শীলার পরে এবার ‘চিকনি চামেলি’ কাটরিনা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বলিউডে নায়িকাদের নামের সঙ্গে একটা করে বিশেষণ জোড়াটা হয়ে উঠেছে এক ধরণের আমোদের বিষয়৷ তার ফলে অনেক সমস্যাও দেখা দিয়েছে অতীতে৷ তাতে না থেমে কাটরিনা কাইফের নামের পাশে এবার শীলা নয়, বসবে ‘চিকনি চামেলি’ নাম৷
‘মাই নেম ইজ শীলা... শীলা কি জওয়ানি'.. তিস মার খান ছবিতে সেই বিখ্যাত বলিউডি সুরে নেচে দর্শকদের মাত করে দিয়ে কাটরিনা কাইফ কিছুদিন আগে হৈচৈ ফেলে দিয়েছিলেন৷ সেখানে তিনি ছিলেন বলিউডি পরিভাষায় স্রেফ একজন ‘আইটেম নাম্বার'৷ অর্থাৎ, নাচিয়ে মাত্র৷ এই গান বাজারে পড়তে না পড়তে হিট হয়৷ শীলা নামের মেয়েদের জীবন বিষময় হয়ে ওঠে৷ পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে গিয়েছিল, যে শীলা নামধারী দু'একজন মহিলা তো অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যারও পথ বেছে নেন৷
তারপরেও কিন্তু একটা চরিত্রের নামের সঙ্গে যৌনতা জুড়ে দিয়ে সেটাকে বাজারজাত করার পথ থেকে সরতে রাজি নয় বলিউড৷ এবারেও সেই একই কাটরিনা কাইফ, পরিচালক করণ জোহর আর ছবির নাম অগ্নিপথ৷ এই ছবিতে কাটরিনার তেমনই লাস্যময়ী নাচ দেখা যাবে পর্দায়৷ যে গানের নাম হবে ‘চিকনি চামেলি'৷ বাংলা করলে যার মানে দাঁড়ায় যৌবনবতী চামেলি৷ করণ জোহর নিজেই টুইট করে জানিয়ে দিয়েছেন, আবার একটা বোমা ফেলব৷ শ্যুটিং সামনের সপ্তাহেই৷ সুতরাং এই চিকনি চামেলিও যে আগের সব আইটেম নাম্বারের মতই বাজারে মাত মাত করে চলবে, তাতে আর সন্দেহ কী?
সন্দেহ অন্যত্র৷ আর তা'হল, চামেলি নামের তো অসংখ্য মেয়ে আমাদের সমাজে বাস করেন, তাঁরা এই গানের প্রভাবে কেমন সামাজিক অপমান আর টিটকিরির সম্মুখীন হবেন, সে নিয়ে কারই বা মাথাব্যথা? নায়িকা নিজের লাস্য ছড়িয়ে পর্দায় থেকে যাবেন৷ পথেঘাটে চলাফেরা করা সাধারণ মেয়েদের তো সে সুরক্ষার কবচ নেই৷ বিনোদনের অন্য প্রভাবে তাঁদের সহ্য করতে হবে টিটকিরি বা কুৎসিত ইঙ্গিতবাহী মন্তব্য৷ বলিউডের তাতে কী বা এসে যায়!
১৯টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।