যৌনকর্মী হয়েও বাঁচতে পারলেও না একাত্তরের এক শহীদের কন্যা কল্পনা। প্রথমে এসিড সন্ত্রাসের শিকার তার পর সন্ত্রাসীদের রাম দায়ের কোপে ক্ষত বিক্ষত কল্পনা প্রাথমিক ভাবে সে সকল ধাক্কা কাটিয়ে উঠলেও শেষ পর্যন্ত ধুকে ধুকে মারা গেছে ওই আঘাতের জের ধরেই। কল্পনা দৌলতদিয়া যৌনপল্লীতে এসেছিলেন মায়ের পথ ধরে একাত্তরে মুক্তিযুদ্ব চলাকালীন পাকিস্তানী সেনাদের গুলিতে তার বাবা শহীদ হবার পর। কল্পনার ছোট বোন মর্জিনা এখনো আছে দৌলতদিয়া যৌনপল্লীতে। কল্পনা,মর্জিনার বাবা সামসু মন্ডল একাত্তর সালে মুক্তিযুদ্ব চলাকালীন পাকিস্তানী সেনাদের গুলিতে নিহত হন গোয়ালন্দ ঘাটে। দরিদ্র সামসু মন্ডল শহীদ হবার পর দুই কন্য কে নিয়ে চরম বিপদে পড়েন তার স্ত্রী রহিমা। মেয়েদের মুখে সামান্য আহার দিতে না পেরে শেষ পর্যন্ত আয় রোজগারে রাস্তায় নামেন তিনি। এভাবে প্রতারনার শিকার হয়ে এক সময়ে তার ঠাঁই হয় গোয়ালন্দ ঘাট যৌনপল্লীতে। বেচেঁ থাকার তাগিদে মায়ের পরে দুই মেয়ে কল্পনা এবং মর্জিনাকেও যৌনকর্মীর পেশা গ্রহন করতে হয়। যৌনকর্মী হয়েও বাচাঁর মত বাঁচতে পারলো না ওই দুই শহীদের কন্যা। সমাজপতি আর সন্ত্রাসীদের একের পর এক আঘাতে জর্জরিত হয়ে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিতে হলো বড় বোন কল্পনাকে। এখনো যৌনপল্লীতে জীবন্ত মৃত হয়ে বেচেঁ আছে ছোট বোন মর্জিনা। আরো প্রায় এক দশক আগে এসিড সন্ত্রাসের শিকার হন কল্পনা। এসিডে তার মুখমন্ডল ঝলসে যায়। এসিডে ক্ষতবিক্ষত হয় তার শরীর। দীর্ঘ চিকিৎসার পর আবার দৌলতদিয়া যৌনপল্লীতে ফিরে আসলেও তার আয় রোজগার কমে যায় অনেক। বিগত তিন বছর আগে আবার সন্ত্রাসীরা রাম দা দিয়ে কুপিয়ে মারত্মক ভাবে আহত করে কল্পনাকে। সে ধাক্কা থেকে সেরে উঠলেও তার জের রয়ে যায়। রোগে পেয়ে বসে তাকে। ধীরে ধীরে অস্স্থ হয়ে পড়ে। টানা দুই বছর হাসপাতালে চিকিৎসার পর মারা যায় কল্পনা। যৌনকর্মী হয়েও বাচঁতে পারলো না একাত্তরের এই শহীদের কন্যা। সন্ত্রাসীদের আঘাতে আঘাতে জীবন দিতে হলো তাকে।
যৌনকর্মী হয়েও বাচঁতো পারলো না একাত্তরের এক শহীদের কন্যা কল্পনা
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
কবিতাঃ শরৎ বন্দনা

শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।
বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।