somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাটগ্রামে বাংলাদেশ অংশে ঢুকে বিএসএফের হামলা !!! আর কত আক্রমন হলে পররাষ্ট্র নীতির সার্বভৌমত্বের চেতনা জাগবে!!!!!???

১২ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাটগ্রামে বাংলাদেশ অংশে ঢুকে বিএসএফের হামলা !!!!!!!!!!!!!!!!!!!!!!!!


লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে হামলা চালিয়ে বসতবাড়ি ভাঙচুর ও এক বাংলাদেশি তরুণীতে লাঞ্ছিত করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার দুপুর আড়াইটার দিকে পাটগ্রামের ধবলগুড়ি সীমান্তে ৮৮৬ নং আন্তজার্তিক মেইন পিলার সংলগ্ন সিরাজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

সীমান্তবর্তী লোকজনের অভিযোগ, ওই সীমান্ত এলাকার বাংলাদেশি ভূখণ্ডে গরুর ঘাস কাটতে যায় স্থানীয় রাসেল নামে এক যুবক। এ সময় তাকে ৩৫ বিএসএফের কুচবিহার-ফালাকাটার ললোংগাবাড়ী ক্যাম্পের টহল দল ধাওয়া করে।

ধাওয়া খেয়ে রাসেল পালিয়ে গেলেও বিএসএফের টহল দল সীমান্ত ঘেঁষা সিরাজুলের বাড়ি ঘিরে ফেলে রাসেল ওই বাড়িতে লুকিয়ে আছে বলে দ‍াবি করে।

একপয়ার্য়ে বিএসএফ সদস্যরা সিরাজুলের বসত-বাড়িতে ভাঙচুর চালায়। এ সময় সিরাজুলের মেয়ে তাদের বাধা দিতে গেলে বিএসএফ সদস্যরা তাকে লাঞ্ছিত করে। পরে স্থানীয়রা দলবদ্ধ হয়ে ধাওয়া করলে বিএসএফ সদস্যরা পালিয়ে যায়।
পাটগ্রামের জোংড়া ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৭ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রুহল আমীন জানান, পুরো বিষয়টি নিয়ে আমরা বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি। বৈঠকে কড়া প্রতিবাদ জানাব।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৪
সূত্র


বিস্ময়ে হতবাক হয়ে ভাবি- আর কত আক্রমন হলে পররাষ্ট্র নীতির সর্বভৌমত্বের চেতনা জাগবে!!!!!
মিডিয়াগুলোও নিউজটাকে ছোট করে আড়ালে আবডালে ছাপে!!!
স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তাদের দায় কি এই!!!!!

সরকার বিব্রত হবে নাকি বন্ধু দেশ নাখৌশ হবে এই ভেবে কি পররাষ্ট্রনীতি চলে?
না মিডিয়া তাদের দায় মোচন করতে পারবে?

সবার আগে দেশ। স্বাধীনতা সার্বভৌমত্ব!

এর কোনটা আক্রান্ত হলে আগে সেই পয়েন্ট অব ভিউতেই রিপোর্ট হবে।, ণীতি নির্ধারিত হবে। কে খুশী কে নাখোশ তা দেখা, সে অনুপাতে লেখা বা বিবৃতি দেওয়া তো রাজাকারি করার চেয়েও খারাপ।

ধিক সেই সব নেতাদের!
ধিক সেই সকল মিডিয়াদের
ধিক সেই সকল বিবৃতিবাজদের!
ধিক সেই সকল চেতনাবাজদের!!!!!!!!!!!!!!!!!!!!!!

সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×