somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিডিআরে এখনও এতো বোকা লোক চাকরী করে!!!!!!...............................

০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত পরশু ভারতের বিএসএফের কিছু সম্মানিত সদস্য বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়ছিল। পত্রিকার খবরে জানা যায় এর পর কিছু বিডিআর সদস্যের সাথে কথাকাটাকাটি হয় তাদের এবং বন্ধু প্রতীম ভারতের বিএসএফ বাহিনী এক বেয়াদপ বিডিআর সদস্যকে ধরে নিয়ে যায়। অত্যান্ত স্বাভাবিক শাস্তি। আমাদের জানি বন্ধু ভারতের সীমান্ত রক্ষী বাহিনী নিশ্চয় বন্ধুত্বের খাতিরে আমাদের সীমান্তের ভিতরে ঢুকে পড়ছিল কেন তাদের খাতির করে মুরগী মুসল্লাম না খাইয়ে অথবা যে ডার্টি বাংলাদেশীকে মারার(যেটা তারা প্রায়ই করছে ইদানিং) জন্য তারা ভিতরে ঢুকেছিল তাদেরকে ওদের হাতে তুলে না দিয়ে উল্টা তর্ক করলো বিডিআর! কি বোকা!কি বেয়াদ্দপ। রাগ কইরেন না ভারতীয় দাদা ভাইরা আর তাদের পদলেহন কারীরা। আসলে আমার মনে হয় এই ব্যাটা বিডিআর মীর মদন, তীতুমিরের কোন বংশধর হবে, এদের আবার অল্পতেই স্বাধীনতা বোধটা চাগিয়ে ওঠে। তবে আশার কথা এদের সংখ্যা আর খুব বেশী নেই আমাদের দেশে, আপানাদের অনুগত প্রিয় সিপাহসালার মীরজাফরের বংশধররাই এখন বেশী আমাদের দেশে।কাজেই আপনাদের বিএসএফকে ভয় পেতে বারন করুন, তারা নিশ্চিন্তে আমাদের ডার্টি বাংলাদেশীদের গুলি করে টার্গেট প্রাকটিস করতে পারে, যখন তখন সীমান্তে ঢুকতে পারে সমস্যা নাই, মইন ভাইয়ের দেখান বন্ধুত্বের পথে আমাদের সবাই এখন মুটামুটি হাটছি, আর বনধুত্বের খাতিরে যে কোন ত্যগ স্বীকার করতে তো আমরা রাজীই।
ঐ বিডিআর সদস্যকে বলছি , আপনার এই তীতুমির টাইপ মানসিকতা ত্যগ করুন আমাদের প্রাক্তন এক সিপাহসালারের কাছ থেকে ট্রেনিং নিন, মনে রাখবেন নিজে বাচলে বাপের নাম আরও মনে রাখবেন সামনেই বিদেশে যাওয়ার সুযোগ আসতেছে আপনাদের , মিশনে যাবেন টাকা কামাবেন, গাড়ি বাড়ী করবেন দশ গ্রাম দেখে সুন্দরী বউ ঘরে আনবেন আর ঐ দিক দিয়ে মিশনে দেশের সুনাম বাড়তেই থাকবে, এইটাই লাইফ ম্যান! দেশের সীমান্ত গুলাগুলি করলে আমার মতো বোকা কিছু মানুষ শ্রদ্বায় আপনাকে ভালবাসবে বটে কিন্তু বড় বড় মানুষরা আপনাকে বিতর্কিত করে ফেলবে , নিজের বউ বাচ্চা বিপদে পড়তে পারে , দেশের সুনামও আজকাল এভাবে আর বাড়েনা।
কাজেই আপনি দ্রুত আমাদের প্রাক্তন সিপাহসালারের ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে যান, নিজের পকেট আর দেশের সুনাম দুইটাই বৃদ্ধি করার নতুন তরিকা শিখুন।
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×