ড. ইউনূস। গ্রামীন ব্যাংক । নোবেল। নোরাড। নরওয়ে। ...
সবার মূখে মূখে। তারচে বেশী রং চড়েছে সরকার প্রধানদের বেসামাল মূখের বেসামাল কথায়.. সেকি যে সে কথা.. গাঁয়ের ঝগড়াটি মেয়েটিরেও বলে পিছে যা!!!!
সাথে আছেন দীপু মনি। আহ নেত্রীর কথায় উহু আহা না করলেই বুঝী নয়!!!!
উপরি পাওনা হল বিদেশী মনমোহন এই দেশ এই জাতি নিয়ে এমন অশালীন কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করলেন জাতি হিসেবে ঘাড় মাটিতে লেগে যাবার যোগার। আর তার প্রতিবাদ করবে কে? ওরাই যে কথা যুগিয়ে দিল বড়!!!!
এক্ষনে হল কি ঐ নোরাড এইসব কি বলল দেখো দিকি !!!!!!!!!
নরওয়ে দূতাবাসের মতে ওই স্থানান্তর চুক্তি অনুযায়ী হয়নি এবং দূতাবাস বিষয়টি গ্রামীণ ব্যাংককে জানায়। আলোচনার পর গ্রামীণ কল্যাণ থেকে গ্রামীণ ব্যাংকে ১৭ কোটি নরওয়েজিয়ান ক্রোনার ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয় ১৯৯৮ সালের মে মাসে।
নরওয়ের পরিবেশ ও আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী এরিক সোলেইম বলেন, "প্রতিবেদন অনুযায়ী, নরওয়ের দেওয়া তহবিল কোনো অনভিপ্রেত উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি, কিংবা এ ব্যাপারে গ্রামীণ ব্যাংক কোনো দুর্নীতি বা তহবিল তসরুপে জড়িত হয়নি।"
"তখনকার সরকারের মেয়াদে ১৯৯৮ সালের মে মাসে ওই অর্থ ফিরিয়ে দেওয়ার চুক্তির মাধ্যমে বিষয়টির সমাপ্তি ঘটেছে।"
তখনকার সরকারের মেয়াদে ১৯৯৮ সালের মে মাসে ওই অর্থ ফিরিয়ে দেওয়ার চুক্তির মাধ্যমে বিষয়টির সমাপ্তি ঘটেছে- এই কথার পর এখন জাতি হিসেবে আমাদের অবস্থানকে যারা হৈচৈ বাধীয়ে দিলো, জাত গেল! ব্যাক্তি দিয়ে জাত না.. বলে হুলুস্থুল ফেলে দিল.. তারা এখন কি কহিবেন????
এই সব নেতৃস্থানীয় কূপমন্ডুকতার বিচার কে করিবেক?
জাতি হিসেবে নোবেল জয়ী ব্যাক্তি যখন জাতিকেও নোবেল জয়ীর সম্মান দেয় - তার ভুলুন্টনের দায় কে নেবে????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


