৪৮ ঘণ্টা পার হতে আরও ৬ ঘণ্টা বাকি!
মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহরুন রুনি গত শনিবার গভীর রাত আড়াইটার পর কোনো একটি সময়ে খুন হন।
রাজধানীর পান্থপথে আপাতদৃষ্টিতে নিরাপদ, নিরাপত্তারক্ষী দ্বারা সার্বক্ষণিক প্রহরার একটি আবাসিক ভবনের ৫ম তলায় নিজ বাসায় মর্মান্তিকভাবে খুন হয়েছেন এ সাংবাদিক দম্পতি।
এ সময়ের চাঞ্চল্যকর খুনের ঘটনার মধ্যে এ খুনটি অন্যতম বলেই বিবেচনা করছে সচেতন মহল। সাগরের পেটে ও বুকে খুনি/খুনিরা ২৫টি ছরিকাঘাত করে, দুটি বড় আকারের ছুরি তার বুকের মধ্যে বিঁধে রেখে গেছে। রুনির পেট কাটা হয়েছে ধারালো বটি দিয়ে।
শনিবার সকাল থেকে সাগর-রুনির বাড়িতে সাংবাদিকদের উপচে পড়া ভিড়। সেই ভিড়ের মধ্য থেকেই গোয়েন্দা বিভাগের কর্মীরা তুলে নিয়ে যায় রুনির এক ভাইকে। জিজ্ঞাসাবাদ করে কিছুক্ষণ পরে তাকে ছেড়েও দেওয়া হয়। তবে এই ধরে নিয়ে যাওয়া থেকেই শুরু হয় জল্পনা-কল্পনা। সকলেই একটি বিষয় নিশ্চিত হয়ে যায়, এটি শ্রেফ একটি খুনের ঘটনা। কোনো ধরনের ডাকাতি বা সন্ত্রাসী হামলা নয়। তাহলে কে খুন করলো? কেনই বা খুন হলো দুই তরুণ ও সম্ভাবনাময় সাংবাদিক?
সে প্রশ্নের উত্তর কারোই জানা নেই। সবার কাছে ভালো ছেলে মেয়ে বলে পরিচিত সাগর ও রুনির কোনো শত্রু থাকতে পারে সেটা কারো যেনো বিশ্বাসই হচ্ছিলো না। শনিবার সকাল থেকে দুপুর অবধি সেসব কথাই বলাবলি হচ্ছিলো সব মহলে। একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্বরা আসতে থাকলেন পশ্চিম রাজাবাজারের শাহরিয়ার রশিদ লজ নামের বাড়িটিতে। বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘দেশ বধ্যভূমিতে পরিণত হয়েছে’ বলে তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। দায় সরকারকেই নিতে হবে বলে ঘোষণা দিলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বললেন, একটি পক্ষ দেশে অস্থিতিশীলতা তৈরি করতে এমন হত্যাকাণ্ড ঘটাতে পারে। তার আঙুল বিরোধী দলীয় রাজনীতির দিকে।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ঘটনাস্থলে এলেন দুপুর ১টার দিকে। তিনি বিরোধী দলকে উদ্দেশ্য করে বললেন, সকল বিষয় নিয়ে রাজনীতি করবেন না। তবে স্বরাষ্ট্রমন্ত্রী ওই সময় দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিলেন ৪৮ ঘণ্টার মধ্যে সাগর-রুনির হত্যাকারীদের ধরা হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বাহিনীকে নির্দেশও দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর এ ঘোষণা ও ঘোষণার সময় দুটোই খুব গুরুত্বপূর্ণ দিক। তার ঘোষণায় সময় বেঁধে দিয়ে খুনিদের গ্রেফতারের কথা আসায় অনেকের মধ্যে আশার সঞ্চার হয়, সরকারের কাছে হয়তো সুনির্দিষ্ট তথ্য রয়েছে ও খুনি শনাক্ত হয়েছে আর এ কারণেই সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রেফতারের সময় বেঁধে দিতে পেরেছে। আর দুপুর ১টার দিকে দেওয়া ঘোষণার বিষয়টিও গুরুত্বপূর্ণ এ কারণে যে, সে হিসেবে ৪৮ ঘণ্টা হতে এখনো ৬ ঘণ্টা সময় বাকি। স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই তার ঘোষণার সময় থেকে ৪৮ ঘণ্টার কথা বলেছেন।
গোয়েন্দা বিভাগের সূত্রগুলো বলছে খুনি চিহ্নিত করা হয়েছে। এই থেকে ধারণাও ঘণীভূত যে, যে কোনো মূহূর্তে সাগর-রুনির হত্যাকারীকে গ্রেফতার করা হবে। রোববার দিবাগত গোটা রাত ক্রাইম বিটের রিপোর্টারদের নির্ঘুম কেটেছে। অনেকেরই ধারণা ছিলো হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের ঘোষণাকে কাজে প্রয়োগ ঘটাতে সোমবার ভোরেই হয়তো গ্রেফতার করা হতে পারে শণাক্ত হয়ে যাওয়া খুনিকে। কিন্তু সেটা হয়নি।
তবে সাহারা খাতুনের ঘোষণার সময় থেকে শুরু করে ৪৮ ঘণ্টা হতে আরও ৬ ঘণ্টা সময় রয়েছে। সকলের অপেক্ষা এখন সেই সময়টুকু পার হওয়ার। কারণ সকলেরই প্রত্যাশা রাজধানীর বুকে এমন নৃশংস একটি হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।