somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ এক সুবিবেচক রাজনীতিককে হারালো: খালেদা ~রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে বাণী

২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধন্যবাদ খালেদা জিয়া! শুভ মত প্রকাশে বরাবরের মতো আপনার সুবচন রাজনীতিতে পরিবর্তন আনবে বলেই বিশ্বাস করি!

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে বিরোধীদলীয় নেতা, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শোক জানিয়েছেন।

বুধবার রাতে এক শোকবার্তায় তিনি বলেন, “বিদেশে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রবীণ রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী, আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের মৃত্যুর খবর সংবাদমাধ্যম মারফত জানতে পেরে আমি গভীরভাবে শোকাভিভূত।”

খালেদ জিয়া বলেন, “আমি আমার নিজের ও বিএনপির পক্ষ থেকে মরহুমের শোকার্ত স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে বেহেশত নসিব করেন।”

বিএনপি চেয়ারপারসন বলেন, “দীর্ঘ রাজনৈতিক জীবনে জিল্লুর রহমান গুরুত্বপূর্ণ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন ক্রান্তিলগ্নে তাঁর ইতিবাচক ভূমিকা আমাদের জাতীয় ইতিহাসের অংশ হয়ে থাকবে।”

তিনি বলেন, “জিল্লুর রহমান ছিলেন মিতবাক, ভদ্র, নম্র একজন ভালো মানুষ। তাঁর ইন্তেকালে বাংলাদেশ একজন অভিজ্ঞ, মননশীল ও সুবিবেচক রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। রুচি ও প্রজ্ঞার প্রকট অভাবের এই সময়ে তাঁর মৃত্যু যে শূন্যতা সৃষ্টি করলো তা সহজে পূরণ হবার নয়।”

যদিও উনার অভিযোগ গুলো গুরুত্বপূর্ণ তবুও তা উহ্য রেখেই বলতে চাই- শুভ রাজনীতির সূচনা হোক সুবচনে, শুভ বিশ্বাসে, কথা কাজে। শুরু হোক বক্তব্যে শালীনতা, শ্রদ্ধা আর ভব্যতায়।
আপনি এগিয়ে এসেছেন- আশঅ করি মাননীয় প্রধানমন্ত্রীও এগিয়ে এসে এই জাতির প্রতি উনার প্রকৃত ভালবাসার প্রমাণ দেবেন।

সংবাদ
১৬টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।

লিখেছেন রাবব১৯৭১, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৪৩

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।
=======================================
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাঁরা অমর হয়ে আছেন, তাঁদের অন্যতম হলেন তোফায়েল আহমেদ। উনসত্তরের গণঅভ্যুত্থান থেকে শুরু করে মহান... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

×