somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসমাপ্ত উপাখ্যান

০৬ ই মে, ২০১৭ রাত ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দর্শন:
আকাশ- মনে ঋতুর চেয়েও বেশি বৈচিত্র বাহার
জীবন চলমান রেলগাড়ী ছুটছে অবিরাম
সময়, স্মৃতি, অনুভবকে নিত্য অতীত করে
কালের স্রোতে হারিয়ে যায় –আবেগহীন।

নিশুতি ভ্রমনে জীবনের বোধগুলো
ধারালো হয়ে কেটে কেটে বসে হৃদয়ে
দুর আকাশে অগুনিত তারা, চলমান মিটিমিটি আলো জ্বলা গ্রাম
ধূসর আঁধার চিরে চলমান জীবন - - -

হালকা সুরাবেশ, ঢুলু ঢুলু সহযাত্রী যেন জীবনেরই বহুমূখি বাস্তবতা
চালক, একলা জেগে সকল প্রাণের দায় কাঁধে নিয়ে
আবেগ, অভিমান, কান্না প্রশ্রয়হীন
রাতের নিস্তব্ধতা ভাঙ্গে ইঞ্জিনের টানা গর্জন---

গন্তব্যে পৌঁছে চালকের খবর কে কবে রেখেছে????


সন্ধান:
দেহাতীত তোমাকে খোঁজার নিরন্তর চেষ্টায়
অনুভব গুলোকে খুঁড়ে চলেছি- এফোড় ওফোড়..
ভেজা বর্ষার আগলে রাখা_ তোমার চোখের জল
প্রচন্ড শীতে কবুতরের মতো বুকে ওম খোঁজা তৃপ্ততা

অথচ তুমি কত সহজেই অন্যের হয়ে গেলে?
দেহ হারিয়েও স্মৃতিরা মোছেনা কেন?
আজো কেন বর্ষারা বারেবারে ভেজায়
মন আকুপাকু করে- শীত স্মৃতি ওমে!

চাওয়া আর পাওয়ার ভেতর ব্যবধান আজন্ম হয় কেনো !


স্মৃতি:
স্মৃতির ঝাঁপি বন্ধ করেই রাখি! হাসির আভরনে
খুললেই যে জ্বালা, কষ্ট, যাতনা,
অথচ না চাইতেই তোমার কথা মনে হলেই
হুড়মুড় করে স্মৃতিরা সব নেমে আসে-বৃষ্টি ফোটার মতো..

সহস্র মাইল দুরের শহরে তুমি---
কিন্তু হৃদয়ের জানালাটা খুলে দিলেই
তোমার সেই চেনা হাসি- সেই ঘ্রান, সেই কোমলোষ্ণতা!
মনে আছে কি ভীষন অসুস্থ হলে একবার!
জ্বরের ঘোরে প্রলাপ বকা- অথচ আমাকে পেয়েই
যেন পুরো সুস্থ তুমি! যেন কখনো অসুখই হয়নি! স্বপনের মতো
প্রতি অঙ্গে অঙ্গ সখি যেন শুষে নেয় তোমার সকল উত্তাপ
টপটপ করে ছেড়ে দিলে জল-
এতভাল কেউ বাসে????

কী দ্রুত দিন বদলে যায় -মৃত্যুর গহবর থেকে ফিরে এসে
চেয়ে দেখি কেউ নেই কিছু নেই
নি:সীম শূন্যতায়, দিগন্তে একা...
আজো দূর হল কই?


বিসর্জন:
সখি! তুমি রাণী হলে! তোমার সূখেই আমি সূখী
আমার নিরন্ন সংসারে তোমার আটকাতে হয়নি ভেবে
শুধু ভালবাসায় কি জীবন চলে বলো? চাল, ডাল, নুন
বিলাস, ব্যাসন, প্রতিযোগীতা, ষ্ট্যাটাসে
আমি যে অচল সখি!
আর কিছু জানিনে যে,-- ভালবাসা ছাড়া!

সেই ভাল হলো! তুমি স্বর্ন চূড়া খোঁপা বেধে
রানীর মতো গ্রীবা উঁচু করে যখন হেটে যাবে
তোমার ভরাট স্বাস্থ্য, রুপের জেল্লা সূখের হাসি
একটুও কষ্ট দেবেনা জানো! বরং মনে হয়-যদি ভূল করেও
ভালবাসায় ফেসে যেতে-তখন হয়তো আমিই বেশি কষ্ট পেতাম!

গানের মতো বলতে হয়-
চারিদিকে রাখবি খবর সে না যেন দেখতে আসে
আমারে জাগিতেই হবে যদিগো তার নয়ন ভাসে..


আপ্তবোধ

হয়তো তোমার কিছূই মনে নেই। হয়তো যেভাবে ভাবছি
কেবলই আত্মার জন্মান্তরের স্মৃতি মন্থন! সেই ভাল।
কবিদের ভালবাসতে নেই
বুক ভরা কেবল আবেগের বন্যা। জীবনতো শুধু আবেগে চলেনা তাইনা
কর্পোরেট জমানায় কবিতায়ও চাই হিসেব-নিকেশ
আচ্ছা তুমি বলোতো- প্রেমিক কি কখনো ব্যবসায়ী হয়?
কাকে বোঝাবো! তাইতো নিভৃতে আত্মমগ্নতায় ডুবে থাকা।

তোমার অনুভবের অনুভূতিতে বুদ হয়ে
কেবলই ভালোবেসে যাই তোমায়,
হৃদয়ের জমে থাকা কত শত স্মৃতি কথা
রোমন্থনের মাঝেই মুছে যায় সব হতাশা
নেশা নেশা ভালবাসা কি একেই বলে !

আজকাল মনে হয়
তোমাকে ভালোবেসে যাওয়া ছাড়া
অন্য কোনও পথ আর নেই,
সখি -একটা শেষ না হওয়া উপাখ্যানের নায়িকা
যে ভালবেসে ছিল, ভালবাসতে শিখিয়েছিল,
না ছুঁয়েও বুঝিয়েছিল কি করে সারাক্ষণ ছুঁয়ে থাকা যায় ---



@ছবি কৃতজ্ঞতা:
১। সৈয়দ লুৎফুল হক
২। গুগল

সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
৩০টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাকার কাকগুলো গেলো কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:১০


স্কটল্যান্ড থেকে ২০২৪ সালে ফিরে আসার পর থেকে আমি একটা অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছি। সকালের শব্দটা যেন অন্যরকম হয়ে গেছে। আমার বার্ডওয়াচার বন্ধুরা বছরের পর বছর ধরে সতর্ক করে... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৮

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !



বাংলাদেশে নূতন ভাবে এই প্রসঙ্গটি আসতে শুরু করছে ।
আমাদের আইনে এই ব্যাপারে নির্দিষ্ট কিছু আছে কিনা জানা নেই । তবে বিরোধী দল সংসদে
তাদের... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

×