দু:খজনক হলেও সত্য যে, আমরা বাংগালিরা নিজেদের মধ্যে এলাকাভিত্তিকভাবে একে অপরকে ছোট করে কথা বলি, কঠাক্ষ করে থাকি। যেমন নোয়াখালীর, বরিশাল, চট্রগ্রাম, কুমিল্লার লোকেদের বিনা উস্কানীতে গালমন্দ করে থাকে অনেকে। এনিয়ে এই এলাকার লোকেদের বিভ্রান্তির শেষ নাই। একজন খারাপ মানুষের উদাহরন দিতে গিয়ে নিজের দেশের কিছু এলাকার নাম নিতে দেখা যায় অনেককে ঘেন্না ভরে। অনেক সময় এটা বিপদের কারন হয়ে থাকে, তারও নজির আছে। যারা এমন করে থাকে, তাদের মানুষ চিনার ক্ষমতা শুণ্যের কোঠায় বলা উচিত অথবা তারা না জেনে শুনে এমন ভুল করে থাকে। মানুষকে মনুষ্যত্ব দিয়ে চিনতে হয়, এলাকা দিয়ে না।
আমার মধ্যে এ নিয়া সচেতনতা আসার কারন আমি নিজেও নোয়াখালীর মানুষ। আমিও এরকম অকারণ কিছু বিভ্রান্তির শিকার, যেগুলা নিতান্তই অনৈতিক আর উষ্কানীমুলক এবং অবশ্যই আমার নিজের বেলায় প্রযোজ্য নয়।
বহির্বিশ্বে যখন কোনো বাংগালী অকারনে অপমানিত হয় তখন একজন বাংগালী হিসেবে আপনার কেমন লাগে? ঠিক একিভাবে, কোনো বাংগালী যখন অকারনে তার কোনো বাংগালী ভাইকে এলাকার কারনে বিভ্রান্তিতে ফেলে, তখন ঐ এলাকার একজন নাগরিক হয়ে আমার বা ঐ এলাকার অণ্যান্যদের কেমন লাগবে??
এই এলাকার লোকজন কি এমন ক্ষতি করলো যে তাদের নিয়ে এমন করতে হবে!!?? কেন এত ঘেন্না? এইসব এলাকার মানুষরা কি অন্যদের তুলনায় নিচু প্রজাতির কিছু! আসুন আমরা সকলে আমাদের সুন্দর মনের পরিচয় দেই। নিজেদের গঠনমূলক সমালোচনা করি আর সুন্দর ভবিষ্যত গড়ার লক্ষ্যে কাজ করি।
ধণ্যবাদ...
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


