পিপড়ার কোলে বাঘ!!
২১ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৭
আমদের সকলের দৈনন্দিন জীবনে কিছু না কিছু ঘটনা ঘটে যেখান থেকে শিক্ষনীয় বিষয় থাকে, তার মধ্যে আবার কিছু থাকে রম্যের ছোয়া থাকে। যেমন একদিন...
আমার প্রয়াত মামার বাসায় একটা মিলাদ-মাহফিল অনুষ্ঠানে অনেকের মধ্যে আমিও ছিলাম।
একটা ৬-৭ বছরের ছোট কিন্তু দুষ্টু ছেলে যাকে তাকে পিছন থেকে অতর্কিতে দুষ্টুমির ছলে আক্রমন করছিল। পরিবেশটা ছিল থমতমে, শোকাহত সবাই। এদিকে তার উপদ্রব ক্রমেই বাড়ছে। আমি নিজেও তার শিকার হলাম বার তিনেকের উপর!! ভয়ানক অবস্থা।
তাকে পাকড়াও করে বল্লাম, "খোকা, কি নাম তোমার??"
"টাইগার, আমার নাম বাঘ..!!" সগর্বে তার উত্তর।
অন্য সময় হলে, তার এমন উত্তরে তাকে উতসাহ দেয়া যেত। কিন্তু পরিস্থিতি দিতে হবে সামাল। কি করি। হুট করে তাকে আমার কোলে নিয়ে নিলাম।
বিরক্তি নিয়ে দুস্টুটা বল্ল, "তোমার নাম কি???" [আজকালকার পিচ্চিরা আবার ছোট-বড় সবাইকে ইংরেজী স্টাইলে সম্মান করে, যাই হোক...]
মোটামুটি ব্যাথা পায় মত করে চেপে ধরে নরম স্বরে বল্লাম, "আমার নাম পিপড়া!" ![]()
বলেই তাকে ছেড়ে দিলাম। ৬-৭ বছরের ছেলে, কিছুটা হলেও বুঝে। আমাকে পুনরায় আক্রমন করতে গিয়েও থেমে গেলো। এক ছুটে বাবার কাছে গিয়া কিছু একটা চিন্তা করতে লাগলো। তার বাবাকে প্রশ্ন করতে শুনলাম, "আব্বু, পিপড়ারা কি খায়??" পরে তার উপস্থিতিটাকে আর ততটা উপদ্রব মনে হয়নি।
...
কিছুদিন আগের কার্ফিউ চলাকালিন, কাঠালবাগানের ওখানে কিছু আর্মিকে আমি এরকম বোকা বানিয়ে খানিক বেচে গিয়েছিলাম। সে কাহিনী অন্য একদিন।
প্রকাশ করা হয়েছে: জীবনের রম্য বিভাগে ।
ইউনুস খান বলেছেন:
ছবিটা ভাল্লাগছে।
লেখক বলেছেন: আপনারটাও
রোকন বলেছেন:
আবে ঝাইড়া কাশবি তো! অর্ধেক কথা কস কিয়ের লাইগা??? মাইনাস মাইনাস মাইনাস!!!
লেখক বলেছেন: আছস কেমন?
লেখক বলেছেন: কেন পুরাটাইতো কইলাম!!
দ্রগবা বলেছেন:
পিঁপড়া ভাই কেমন আছেন?
লেখক বলেছেন: ভালো
লেখক বলেছেন: আমি গদ গদ হইলাম
পলাশমিঞা বলেছেন:
কোনদিন দেবেন। দিলে ডাকবেন।

















