somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৪০ বছর পর মিত্রবাহিনীর মিত্রর মূখে একি কথা!!!!পাকিস্তানকে দুই টুকরো করেও ভারতের লাভ হয়নি : লে. জেনারেল জ্যাকব

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাকিস্তানকে দুই টুকরো করেও ভারতের লাভ হয়নি : লে. জেনারেল জ্যাকব

আহমদ হাসান ইমরান ভারত

এ বছরের ১৬ ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশ মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ইস্টার্ন কমান্ডের তদানীন্তন চিফ অব স্টাফ লে. জেনারেল জে. এফ. আর. জ্যাকব বেশ ক’টি পত্রপত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন। সাংবাদিকেরা তাকে প্রশ্ন করেছিলেন, ১৯৭১ সালে ভারত পাকস্তানকে ভেঙে দিতে সমর্থ হয়েছে। এর ফলে ভারত কি আরো নিরাপদ হয়েছে? এ প্রশ্নের উত্তরে জেনারেল জ্যাকব বলেন, ‘ভারত পাকিস্তানকে রাষ্ট্র হিসেবে দুই টুকরো করে দিতে সমর্থ হলেও সামরিক দিক থেকে তাতে ভারতের লাভ হয়নি। বরং এর ফলে ভারত সামরিক দিক থেকে আরো বেশি চাপের মুখে পড়েছে।’
‘পাকিস্তানকে ভেঙে দেয়ার উদ্দেশ্য ছিল ভারতকে আরো বেশি নিরাপদ করে তোলা। কিন' তা হয়েছে কি?’- এ প্রশ্নের জবাবে জেনারেল জ্যাকব বলেন, ‘না, সে উদ্দেশ অর্জিত হয়নি। বরং সম্পূর্ণ বিপরীত অবস'ায় সৃষ্টি হয়েছে। আগে দুটো ফ্রন্ট ছিল। একটি ছিল আমাদের পশ্চিমে পশ্চিম পাকিস্তান এবং আমাদের পূর্বে পূর্ব পাকিস্তান। দুই ফ্রন্টে ব্যবস'াপনা করতে গিয়ে আমাদের জন্য সমস্যা সৃষ্টি করার সামর্থ্য পাকিস্তানের ছিল না। কিন' এখন তাদের সব সেনাবাহিনী এবং অস্ত্রশস্ত্র পাকিস্তানে (পশ্চিম পাকিস্তান) কেন্দ্রীভূত হয়েছে। ফলে তারা আরো সক্ষমভাবে এগুলোর ওপর নজর দিতে পারছে।’
জেনারেল জ্যাকবকে আরো প্রশ্ন করা হয়, ‘আমরা কি ’৭১-এর সামরিক বিজয় থেকে যথাযথ ফায়দা নিতে ব্যর্থ হয়েছি?’
উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, কথাটি সঠিক। ১৯৭২ সালে সিমলা চুক্তির সময় পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোর সাথে আমাদের এক লিখিত চুক্তি করা উচিত ছিল যে, বর্তমান সীমারেখাই জম্বু-কাশ্মিরে অস্ত্রবিরতির সীমারেখা হবে। এ প্রস্তাবে ভুট্টো বলেন, তিনি লিখিতভাবে কিছু দিতে পারবেন না। সে ক্ষেত্রে দেশে ফিরে গেলে তাকে হত্যা করা হবে। পরে ভুট্টো তার মৌখিক বক্তব্য থেকেও সরে আসেন।’
‘ওই সময়ের আপনার সব থেকে উল্লেখযোগ্য স্মৃতি কোনটি?’- এ প্রশ্নের জবাবে জেনারেল জ্যাকব বলেন, ‘আমার মনে পড়ছে, ঢাকায় জেনারেল নিয়াজির সদর দফতরের কথা। যখন আমি তার কাছে আত্মসমর্পণের শর্তাবলি পড়ে শুনালাম, জেনারেল নিয়াজি কান্নায় ভেঙে পড়লেন। তার পরেই যা মনে পড়ে তা হলো- রমনা রেসকোর্সে প্রকাশ্যে এবং জনসমক্ষে জেনারেল নিয়াজির আত্মসমর্পণের সময় বাংলাদেশীরা তাকে হত্যা করতে চেয়েছিল। জেনারেল নিয়াজিকে সরিয়ে আনতে আমাদের যথেষ্ট বেগ পেতে হয়।’
বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অবদান সম্পর্কে লে. জেনারেল জ্যাকব বলেন, ‘অনেকের বিপরীতে আমি কিন' সব সময় এই অবস'ান নিয়েছি যে মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের অভিযানের সময় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা অনবরত পাকিস্তানিদের হয়রান করে গেছে এবং পাকিস্তানিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে সমর্থ হয়েছে। তাই মুক্তিযোদ্ধাদের ভূমিকা ছিল সবিশেষ গুরুত্বপূর্ণ। যুদ্ধের সময় বাংলাদেশে আমরা এক হাজার ৪০০ সেনাসদস্যকে হারিয়েছি। চার হাজার সেনা বাংলাদেশ যুদ্ধে আহত হয়। মুক্তিবাহিনী সাহায্য না করলে আমাদের হতাহতের সংখ্যা আরো বেশি হতো। আমিই প্রথম ব্যক্তি যে নিজের লেখা বইয়ে মুক্তিযোদ্ধাদের ভূমিকাকে তুলে ধরেছি।

পত্রিকা থেকে....
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:০৭
১২টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনৈতিক বাস্তবতা....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা জুন, ২০২৬ বিকাল ৫:০০

ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনৈতিক বাস্তবতা....

বাংলাদেশের অর্থনীতি আজ যে কঠিন বাস্তবতার মুখোমুখি, তা একদিনে সৃষ্টি হয়নি। দীর্ঘ দুই দশকের দুর্নীতি, লুটপাট, অর্থপাচার এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আর্থিক অব্যবস্থাপনার ফল আজ রাষ্ট্রকে... ...বাকিটুকু পড়ুন

"টেকসই অর্থনীতির: সহজ সমাধান"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০১ লা জুন, ২০২৬ বিকাল ৫:০৭



দেশ এখন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত। ব্যাংকে তারল্য সংকট, টাকার অবমূল্যায়ন, অর্থ পাচারসহ নানা বহুমুখী সমস্যার সম্মুখীন। ইউনূস সরকার দেশীয় ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে কোনোভাবে জোড়াতালি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার... ...বাকিটুকু পড়ুন

দু-দণ্ড শান্তির পরেও যে তৃষ্ণা থাকে : বনলতা সেন - সিনেমা [স্পয়লার এলার্ট]

লিখেছেন জাহিদ অনিক, ০১ লা জুন, ২০২৬ বিকাল ৫:১৪


সিনেমা হলের আলো নিভলে একটা চুক্তি হয়। পরিচালক বলেন; আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে কোথাও নিয়ে যাব। দর্শক রাজি হয়ে চোখ মেলে বসে থাকেন। মাসুদ হাসান উজ্জ্বলের বনলতা... ...বাকিটুকু পড়ুন

আপনি অন্যায় করছেন, ওমর খাইয়াম!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৩৪

আপনি সামুতে দীর্ঘদিন ধরে লিখছেন। এই ব্লগে আপনার অনেক অবদান। সেই অধিকারে, যে কোন ব্লগারের লেখাকে আপনি সমালোচনা করতেই পারেন। কিন্তু, কারো নাম নিয়ে কটাক্ষ করার অধিকার আপনাকে কে দিয়েছে?... ...বাকিটুকু পড়ুন

এমপির কাজ কি মানববন্ধন করা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা জুন, ২০২৬ রাত ২:২০


ব্রাহ্মণবাড়িয়ায় একটা সিনেমা দেখানো হবে। পারিবারিক সিনেমা। সেন্সর বোর্ড থেকে পাস করা। নাম "বনলতা এক্সপ্রেস।" ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি ঈদের আনন্দে মানুষকে একটু সিনেমা দেখাতে চাইল। এতটুকুই ছিল ঘটনা ।... ...বাকিটুকু পড়ুন

×