যুক্তরাষ্ট্রের ধমক ধামক গায়েই মাখেনি ইরান। পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে জ্বালানি ও চিকিৎসাসহ বিভিন্নকাজে ব্যবহারের জন্য ইউরেনিয়াম পরিশোধন শুরু করেছে ইরান।
মঙ্গলবার নাতাঞ্জের পরমানু শোধনাগারে এই বিতর্কিত কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। আল-আলম টেলিভিশনে আরো বলা হয়, শোধন প্রক্রিয়ার প্রাথমিক পর্যায়ে আন্তর্জাতিক পরমানু শক্তি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে তেহরানের পক্ষ থেকে ইউরেনিয়াম শোধনের ঘোষণা আসার পরপরই নতুন অবরোধ চাপানোর কথা বলে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। তাদের অভিযোগ ইরান পরমানু অস্ত্র তৈরীর জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। তবে এ অভিযোগ শুরু থেকেই অস্বীকার করছে তেহরান। শতকরা ২০ ভাগ শোধনের মধ্য দিয়ে ইউরেনিয়ামকে বেসামরিক কাজে লাগানো হবে বলে দাবী করছে আহমাদিনেজাদ প্রশাসন।
এর আগে, সোমবার আন্তর্জাতিক পারমানবিক শক্তি সংস্থায় নিযুক্ত ইরানি প্রতিনিধি আলি-আসগর সুলতানিয়ে বলেন, ইরান মঙ্গলবার থেকে জ্বালানি তৈরীর কাজ শুরু করবে। এ বিষয়টি তেহরান জাতিসংঘের পরমানু বিষয়ক কর্তৃপক্ষকে আগেই জানিয়ে রেখেছিলো। সুলতানিয়ে আরো বলেন, এই শোধনকৃত ইউরেনিয়াম মেডিক্যাল আইসোটোপ তৈরীর কাজেও ব্যবহৃত হবে। এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক সাক্ষাৎকারে দেশটির পরমানু বিষয়ক প্রধান আলি আকবর সালেহি নতুন দশটি পরমানু শোধনাগার তৈরীর পরিকল্পনা বিষয়ে কথা বলেন। যদিও নতুন দশটি শোধনাগার তৈরীর বিষয়টি পুরনোই।
ইউরেনিয়াম শোধন প্রক্রিয়া শুরু এবং আরো নতুন প্লান্ট তৈরীর ঘোষণায় এটাই প্রতীয়মান হয় যে, ইরান মধ্য আঙুল প্রদর্শন করে চলেছে। পশ্চিমা গোষ্ঠীকে এমন পরিস্থিতে একটু অসহায়ই লাগছে। দেখা যাক, ইরানকে নিয়ে নতুন কী চাল চালে তারা? আর ইরান কী-ই বা জবাব দেয়!!
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।