somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধুর মন জয় করার কৌশল

১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধুর মন জয় করার কৌশল


জীবনের একেক সময়ে একেক রকম মানুষের সাথে পরিচয় ঘটে। স্মৃতিপটে জমা হয় মধুর নানা ঘটনার। পৃথিবীতে একজন মানুষের সাথে অন্য মানুষদের যতরকম সম্পর্ক হয় তার মধ্যে অন্যতম বন্ধু। বন্ধুত্ব এমনই এক সম্পর্ক যা অমর, অক্ষয়, অবিনশ্বর। আবার মানুষের জীবনে নানারকম বন্ধু থাকে। সময়ের বন্ধু, অসময়ের বন্ধু, দরকারি বন্ধু, বেদরকারি বন্ধু, ইচ্ছে করলে আরো নানা কিসিমের বন্ধু বের করা সম্ভব।

কিন্তু যে বন্ধুটির সঙ্গে আপনি আপনার জীবনের সকল আলোকিত আর অন্ধকার ঘটনার কথা শেয়ার করতে পারবেন, নির্দ্বিধায় ভাগ করে নিতে পারবেন হাসি, কান্না, দুঃখ-আনন্দ, সেই বোধকরি আপনার কাছে প্রকৃত বন্ধু হিসেবে বিবেচিত হবে।

আর প্রিয় বন্ধুটির মন জয় করতে হবে কীভাবে তা নিয়েই এ লেখা। বন্ধুত্ব মানে বিশ্বাস, আস্থা। আপনার বন্ধুর সাথে তাই এমন আচরণ করবেন যাতে সেই বিশ্বাস চিরদিন থাকে। নিজের বিশ্বাসকে বজায় রাখতে পারলে দেখবেন আপনার বন্ধুটিও আপনাকে অনেক পছন্দ করছেন। সেই সাথে বন্ধুর আনন্দ-বেদনাকেও শেয়ার করতে হবে। তার বিপদে পাশে থাকতে হবে।

কোনো কারণে আপনার বন্ধুটি কোনো ভুল করলে তাকে শোধরানোর সুযোগও দিতে হবে। আপনি হঠাৎ আবিষ্কার করতে পারেন আপনার বন্ধুটি তার নতুন বয় বা গার্ল ফ্রেন্ডের সাথে বেশি সময় কাটাচ্ছে। তখন আপনার খারাপ লাগতেই পারে। আপনি ভাবতে পারেন এই সম্পর্কের অধিকার আপনারই বেশি। কিন্তু পছন্দ যেহেতু আপনার বন্ধুর তাই কিছু বলার নেই। যদিও অনেক সময় দেখা যায় ভাল বন্ধুত্ব ভালোবাসায় রূপ নিয়েছে এবং সফল হয়েছে। এই সম্পর্কের টানাপোড়েন নিয়ে বন্ধুতে বন্ধুতে মারামারি হওয়ার ইতিহাসও আছে।

একজন ভাল বন্ধু কখনোই আরেক বন্ধুর সম্পর্কে বাধা দেবে না। কিন্তু একথা সত্যিই কষ্টের যদি সেই বন্ধুটি নতুন আসা মানুষটির জন্য পুরনো বন্ধুকে ভুলে যায় বা এড়িয়ে চলে। এমন ঘটনা তরুণ বয়সে বিশেষ করে টিনএজ সময়ে বেশি ঘটে থাকে। মনে রাখবেন প্রকৃত একজন বন্ধুই হতে পারে দুঃসময়ের সারথি।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×