সেদিন নেদারল্যান্ডের পক্ষে পরিসংখ্যাগত একটা প্রেডিকশন করেছিলাম
ব্রাজিলের পেনাল্টিবক্সে মাঝে মাঝে বল নিয়ে নেদারল্যান্ডের খেলোয়াড়েরা এমন ভাবে দাঁড়িয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে এরপর কি করতে হবে সেই লেসন তাদের দেয়াই হয়নি। মনে হচ্ছে তারা কারো আসার অপেক্ষায় আছে।
তাদের এভাবে দাঁড়ানো দেখে বেশ ক'দিন টিভিতে প্রচারিত একটা এ্যাড মনে পড়ল।
গোলে শট নেবে নেবে ভাব করে একজন খেলোয়াড় দাঁড়িয়ে আছে। সে ইতিমধ্যে গোলকীপারকেও পরাজিত করেছে। কিন্তু সে গোল দিচ্ছেনা কারণ চিত্র সাংবাদিক তখনো পৌঁছায়নি
এইটাই হল লাতিন আমেরিকা বনাম ইউরোপিয়ান ফুটবল দেখার জ্বালা। শর্টপাস ভার্সেস লং পাস এ খেলার ছন্দই হারিয়ে যায় মাঝে মাঝে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

