ইদানীং ব্লগে প্রবেশিলেই দেখা যায় একগুচ্ছ পোস্ট, যাহার শিরোনাম থাকে বিশেষ আকর্ষণীয়। উপরন্তু প্রথম পৃষ্ঠায় উহার যে বর্ণনা দৃষ্টিগোচর হয়, তাহাও নিঃসন্দেহে তথ্যবহুল বলিয়া বোধগম্য হয়। পরন্তু উহার ভিতরে প্রবেশিলেই দেখা যায় অতি সংক্ষিপ্ত উক্ত লেখার সর্বশেষে আউটলুকবিডি'র একটি লিংক সংযুক্ত রহিয়াছে। উক্ত লেখার আরও যে সমস্ত বৈশিষ্ট্য আপন দৃষ্টি আকর্ষণ করিয়াছে --
১. উক্ত লিংকসমুদয় যে কেবল একই ব্যক্তি প্রচার করিয়া বেড়াইতেছে তাহা নহে, বরঞ্চ বহু লেখক অনুরূপ লিংক প্রচার করিয়া বেড়ান।
২. ইদানীং তাঁহারা "যারা একে বিজ্ঞাপন বিষয়ক পোস্ট মনে করেন, তাদের জন্য এই পোস্ট কোনভাবেই নয়" জাতীয় ঘোষণাবাক্য লেখার সর্বনিম্নে সংযুক্ত করিয়া দেন।
আমার প্রশ্ন -- ইহারা কারা? আর কেনই বা তাঁহারা দিনের পর দিন এই জাতীয় লেখা প্রচার করিয়া থাকেন???
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


