নারী-রাজ্যে যৌন-সংস্কৃতি
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক অজপাড়া গায়ে বাস করে মোস্যু জাতিগোষ্ঠী। তাদের মধ্যে বিয়ের প্রচলন নেই। সেখানকার মেয়েরা যৌনতার ক্ষেত্রে ভোগ করে পূর্ণ স্বাধীনতা। এটাকে ইংরাজিতে বলে ওয়াকিং ম্যারেজ। যে কোনো ছেলে চাইলে যে কোনো বাড়িতে রাতে যেতে পারে- রাত কাটানোর জন্য- যদি ঐ মেয়েটির সম্মতি মেলে তবে তারা দুজনে মিলে কাটিয়ে দেয় এক মধুময় রাত। নিয়ম হচ্ছে পরদিন সকালে ছেলেটিকে বা বলা যায় পুরুষটিকে চলে যেতে হবে। এভাবে একাধিক পুরুষ সঙ্গ এবং নারী সঙ্গ পেতে পারে যথাক্রমে মোস্যু নারী ও পুরুষরা।
ঐ অঞ্চলের বাইরে সন্তানের পিতা নিয়ে প্রশ্ন তোলা হলেও চীনের একমাত্র ঐ গ্রামেই ব্যতিক্রম। সন্তানরা বেড়ে উঠছে পিতৃ পরিচয় ছাড়া। এটা তাদের জন্য মাথা ব্যথার কারণ নয়। মোস্যু মেয়েরা পরিবারের প্রধান হিসেবে গণ্য হয়। মাতৃপ্রধান সে সমাজে মেয়েরাই সর্বময় কর্তৃ। মেয়েদের এই পূর্ণ স্বাধীনতা পুরোটাই ভোগ করে স্থানীয় নারীরা। বিশ্বে তাই এই অঞ্চল "নারী-রাজ্য" নামেই পরিচিত। উইমেন'স কিংডম। তবে উল্টো ভোগের বিষয়টিও আছে।
মোস্যু সমাজের এই রীতির সুযোগ নিয়ে অনেক স্থানীয় ও বিদেশী পর্যটক সেখানে যায় শুধুমাত্র সম্ভোগ করার জন্য। যেহেতু সেখানকার মেয়েরা পতিতা নয়, ঐ যৌনচর্চা তাদের সংস্কৃতির অংশ তাই পুরুষরা নারীদের কাছ থেকে বেশ আন্তরিকতাই পায়। তবে এই সমাজ-রীতি এখন তাদের জন্য হুমকি স্বরূপ। এহেন অবস্থা একটা কথাই মনে করিয়ে দেয় "আপনা মাঁসে হরিণা বৈরী" অর্থাৎ হরিণ তার নিজের মাংশের জন্যই আক্রমনের শিকার হয়। সত্যিই কত বিচিত্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠী নিয়েই না আমাদের এই মহাবিচিত্র বসুন্ধরা!!!!
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন