আমার প্রিয় পোস্ট

সকল অন্ধকারের হোক অবসান

চর্যাপদ আবিষ্কারের শতবর্ষ ও নেপালে তার ভগ্নাংশ দর্শনের আশা

২৪ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:১৯

শেয়ারঃ
0 0 0

বাংলা ভাষার এ যাবৎ কালের সবচেয়ে প্রাচীন নিদর্শন চর্যাপদ। এই বৌদ্ধধর্মগীতিকা আবিষ্কৃত হয় নেপালে। ১৯০৯ সালে। আবিষ্কর্তার নাম পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। এখন ২০০৯ সাল। আবিষ্কারের পর ১শ' বছর পেরিয়ে গেছে। এমন একটি মুহুর্তে আমি অবস্থান করছি নেপালেই।

ভাবলাম জাতীয় জাদুঘরে যাই, চর্যাপদের কিছু অংশ হয় তো পাওয়া যাবে।
কিন্তু পৌঁছানোর পর আশায় গুড়েবালি। চর্যাপদের কোনো খণ্ডিত অংশও চোখে পড়লো না।

আজ নেপালে লোকতন্ত্র দিবস। ভাবনা ছিলো রয়েল প‌্যালেসে যাবো। যেহেতু হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেছেন রাজ দরবার থেকেই। কিন্তু লোকতন্ত্র দিবস থাকাতে রয়েল প‌্যালেস বন্ধ। আজ আবার ওদের মা দিবসও বটে।

যাহোক, চর্যাপদের আবিষ্কার যে দেশে হয়েছে সে দেশে সেই সান্ধ্য সঙ্গীতের ভগ্নাংশ দেখে যেতে পারলেও কম পাওয়া হবে না। তার ওপর বাংলাদেশে যখন চর্যাপদ আবিষ্কারের শতবর্ষ পালিত হচ্ছে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ২৪ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:২৩
শরীফ উদ্দীন বলেছেন: এটা তাদের দেশে আবিস্কৃত হয়েছে মাত্র, এই ভাষায় তো আর তারা সপ্ন দেখেনা, ভাবেনা, প্রেম নিবেদন করে না। তা হলে এটা নিয়ে তারা কেন মাতা মাতি করবে?
৩. ২৪ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫৫
তায়েফ আহমাদ বলেছেন: আবিষ্কারের সালটা ১৯০৯ কি?
আমি যেন শুনেছিলাম ১৯০৭!
৪. ২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ৮:৫৯
মেঘলা মানুষ বলেছেন: ভাল আছেন বিধান ভাই? আপনি নেপালে কি করছেন?
বাংলাদেশ থেকে সাংবাদিকদের একটা গ্রুপ ওখানে গিয়েছে শুনেছিলাম। আপনি কি তার সাথে গিয়েছেন?

ভাল থাকবেন, শুভেচ্ছা।
০৪ ঠা মে, ২০০৯ সকাল ১১:১৬

লেখক বলেছেন: ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকেই এসেছি, নরওয়ে সরকারের বৃত্তি নিয়ে।

 

মোট সময় লেগেছে ০.৮৬৩৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সকল কিছু পুড়ে যাক। ভস্ম থেকে জন্ম নেক চেতনার অগ্নি-পক্ষি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই