আত্মহত্যার প্রবণতা হ্রাস করতে সরকারি ও বেসরকারিভাবে সচেতনা ও প্রতিরোধমূলক প্রকল্প গ্রহণের আহ্বান জানিয়েছেন মনোবিজ্ঞানীরা। তারা বলেন, নারীদের আত্মহননের সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে পুরুষের তুলনায় ২৪ভাগ বেশি নারী বিভিন্ন কারণে আত্মহনন করছে। এর মধ্যে শুধু এক জেলাতেই নয় বছরে ৬২ ভাগ নারী আত্মহত্যা করেছে। যেখানে পুরুষের সংখ্যা রয়েছে মাত্র ৩৮ভাগ। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘নারীর আত্মহনন : প্রেক্ষাপট ও প্রতিরোধ’ শীর্ষক এক সেমিনারে উপস্থিত বক্তারা এসব তথ্য দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, মানুষের জন্য ফাউন্ডেশন ও সোসাইটি ফর ভল্যুন্টারি অ্যাকটিভিটিস (শোভা) এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম বলেন, সমাজে পারিবারিক কারণেই নারীদের আত্মহনন সরকারিভাবে নানা ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, একটি মেয়ে যদি তার স্বামীর সংসারে ভালভাবে থাকতে না পারে অথবা ভুল করে তবে তাকে পরিবার থেকে সাহায্য করা উচিত। তবেই নারী আত্মহননের সংখ্যা অনেকাংশে কমে আসবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নারী সহায়তা ও তদন্ত বিভাগের উপ-পুলিশ কমিশনার শামীমা বেগম বলেন, পরিবার থেকে সন্তানদের যথার্থ সহায়তা না দেয়ায় আত্মহননের হার বেড়ে যাচ্ছে। তিনি বলেন যৌন হয়রানির জন্য মেয়েদের মধ্যে আত্মহনন করে থাকে বেশি। তাই বিষয়টি রোধে পুলিশের সহায়তার পাশাপাশি আমাদেরকে ব্যক্তিগতভাবে প্রত্যেককে এগিয়ে আসতে হবে। সমাজসেবা অধিদপ্তরের উপ-সচিব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, নারীদের আত্মহননের জন্য আমাদের সামাজিক ব্যবস্থাই দায়ী। নারীদের আত্মহনন কমানোর জন্য তাদের সামাজিক, অর্থনৈতিক ও পারিবারিক দিক দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে। তা না হলে পুরুষতান্ত্রিক সমাজে নারীদের বৈষম্য চলতেই থাকবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রভাষক শাহনূর হোসেন ও সহযোগী অধ্যাপক কামাল ইউ এ চৌধুরী। মূল প্রবন্ধে বক্তারা সমাজে নারীদের বাল্যবিবাহ, কোন ধরনের প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ ও নেশাজাতীয় দ্রব্য বিক্রি নিষিদ্ধ করা, কীটনাশক বিক্রির ক্ষেত্রে শর্ত প্রয়োগ ও পারিবারিক নির্যাতন কমানোর পরামর্শ দেন। অনুষ্ঠানে ঝিনাইদহ জেলায় নারীর আত্মহননের ওপর একটি পরিসংখ্যান তুলে ধরা হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম ও শোভার নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম প্রমুখ।
পুরুষের তুলনায় ২৪ভাগ বেশি নারী আত্মহনন করছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।