইলো। আপাতত কথাগুলো দিয়ে দিচ্ছি:
উচাটন মন ঘরে রয় না (প্রিয়া মোর)
ডাকে পথে বাঁকা তব নয়না।
তেজিয়া লোক-লাজ
সুখ সাধ গৃহকাজ
নিজ গৃহে বনবাস সয় না।
লইয়া স্মৃতির লেখা
কত আর কাঁদি একা
ফুল গেলে কাঁটা কেন যায় না।
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।