somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজ্ঞাপনে প্রধানমন্ত্রী-প্রধানমন্ত্রীর বিজ্ঞাপন!!!!!

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অকস্মাৎইতো।

রাতারাতি আলিফ লায়লার জিনির মতো- সব বিজ্ঞাপন, মনোলোভা, সেক্সি, অড সব বিলকুল গায়েব!!!


একসাথে সবার চুক্তি শেষ হয়েছে, না কোন যাদুর পরশে এমন অসম্ভব সম্ভব হল-
সব বিলবোর্ড রাতারাতি বদলে গেল।


আমাদের মান্যবর প্রধানমন্ত্রী প্রতিস্থাপিত হলেন সেখানে। তাঁর দাবীকৃত সাফল্য আর সরকারের গুনাবলীর ফিরিস্তি দিয়ে পুরা ঢাকা (বাহিরের খবর জানি না) ছেয়ে ফেলা হল।

মজার জিনিষ হল বিজ্ঞাপন হয় পণ্যের। কর্পোরেট বানিজ্যে সত্য নয়, কিছু সত্য, কিছু উন্মাদনা, কিছু গোলক ধাধা, কিছু ষ্টান্ট, জিনিষ যাই হোক উপস্থানা চাই মনোলোভা, আকর্ষনীয়... সেই সুত্রে সরকারের সাফল্য এখন পণ্যের মর্যাদা পেয়েছে অথবা পণ্যে অধোপতিত হয়ৈছে!!!


পৃথিবীর আর কোন দেশে এমন গণ-পাবলিক বিজ্ঞাপনের নজির আছে কিনা- প্রবাষী ভাইয়েরা জানলে জানাবেন। না থাকলে সেই ক্ষেত্রেও আমরা বিশ্বে এক নজর নজীর স্থাপনের স্বার্ণালী দ্বারপ্রান্তে ;)


এখন দেখা যাক- জনতার রায়!
তারা লাক্স, ম্যাগি, লিজান মেহেদীর মতো বিজ্ঞাপনের মডেল দেখে কিংবা বিজ্ঞাপনের মনোলোভা উপস্থাপনায় মুগ্ধ হয় কিনা? তবেই হয়তো ভোটের বাজারে এই কর্পোরেট উপস্থাপনা সফল বলে বিবেচিত হবে।

বাসে আসতে আসতে এই নিয়ে রসালো আলোচনায়- একদন ফোড়ন কাটলো বেরসিকের মতো। ভাই- শাস্ত্রে বলৈ খালি কলসি বাজে বেশি !
আর তাগোর এতই সফলতা যে বিজ্ঞাপন কইরা জানাইতে হয়????

পড়েন নাই ছোটবেলায়-
শৈবাল দিঘীরে বলি উচ্চ করি শির
লিখে রেখৌ একফোটা দিলেম শিশির!!!

আরেকজন কড় ধরে বসলো ভাই এইটার সাথে এইটা মিললোনাতে!
বক্তা বেশ একগাল হেসে আয়েশ করে বললেন অবশ্যই মিলবে। মিলবেনা কেন? মিলাতে চাইলেই মিলবে। দেখেন না তিনারা যেমন সকল ব্যর্থতায়- মায় পরীক্ষায় ছাত্র ফেল করায়ও বিরোধি দলের দোষ খুজে পায় (এ পর্যায়ে সকলে হো হো করে হেসে উঠল) ...
তেমনি সরকারের স্বাভাবিক কাজ, রুটিন কাজ যা তা যদি বিজ্ঞাপনে উঠে আসে তবে আর রইল কি ভাই?
ঘরে গিয়ে যদি শোনেন গিন্নি আঙুলের কর গুনে বলা শুরু করে- আমি ঘুম থেকে উঠেছি- বিছানা থেকে নেমেছি- ফ্রেশ হয়েছি- রান্না ঘরে গিয়েছি- হাড়িপাতিল ধুয়েছি- চূলা জা্বিলয়েছি, আটার কৌটা নামিয়েছি- আটা পানিতে ঢেলেছি...( আবার হাসির রোল) বক্তাও বিরতি নিয়ে..
আপনার হাল কি হবে?
সরাকারের রুটিন কাজের বাইরে- তাদের আলোচিত দূর্নীতির কোন শাস্তি বা জবাব না দিয়ে আপনি যখন এই ভাবে ঢোল পেটাবেন তখন তা কি হল?
শৈবালে সাধ্য নেই শিশির আটকে রাখে- তবুও তার াহমিকা বজায় রাখতে দীঘির কাছে সে দাতা সাজে- যার বুকে তার বসবাস!!!!

সরকার যদি জনগণরে আবুল ভেবে থাকে, ৫-০র পরও নিজেদের সংশোধন না করে উল্টো ঐ গিন্নির পর ঘ্যানর ঘ্যানর করে- তবে বুঝেন.. মিললো না কেম্নে......

নামতে নামতে আর বাকীটুকু শৌনা হয় নি।

তবে ভাবছি- আমজনতা যতোই আম আম করোনা কেন- খাস কিছু তাদের মধ্যে আছে। নইলো এত গভীরে তারা ভাবে এটা সরকার কি জানে????



২৯টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

×