somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি সুশীল!!!ভাবনায় ~ শূভেচ্ছায়

২৫ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি মানবতার গান গাই!

আমি অসাম্প্রদায়িকতার গান গাই!!

আমি স্বাধীনতা, গণতন্ত্র আর মুক্তির গান গাই!!!
আমার অশ্রুতে ভেজে সবার চোখ
অগ্নিগর্ভ ভাষনে ঝাপিয়ে পড়ে জনতা
সুশীল সমাজে সমীহের সাথে স্মরণ করে এ নাম
রামুর রাজনীতিতে কি তোলপারই না তুলে দিলাম
আবেগী বাঙালীর অলস হৃদয়ে!

বসনিয়ায় লাখো নারী পরুষ শিশুর গণহত্যায় নিরব;
কাশ্মীর, ফিলিস্তিন, আফগান, মিয়ানমার
অগ্নিগর্ভ হলেও আমার নিশ্চিন্ত ঘুমে বিঘ্ন ঘটেনা!
সাম্রাজ্যবাদের লোভের অনলে দেশের পর আদেশ পোড়ে
অসহায় নিরপরাধের অগনন মৃত্যু আমাকে পীড়িত করে না
নীরোর মতো আমি সূখে বাঁশি বাজাই!!!
সীমান্তে দেশীয় মৃত্যুকেও হত্যা বলে
দাদার প্রেসক্রিপশন বরং বেশ জ্ঞানী আর উচ্চমার্গের মনে হয়!
দেশী আমলাদের এমন মেধা নেই বলে স্বদেশীদের মুন্ডুপাতে
অপার্থিব তৃপ্তি লাভ করি!

আমি সুশীল।
আমি সমাজের হর্তাকর্তা।
আমি রাজনীতি, অর্থনীতি আর বিশ্বনীতির কূটচালে
মীরজাফরকে শিশুতুল্য জ্ঞান করে;
মেধা, আনুগত্য আর সেবা উজার করে দেই তিনাদের পদতলে!
আপনি বাঁচলে বাপের নাম-এই বাগধারার
আবস্কর্তাকে মনে মনে প্রণাম জানাই শতোকুটিবার!

ধর্মকে আমি সাম্প্রদায়িকতা মনে করি
পূজোর মন্ডপে বেশ হাসিখুশী সার্বজনীন বক্তৃতা দেই
ঈদের জামাতে গেলে কেমন ধর্মান্ধ মনে হয়-
তাই শূয়ে বসে কাটিয়ে
টকশো আর ইন্টাভ্যুতে খুব নীতিকথা
জাতির স্বার্থেই কপচে যাই!

আমি সুশীল!
আমি মানবতার গান গাই!
আমি অসাম্প্রদায়িকতার গান গাই!!
আমি স্বাধীনতা, গণতন্ত্র আর মুক্তির গান গাই!!!


নোটঃ
[সামনে পবিত্র ঈদুল-আযহা। সবাই আনন্দ নিয়ে ।ঈদ করব।
কিন্তু খুব কষ্ট পেলাম সকালে মায়ানমারের এই হতভাগ্য মুসলিম ভাইদের এই নিউজটি পড়ে।] সাগরে ভাসমান-তাদের কোথায় ঈদ? কোথায় বেঁচে থাকার নিরন্তর লড়াই। মুসলিম উম্মাহ নিরবতা ব্যথিত করে। আমাদের নিরবতা কি প্রশ্নাতীত। সদ্যই একজন বলল - তো আপনি কি করবেন? যুদ্ধ?
আমি বলি না। আমার বা দেশের সে সামর্থ নেই।
কিন্তু জনমততো গড়তে পারি। বিবেকের দায় থেকে তথ্য বিনিময়ের মাধ্যমে মানুষকে সচেতন করা। যেমনটি আমরা পেয়েছিলাম ৭১-এ আমাদের পক্ষে বিশ্বের বহুজনের বহু আয়োজনে। কনসার্টে, সাংস্কৃতিক অনুষ্ঠানে, জনমত গঠনের বহু চেষ্টার মাধ্যমে।

কোরআনে আছে- তোমরা কি তবু নিশ্চুপ থাকবে- যখন তোমার মুসলিম ভাই অত্যাচারিত হয়ে অসহায় অবস্থায় আকাশের দিকে চেয়ে আছে ফরিয়াদি হয়ে-কখন আসবে আল্লাহর সাহায্য?

কিংবা- হাদীসের সেই অমোঘ বাণী- মুসলমান এক দেহের মতো। এর কোথাও আঘাত লাগলে সর্বাঙ্গে সেই ব্যাথা অনুভুত হবে।

আমরা কি তবে প‌্যরালাইজড! আমাদের অনুভুতি মূলবোধ কি ভোতা হয়ে গেছে? আমি কি সেই কথিত সুশীল হতে চলেছি!!!




সবাইকে ঈদের শুভেচ্ছা।
বিশ্বে সকল মানুষ শান্তিতে থাকুক।




সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৩২
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×