somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনৈতিক পরশ্রীকাতরতা, পরশ্রীকাতর রাজনীতি: আওয়ামীলিগের আন্তর্জাতিক স্বাক্ষর!!!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের ১৬কোটি আমজনতা মোটামুটি সহজ ভাবে ৩ ভাগে বিভক্ত। আওয়ামীলীগ বিএনপি অন্যান্য।
বুঝে হোক না বুঝে হোক, আদর্শে হোক বা উত্তরাধীকার সূত্রে হোক এই বিভাজন চলে আসছে বিশেষ করে বড় দুটি দলক কেন্দ্র করে! সেই বিরোধে রাজনৈতিক সুস্থতা, চর্চা, সংস্কৃতি শতভাগ অনুপস্থিত থাকলেও পরশ্রীকাতরতা ব্যাপক ভাবে বিরাজমান।

সতীনেও মাঝে মাঝে মুখ দেখাদেখি হয়! কিন্তু আমাদের প্রধান দুই নেত্রীর যেন তাও হারাম!!! তো একটা জাতি এগিয়ে যাবে কিভাবে? এর মাঝে ক্ষমতার অন্ত:কোন্দলে রেষারেষী হিংসা তো রয়েছেই প্রকাশ্যে মিথ্যা অপবাদ, ব্যক্তি আক্রমন, রুচিহীন স্থুল কথা, খোদ সংসদে বসে অসংসদীয় ভাষায় বিরোধীদের গালাগালি থেকে শূরু করে মাঠে ময়দানে, টকশোতে মিডিয়ায়.. বচসা প্রায়ই হাতাহাতিতে রুপ নেয় বা উপক্রম হয়।

শালীনতা, সভ্যতা, ভব্যতা শব্দ চয়নে, ভাষায় রুচিতেতো নেইই.. প্রায়ই মনে হয় কোন নিম্নশ্রেণী বা রুচির অকথ্য ভাষা রুচি যেন হুট করেই মঞ্চে, টিভিতে, ইন্টারভিউতে চলে আসছে!!!

সেই বিরোধ যে সবসময় নীতিগত, জাতীয় স্বার্থগত বা আন্তর্জাতিক কোন ইস্যুতে তা নয়- পান থেকে চূন খসায়ও সেই বিরোধ!!!!
গালিভার লিলিপুটের গল্পে যেমন ডিমের কোন অংশ দিয়ে ভাঙ্গা হবে তা নিয়ে দীর্ঘ মেয়াদী যুদ্ধ হয়!
আমাদের কথিত নেতা-নেত্রীরা মনে হয় তেমনি মূখিয়ে থাকেন! অন্তত তাদের বচন তো তাই স্বাক্ষ্য দেয়!

এই ক্ষেত্রে সবচে এগিয়ে বর্তমান সরকারী দল। আগের নির্বাচিত টার্ম বা এবারের অনির্বাচিত টার্মে- মাশাল্লা একের চে আরেক দারুন দারুন সব মন্তব্য, আমজনতাকে উপেক্ষা উপহাস আর কমেডিয়ান মন্তব্যে ভরপুর।
এর মাঝে আবার বিরোধী নেত্রীকে তির্যক বাক্যকাণে ভাসিয়ে কেউ কেই নাকি মন্ত্রী সভায়ও স্থান পেয়েছেন। আবার স্থান পাবার পরও তাদের নিয়মিতই সেই দায়িত্ব পালনে সচেতন দেখা যায়! মন্ত্রনালয় বিষয়ক মন্তব্য মাসে খুজলে একটা দুটো পেলেও ভিন্নমতকে গালাগালি প্রায় প্রতিদিনের ইস্যু!

তো এতদিনতো দেশের ভিতরে- এভাবেই যায় যায় দিন!
এবার আন্তর্জাতিক ভাবেও নিজেদের হীনমন্যতা আর দৈন্যতাকে চূড়ান্ত ভাবে প্রকাশ করলো-তারা!

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে যুক্তরাষ্ট্রের একটা রাস্তার নামকরণের সিদ্ধান্ত থেকে ঘটনার শুরু। বিক্ষোভ, প্রতিবাদপত্র, সমাবেশ, ই-মেইল অনলাইন এক্টিভিজমের মাধ্যমে ঠেকানো সর্বোচ্চ চেষ্টা করে যুক্তরাষ্ট্র আওয়ামীলিগ! এমনকি শিকাগো সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ !!! !

শিকাগোর আওয়ামী লীগ নেতা মনির চৌধুরী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষে একজন অ্যাটর্নির (আইনজীবী) মাধ্যমে স্থানীয় সময় শুক্রবার মামলা দায়ের করেন। আমরা কি নিজেদের হীনমন্যতার নোংরামোর আন্তর্জাতিক স্বাক্ষর রেখে দিলাম??????

তারপরও তার উদ্বোধন হয়েছেে
মার্কিন যুক্তরাষ্ট্রে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে রাস্তার উদ্বোধন করা হয়েছে। ইলনয় স্টেটের শিকাগো শহরে স্থানীয় সময় রোববার বিকেলে ‘জিয়াউর রহমান ওয়ে’ উদ্বোধন করা হয়।


- See more at: Click This Link
বাংলাদেশের একজন নাগরিকের প্রতি যুক্তরাষ্ট্রের এই সম্মানকে আমরা সহজভাবে নিতে পারলাম না!!!! ব্যক্তিগত বিরোধ পছন্দ-অপছন্দের বাইরে বহির্বিশ্বেতো অন্তত মিনিমাম ভব্যতা টুকু বজায় রাখা উচিত ছিল। সম্মানতো বাংলাদেশেরই।

অবশ্য আমজনতার ভাবনাই ভুল বটে।
যে দেশে একজন নোবল লরিয়েটকে হেয় করার জন্য উঠে পড়ে লাগে মন্ত্রী মিনিষ্টার সহ একটা বিশেষ শ্রেণী-সেখানে বিরোধ নেতার প্রতি সহনশীলতা সেতো সোনার পাথর বাটি!

কিন্তু যতদিন আমরা এই পর্যায়ে না আসতে পারব- ভিন্নমতকে সহ্য করতে না পারব, সম্মান দিতে না পারব- এবং জাতিগতভাবে আমাদের পাওয়া না পাওয়াকে বুঝতে না পারব, ততদিন আমাদের শত্রুরাই লাভবান হবে। তারা ফোকর দিয়ে তাদের স্বার্থ হাসিল করে নেবে। আর আমরা হুটো-টুটসিদের মতো লড়তে লড়তে একসময় হয়তো তারচে করুন পরিণতির অপেক্ষায় থাকব।

আমাদের বোধোদয় হোক।



সংবাদ ও ছবি সূত্র: বাংলানিউজ২৪.কম



সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সুখ

লিখেছেন সামিয়া, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৬



পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সুমনের, জিপিএ ৫ পেয়েছে জানার পর পুরো দিনটিই বদলে গিয়েছে ওর আনন্দে।যেন পৃথিবীর সব খুশির দরজা একসঙ্গে খুলে গেছে ওর জীবনে।
ছেলেটা ওর বাবা মায়ের কাছে... ...বাকিটুকু পড়ুন

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

×