somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাট গেছে, কাগজ আর চিনিও গেছে পোষাক যেতে আর কতদিন বাকী?

০১ লা জুলাই, ২০০৯ দুপুর ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন ছোট ছিলাম স্কুলে বইতে পড়তাম বাংলাদেশের প্রধান রপ্তানীজাত পন্য পাট ও পাটজাত। পরীক্ষায় লিখতাম বাংলাদেশের রপ্তানিখাতের ৮৫ ভাগ আসে পাট ও পাটজাত দ্রব্য থেকে। পাটকে সবাই তাই বলে গোল্ডেন ফাইবার।
সেই গোল্ডেন ফাইবারের গোল্ড চলে গেছে অনেকদিন আগেই। আমলাদের সীমাহীন দুর্নীতি, শ্রমিক নেতাদের লাগামহীনতা আর দেশি-বিদেশি চক্রান্ত সব মিলিয়ে প্রায় ধ্বংস হয়ে গেছে পাট শিল্প।আমার এক আত্মীয় জড়িয়ে ছিলেন এই শিল্পের সংগে তার কাছ থেকে শুনেছি এর ধ্বসে পরার কাহিনী। অনেক অনিয়ম আর অনাচার। একটার কথা বলি আমি এখানে। পাটের সিজন এসে গেলে কৃষক নতুন পাট যখন বাজারে নিয়ে আসতো বিক্রির জন্য তখন সবচেয়ে বড় ক্রেতা পাটকল গুলোতে ক্রয় ফান্ড থাকতো না। অজ্ঞাত কারনে মন্ত্রনালয়ে আটকে থাকত ফাইল। ক্রেতা কম থাকায় বাজারে পাটের দাম থাকত খুবই কম। উৎপাদন খরচ উঠানোই কষ্ট হয়ে যেত গরীব কৃষকের। এমনও তখন হয়েছে প্রত্যাশিত দাম না পাওয়ায় ক্ষুদ্ধ কৃষক পাট পুড়িয়ে দিয়ে চলে গেছে। ফলস্বরুপ কৃষক পাট চাষের উৎসাহ হারিয়ে ফেলত স্বাভাবিকভাবেই।এরপর যখন পাটের সিজন শেষ তখন ফান্ড এসে যেত পাটকলগুলোতে কিন্তু তখন পাটের বাজার চড়া। ফলে বেশি দামে কিনতে হত পাট। লাভ হত মধ্যস্ত্বভোগী মহাজনদের। আর দামে কেনার ফলে উৎপাদিত পাটজাত দ্রব্যের দাম হত বেশি। স্বাভাবিকভাবেই বাজারের পাটবিকল্প দ্রব্যের সাথে দামের কারনে প্রতিযোগিতায় পিছিয়ে যেত পাট। এর সংগে যোগ হয়েছিল কর্মকর্তা আর ট্রেড ইউনিয়নের নেতাদের সীমাহীন দুর্নীতি। তাই আমাদের দেশে যখন আদমজী বন্ধ হয়ে যায় তখন প্রতিবেশি দেশে নতুন পাটকল বসানো হয়।

চিনি শিল্পও ঠিক একই রকম প্যাঁচে পড়ে শেষ হয়ে যাচ্ছে। আমরা আমদানি করা বিশেষ ধরনের আঁশ (আখ নয়) প্রক্রিয়াজাত চিনি খাই যে দামে আমাদের দেশি (আখের)চিনি সবসময়ই(!) তার থেকে ৫/৮ টাকা বেশি দাম হয় কেজিতে। কেন? চিনিকলগুলোতে ক্রেতার অভাবে চিনি গলে যায় আর বাজারে আমি দেশী চিনি খুঁজে পাইনা।

এখন আমাদের রপ্তানির সিংহভাগ আসে পোষাক শিল্প থেকে। পোষাক শিল্পে আমাদের এই মার্কেটটার দিকে নজর পড়ছে বিদেশী ব্যবসায়ীদের । প্রতিযোগিতার এই বাজারে তারা আরাকজনের মার্কেট দখল করতে চাইবে এতে দোষের কিছু নেই। কিন্তু দোষ তখনই যখন পরিকল্পিতভাবে কোন কিছুকে ধ্বংসের মুখে নিয়ে যাওয়া হয়। কোন সন্দেহ নেই মালিকরা শ্রমিকদের অনেক সুযোগ সুবিধা থেকে বন্চিত করছে কিন্তু গত কয়েক বছর ধরে বিভিন্ন সময়ে নানা মিথ্যা গুজবের উপর ভর করে কারা পোষাক শিল্পকে অস্থেশীল করে দেয়ার চক্রান্ত করছে। আমার বন্ধু একজন মার্চেন্ডাইজার। সে আগে বাসায় ফিরে মালিকদের গাল দিত ইচ্ছামত। সে সেদিন বললো যে শ্রমিকদের উস্কাচ্ছে কেউ। অল্প কিছু মানুষ ভাংচুর আরম্ভ করে তারপর অশিক্ষিত শ্রমিকদের মধ্যে নানা গুজব ছড়িয়ে মাঠে নামিয়ে দেয়।

আমার কথা হচ্ছে কোন সন্দেহ নেই মালিকদের যথেচ্ছ ব্যবহারের কারনে ক্ষতিগ্রস্থ হচ্ছে শ্রমিকরা, সরকারের দ্রুত পদক্ষেপের মাধ্যমে এই সমস্যা সমাধান করতে হবে। কিন্তু এই শ্রমিক অসন্তোষের সুযোগে কেউ যেন পোষাক শিল্পকে আরাকটা মুমুর্ষ শিল্পের দিকে নিয়ে যেতে না পারে।

আপনার মাথাব্যথার চিকিৎসা করার নামে কেউ যেন আপনার মাথাটা কেটে ফেলার সুযোগ না নেয়।

৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×