দৌলতদিয়া যৌনপল্লীতে তারিন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
জনপ্রিয় অভিনেত্রী তারিন নাট্য-প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন বেশ কিছুদিন আগেই। তবে খুব বেশি নাটক প্রযোজনায় তাকে খুঁজে পাওয়া যায় না। নাটক প্রযোজনায় এসেছেন তিনি কেবল আত্মতৃপ্তির জন্যই। ভালো লাগা নাটকের স্ক্রিপ্টকে দৃশ্যায়ন করার মাঝেই তিনি খুঁজে পান আনন্দ।
সম্প্রতি এরকমই একটি স্ক্রিপ্ট তারিনের হাতে এসেছে। পান্থ শাহরিয়ার রচিত ‘নাক ফুল’ নামের এই স্ক্রিপ্টটি একবার পরেই তারিনের এতো ভালো লেগে যায় যে, নিজের প্রযোজনায় এটা নিয়ে তিনি টেলিফিল্ম নির্মাণের সিদ্ধান্ত নেন। এটি পরিচালনা করবেন নবীণ নির্মাতা নিয়াজ মাহবুব।
টেলিফিল্মটির শুটিং শুরু হচ্ছে ২৬ নভেম্বর শনিবার থেকে। গল্পের প্রয়োজনে টেলিফিল্ম ‘নাক ফুল’-এর উল্লেখযোগ্য অংশ চিত্রায়ন করা হচ্ছে আরিচাঘাটের অপর প্রান্তের দৌলতদিয়া যৌনপল্লীতে।
ভাই বোনের চিরায়ত সম্পর্ককে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘নাক ফুল’টেলিফিল্মটির গল্প। ন মানবিক সম্পর্কের বন্ধনকে বেশ জোড়ালোভাবে উপস্থাপন করা হয়েছে। তারা আপন ভাই বোন নয়। কিন্তু একসঙ্গে চলতে গিয়ে তাদের মাঝে এমনই সম্পর্ক গড়ে উঠে, যা আপনের চেয়েও অনেক বেশি।
টেলিফিল্মটি প্রযোজনা করা সম্পর্কে তারিন বলেন, ‘সত্যি বলতে কি স্ক্রিপ্টটি পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। নিজের এই ভালো লাগা থেকেই কাজটি এক্সপেরিমেন্টাল কাজ হিসেবে হাতে নিয়েছি। আতœতৃপ্তির জন্যই আসলে এই টেলিফিল্মটি নির্মাণ করা। এটি দৃশ্যায়নের জন্য গল্পের প্রয়োজনে দৌলতদিয়া যৌনপল্লীতে যেতে হচ্ছে। আমার মনে হচ্ছে, কাজটি বেশ ভালোই হবে।
‘নাক ফুল’ টেলিফিল্মটিতে তারিন, আবুল কালাম আজাদসহ দৌলতদিয়া যৌনপল্লীর বেশ কয়েকজন মেয়েও অভিনয় করবেন বলে জানিয়েছেন তারিন। টেলিফিল্মটি নির্মিত হবে তারিনের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘এ নিউ ট্রি এন্টারটেইনম্যান্ট’ এর ব্যানারে।
অনেকদিন পর গত ঈদে তারিনকে দেখা যায় মডেল হিসেবে নতুন একটি বিজ্ঞাপনে। রানা মাসুদের নির্দেশনায় ‘ফ্রেশ’ টি এর বিজ্ঞাপনে তারিনের নজড়কাড়া উপস্থিতি দর্শককে বেশ আনন্দ দিয়েছে। বিজ্ঞাপনটিতে কাজ করে তারিন অনেক রেসপন্স পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তারিন বলেন, ‘ভালো প্রোডাক্টের বিজ্ঞাপনে কাজ করার জন্য আমি বিগত বেশ কয়েক বছর যাবত অপেক্ষা করছিলাম। অবশেষে এই বিজ্ঞাপনটিতে কাজ করে বেশ ভালো সাড়া পাচ্ছি।’
১৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।