আমার প্রিয় পোস্ট

বৃষ্টি রাতে ... ভাবনা গুলো মেঘের সাথে উড়ে ...

হুমায়ূন আজাদের কয়েকটি ত্রিকালদর্শী প্রবচন । (উতসর্গঃ বিশ্বের সকল মুক্ত মন কে)

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:২৮

শেয়ারঃ
0 1 0


ব্যক্তিগত ব্যস্ততার কারনে ফেব্রুয়ারী মাসে ব্লগে কিছু লিখব না বলে ঠিক করেছিলাম । কিন্তু, হুমায়ূন আজাদের কিছু খুব ভালো লেগে যাওয়া প্রবচন ব্লগবন্ধুদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারছিনা বলে ব্যস্ততার নিকুচি করলাম । :)

প্রবচনগুলোকে আমার ত্রিকালদর্শী বলে মনে হয়েছে, মনে হয়েছে বিতর্কের উর্ধে । অনেকেই হয়তো সহমতে আসবেন, অনেকেই হয়তো না ।

প্রবচন-১

মানুষের তুলনায় আর সবই ক্ষুদ্রঃ আকাশ তার পায়ের নিচে, চাঁদ তার এক পদক্ষেপ দূরত্বে, মহাজগত তার নিজের বাড়ি ।

প্রবচন-২

মৌলবাদ হচ্ছে আল্লার নামে শয়তানবাদ ।

প্রবচন-৩

যতোদিন মানুষ অসৎ থাকে, ততোদিন তার কোনো শত্রু থাকে না; কিন্তু যেই সে সৎ হয়ে উঠে, তার শত্রুর অভাব থাকে না ।

প্রবচন-৪

এখানে অসতেরা জনপ্রিয়, সৎ মানুষেরা আক্রান্ত ।

প্রবচন-৫

অধিকাংশ রূপসীর হাসির শোভা মাংসপেশীর কৃতিত্ব, হৃদয়ের কৃতিত্ব নয় ।

প্রবচন-৬

ব্যর্থরাই প্রকৃত মানুষ, সফলেরা শয়তান ।

প্রবচন-৭

পুজিবাদের আল্লার নাম টাকা, মসজিদের নাম ব্যাংক ।

প্রবচন-৮

মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে ।

প্রবচন-৯

শ্রদ্ধা হচ্ছে শক্তিমান কারো সাহায্যে স্বার্থোদ্ধারের বিনিময়ে পরিশোধিত পারিশ্রমিক।

প্রবচন-১০

সবচেয়ে হাস্যকর কথা হচ্ছে একদিন আমরা কেউ থাকবো না।


প্রবচনগুলো থেকে কতগুলো অতি দূর সত্য নক্ষত্রের আলো ঝড়ে পরেছে । আলোগুলো গায়ে মেখে একটু আদিম স্বস্তি পেয়েছি ।
















 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৩৭
সবুজ আরেফিন বলেছেন: মানুষের তুলনায় আর সবই ক্ষুদ্রঃ আকাশ তার পায়ের নিচে, চাঁদ তার এক পদক্ষেপ দূরত্বে, মহাজগত তার নিজের বাড়ি ।

এরকম কথা একমাত্র তাঁর মতো মানুষের পক্ষেই বলা সম্ভব।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৪২

লেখক বলেছেন:
কিছু চটুল বাংগালী এখনো বুঝল না, এটাই আফসোসের বিষয় ! উনার কিছু কথা বার্তা হয়তো আত্মম্ভিরতায় ভরপুর, নিরীহের জন্য যথেষ্ঠ আক্রমনাত্বক -- এইজন্য তাকে পুরোপুরি খাট করার কোন মানে দেখি না ।

ধন্যবাদ ।

২. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৪৬
পুতুল বলেছেন: প্রিয়তে যোগ হল। ধন্যবাদ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৪৭

লেখক বলেছেন:
ধন্যবাদ আপু ।

৩. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৪৭
কুম্ভকর্ণ বলেছেন: ধন্যবাদ। হুমায়ুন আজাদ প্রিয় কবি।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৫৩

লেখক বলেছেন:
আমারো খুবই প্রিয় কবি । কবিতায় দর্শন কবিতাকে যতটুকু উৎকর্ষময় করে, তার চেয়ে বেশি করে কল্পচিত্র ও উপমা -- ভয়াবহ ধারনা !

উনি নিহিলিজমের একজন প্যারাগন ছিলেন ।

৪. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৪৯
সারওয়ারচৌধুরী বলেছেন:



+

যতোদিন মানুষ অসৎ থাকে, ততোদিন তার কোনো শত্রু থাকে না; কিন্তু যেই সে সৎ হয়ে উঠে, তার শত্রুর অভাব থাকে না ।




সবচেয়ে হাস্যকর কথা হচ্ছে একদিন আমরা কেউ থাকবো না।

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৫৭

লেখক বলেছেন:
আপনার উল্লেখিত প্রথম প্রবচন টি আমাকে লজ্জা দিয়েছিল অনেক - আমার শত্রুসংখ্যা নিতান্তই কম । হয় আমি দুর্বল, না হয় আমি অসত ।

দ্বিতীয় প্রবচন টি আমাদের বাস্তবতায় সত্যতম উচ্চারণ ।

ধন্যবাদ, সারোয়ার ভাই ।

৫. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১০
নেমেসিস বলেছেন: প্রবচন-৬

ব্যর্থরাই প্রকৃত মানুষ, সফলেরা শয়তান ।


একদম ঠিক কথা ।




[ চৌধুরী সাহেব ভালো আছেন ? ঢাকায় আসবেন কবে ? ]
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২২

লেখক বলেছেন:
হা হা হা !
সকল অবস্থান ও গতি তাঁর দ্বারা নির্ধারিত -- এই দৈব বাক্যে আপাতত বিশ্বাস রাখছি ।
আপানার আইন গবেষণার কি অবস্থা ? গাজীপুরে যান টান না ?

৬. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১১
নেমেসিস বলেছেন: প্রিয়তে যোগ হল। ধন্যবাদ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৩০

লেখক বলেছেন:
ধন্যবাদ নেমেসিস ?

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৩০

লেখক বলেছেন:
ধন্যবাদ নেমেসিস

৭. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১৮
আকাশচুরি বলেছেন: ধন্যবাদ।ভালো পোস্ট
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২৩

লেখক বলেছেন:
ধন্যবাদ আকাশচুরি ।

৮. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২১
মৃদুল মাহবুব বলেছেন: ভালো লাগলো খুব। তিনিতো সত্য কথাই বলেছেন। কিন্তু আমরা তাকে নিতে পারলাম না। আমদের দুর্ভাগ্য!
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২৯

লেখক বলেছেন:
মৃদুল ভাই,
এ বিষয়ে হুমায়ূন আজাদ থেকে কোট করছি --
আমার লেখার যে অংশটুকু মানুষ কে তৃপ্তি দেয়, সেটুকু বর্তমানের জন্য; আর যে অংশটুকু ক্ষুব্ধ করে সেটুকু ভবিষ্যতের জন্য ।

৯. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২৩
তীরন্দাজ বলেছেন: প্রতিটি প্রবচন দিনে দশবার করে পড়ে মনে রাখা দরকার...।


আর যিনি এগুলো সংগ্রহ করে তুলে ধরেছেন, তাকে একবার করে ধন্যবাদ.....।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৩১

লেখক বলেছেন:
ধন্যবাদ তীরন্দাজ ভাইয়া ।

১০. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪২
ভাইটামিন বদি বলেছেন: ধইন্যবাদ কোট গুলো তুলে দেয়ার জন্য.........

দ্বিমতের অবকাশ আছে....কিন্তু সত্যকথন!!!
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪৬

লেখক বলেছেন:
হুমম ... পড়ার জন্য ধন্যবাদ ।

দ্বিমতের অবকাশ আছে....কিন্তু সত্যকথন!!!
একটু স্ববিরোধী হয়ে গেল না?
তা দ্বিমত গুলো কি কি ? আমার ও হয়তো ভুল ভাংগবে !!

১১. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫৩
নেমেসিস বলেছেন: চৌধুরী সাহেব > হয় নাই । [ কমেন্ট টা মুছে দিবেন ]
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২২

লেখক বলেছেন:
may be ! :)

১২. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫৬
মুকুল বলেছেন: দারুণ সংগ্রহ!!! :)
*****
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৩

লেখক বলেছেন:
ধন্যবাদ মুকুল ভাই । :)

১৩. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০২
মিরাজ বলেছেন: দ্বিমত আছে বেশ কয়েকটির ব্যাপারে । বিশেষ করে প্রবচন ৮ ও ৯ এর ব্যাপারে ।

তবে বেশ কয়েকটি প্রবচন প্রতিদিন মনে রাখার মতো ।

ধন্যবাদ চমৎকার একটি পোষ্টের জন্য ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৭

লেখক বলেছেন:
ধন্যবাদ মিরাজ ভাই ।

যদি হাতে সময় থেকে তবে আপনার দ্বিমত গুলো একটু প্রকাশ করবেন কি?

১৪. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১৮
পালর্ামেন্ট বলেছেন: মিরাজ তাইলে ৮ ও ৯ এর এক্টা নতুন ভার্সন দেন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৭

লেখক বলেছেন:
দয়া করে ঝামেলা করবেন না । মিরাজ ভাইয়ের কমেন্টে কোন যুদ্ধের আমন্ত্রন কাউকে দেয়া হয়নি । আপনার ৮ ও ৯ নং নিয়ে নিজের কোন বক্তব্য থাকলে দিতে পারেন ।

১৫. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২২
মিরাজ বলেছেন: কেন পার্লামেন্ট? কোন কিছুর সাথে দ্বিমত থাকলেই তার নতুন ভার্সন দিতে হবে নাকি?

আর কোন মানুষের সব কথার সাথে একমত হতে হবে এমনও কি কোন কথা আছে নাকি?

আপনাকে মাঝে মাঝে একেবারেই বুঝতে পারিনা ।
১৬. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৪
পালর্ামেন্ট বলেছেন: আরে না মিয়া, কৌতুহল থেকে জিগাইলাম।
প্রত্যেকের নিজস্ব দর্শন আছে, আপনার দর্শনটা জানার কৌতুহল।
দ্বিমত থাকলে কেন দ্বিমত, কোন স্থানটায় আপনার ভাবনা অন্যরকম এটা জানলে অবশ্যই একটা ভিন্ন ডাইমেনশন পাওয়া যেত।
১৭. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৯
পালর্ামেন্ট বলেছেন: চৌদরি, কমেন্ট ভুল বুজছো। ৮ ও ৯এ আজাদ সাহেবের সাথে ঐক্যমত্য।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫৫

লেখক বলেছেন:
ভুল বুঝি নাই । আপনি যে একমত সেটা বুঝতে পেরেছি । কিন্তু আপনার কথাটার ভাষাটা মিরাজে ভাইকে খোচানোর জন্য বলেই প্রতীয়মান হয়েছে ।

১৮. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩০
ভাইটামিন বদি বলেছেন: ৬ নং নিয়া ডাইরেক্ট দ্বিমত পোষন করলাম!!!

পরে আরো আলোচনা করা যাইবেক....
১৯. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩২
মিরাজ বলেছেন: ঠিক আছে ।

আমার কাছে গাধা প্রিয়জন থেকে সিংহ শত্রুও অনেক বেশী পছন্দনীয় ।

আর শ্রদ্ধার সাথে স্বার্থেদ্ধার বা শক্তিমান হওয়ার কোন সম্পর্ক আছে বলে একেবারেই বিশ্বাস করিনা । আমি গ্রামের দরিদ্র একজন মানুষের অনেক দৃষ্টিভঙ্গীকে শ্রদ্ধা করি আবার পরিচিত অনেক ধনী বা শিক্ষিত (শক্তিশালী) মানুষের অনেক দৃষ্টিভঙ্গীকে শ্রদ্ধার চোখে দেখতে পারিনা । বরং বিপরীতটিই মনে হয় ।

আশা করি দ্বিমতের কারনটা বোঝাতে পেরেছি ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪৯

লেখক বলেছেন:
মিরাজ ভাই,
আপনার অন্তকরনের প্রতি অশেষ শ্রদ্ধা । কিন্তু রাস্তা ঘাটে ব্যাবসা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে পার্লামেন্টে বিজ্ঞানাগারে বা কবি সাহিত্যিক ভবনে ঘুরে টুরে কত শতাংশ মানুষ পাবেন যারা এই রকম অন্তকরন ধারন করে আছেন ? আমার ধারনা সেটা পূর্ণসংখ্যা তো হবেই না , বরং দশমিকের পরে অনেক গুলো শূন্যের পর কিছু টকবগে ডিজিট থাকতে পারে ।

২০. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৫
ফারহান দাউদ বলেছেন: "মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে।"
লাখ কথার এক কথা,গাধার শত্রু কম।
২১. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪২
সোনার বাংলা বলেছেন:

কি আর করা পার্লামেন্টদের ভগবানের নাম হুমায়ুন আজাদ!

হুমায়ুন আজাদের কি কোন ভুল হইতে পারে না! এই পার্লামেন্ট গুলা
হইলো হুমায়ুন ভার্সনের মৌলবাদি.............


৬, ৮, ৯ একমত নই।


২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫৭

লেখক বলেছেন:
একমত না হবার কারন গুলো না বললে আপনার দ্বিমত গ্রহনযোগ্যতা হারাবে । দ্বিমতের কারন গুলো বলুন ।

২২. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪৩
সালিশদার বলেছেন: আমি ঠিক বুজলাম না দাউদ মলম কি সন্ধ্যাবাতির লেখা পড়েনাই। ধান্ধাবাতি না গত হপ্তায় আজাদরে গাইল দিয়া পোষ্ত দিলো। সত্যই ইকারুস, কি বিচিত্র ব্লগ
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০১

লেখক বলেছেন:
তো ? ফারহান রে কি জেনারেল পাইসো যে নিধিরাম যা কইবো তা নিয়া লাফাইবো ?
যাই হোক, আমার ব্লগে বন্য প্রাণীদের স্বাগত জানাই ।

২৩. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪৬
পালর্ামেন্ট বলেছেন: মিরাজ এই ত ভিন্ন একটা আঙ্গিক জানা হলো।

বরিশাইলা সোনা তোমার লাগছে কই? ভুল-সঠিকের কোনো প্রশ্ন না, এগুলো দর্শনের কথা। ধুরো কারে কি কই!
২৪. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪৭
পালর্ামেন্ট বলেছেন: দাউদ ঠিকাছে। সে ধান্দাবাতিরে কুপথ থেকে ফিরায় আনবে। তাতে দ্বিগুণ সওয়াব।
২৫. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪৮
সোনার বাংলা বলেছেন:

সত্যকেই ঈশ্বর মেনেছি - সিহাব চৌধুরি।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১৮

লেখক বলেছেন:
লোকজন দেখি আমারে কোট করা শুরু করেছে । সেলিব্রিটি হয়ে গেছি নাকী ? B-)

২৬. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪৮
সালিশদার বলেছেন: ধান্দাবাতিরে পথ কেমনে কি? দাউদ মলম কি সব লিকা রাখসে তার বলগে হারিয়ে যাওয়া মায়াবতি।
২৭. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০০
পালর্ামেন্ট বলেছেন: সালিশমিয়া, তোমারে শানে নুযুল বুঝাই।

আস্তমেয়েঃ হারিয়ে যাওয়া মায়াবতী
- এর অর্থ, আস্তমেয়ে জামাতি মায়ার বলে জামাতি ছলনায় হারিয়ে গেছে। দাউদকে জিগগেস করো, সে এজন্যই তাকে হারিয়ে যাওয়া মায়াবতি বলে।

সন্ধ্যাবাতিঃ ভাবতে শেখানো নিরন্তর
- এর অর্থ, সন্ধাবাতিকে কিভাবে রাজাকারি থেকে ফেরানো যায়, তা ভাবতে ভাবতে দাউদ ছেলেটা পেরেসান হয়ে যাচ্ছে। নিরন্তর ভেবেই যাচ্ছে, কুল কিনারা পাচ্ছে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০৮

লেখক বলেছেন:
গুরুত্বপূর্ণ গবেষণা । জাতীয় উন্নতি ও প্রবৃদ্ধি এই গবেষণার উপর নির্ভরশীল । চালিয়ে যান ।

B-)

২৮. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০৬
নাজিম উদদীন বলেছেন: পুজিবাদের আল্লার নাম টাকা, মসজিদের নাম ব্যাংক ।

খাঁটি কথা।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১৪

লেখক বলেছেন:
খুব ই খাটি কথা ।

২৯. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১৫
ফারহান দাউদ বলেছেন: সিহাব,তোমার ব্লগে আইসা নির্মল বিনোদন পাইলাম,ভাঁড়গুলা রে একসাথে সবখানে পাওয়া যায়না কিনা:) তবে ২-১টা ভাঁড়ের রুচিবিকৃতি আছে,নিজেদের আবর্জনা মনের নোংরা কথাবার্তা দিয়া সবকিছু নষ্ট করতে চায়,মনে হয় হুমায়ুন আজাদের "সবকিছু নষ্টদের অধিকারে যাবে" কথাটা মনে রাইখাই।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২০

লেখক বলেছেন:
:) :)

৩০. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১৬
স্বাক্ষর শতাব্দ বলেছেন: সবচেয়ে হাস্যকর কথা হচ্ছে একদিন আমরা কেউ থাকবো না।
+++++++++++++++++

প্রিয়তে যোগ হলো
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২১

লেখক বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ।

৩১. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২০
পালর্ামেন্ট বলেছেন: এই ত দাউদ আইসা গেছ। আমার বেখ্যা ঠিকাছে কিনা কও। তুমি এইটার এক্টা ক্লিন ভার্সন দেও।

আস্তমেয়েঃ হারিয়ে যাওয়া মায়াবতী
- এর অর্থ, আস্তমেয়ে জামাতি মায়ার বলে জামাতি ছলনায় হারিয়ে গেছে। দাউদকে জিগগেস করো, সে এজন্যই তাকে হারিয়ে যাওয়া মায়াবতি বলে।

সন্ধ্যাবাতিঃ ভাবতে শেখানো নিরন্তর
- এর অর্থ, সন্ধাবাতিকে কিভাবে রাজাকারি থেকে ফেরানো যায়, তা ভাবতে ভাবতে দাউদ ছেলেটা পেরেসান হয়ে যাচ্ছে। নিরন্তর ভেবেই যাচ্ছে, কুল কিনারা পাচ্ছে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২৫

লেখক বলেছেন:
একবার তো দিছেন রে ভাই , আর কেন? গুরুত্বপূর্ণ গবেষণা বুঝলাম, তয় এতোবার দেয়া হাস্যকর ।

একটা পরামর্শঃ শূকরের ছবি শুধু রাজাকারদের প্রোফাইল ফটোতে মানায় । আপনি একটি স্বাস্থ্যবান ছাগলের ছবি যুক্ত করতে পারেন । সেইটা মানাবে বেশী , যদি আপনি রাজাকার না হোন ! B-)

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২৫

লেখক বলেছেন:
একবার তো দিছেন রে ভাই , আর কেন? গুরুত্বপূর্ণ গবেষণা বুঝলাম, তয় এতোবার দেয়া হাস্যকর ।

একটা পরামর্শঃ শূকরের ছবি শুধু রাজাকারদের প্রোফাইল ফটোতে মানায় । আপনি একটি স্বাস্থ্যবান ছাগলের ছবি যুক্ত করতে পারেন । সেইটা মানাবে বেশী , যদি আপনি রাজাকার না হোন ! B-)

৩২. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৭
পালর্ামেন্ট বলেছেন: চৌদুরি খামাখা শত্রু সৃষ্টি করো। তোমার মন্তব্য নিজে রিভিউ দাও, বুজতে পারবা কোথায় বুজো নাই।

না বুজলেও ক্ষতি নাই। তয় আমি শত্রু হিসেবে খুব খারাপ। ব্লগেও আছি তোমার চেয়ে ১ বছর বেশি। উপদেশ দেই, অ্যাটিট্যুড পালটাও।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪০

লেখক বলেছেন:
পাল্টাইম না, যান । ভদ্র নিকে আসেন , তারপরে উপদেশ দেন । আততায়ীর উপদেশ মানতে নাই ।

৩৩. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৪
পালর্ামেন্ট বলেছেন: তোমার সমস্যাটা কি? আমি এখানে কাউকে খারাপ কিছু বলেছি?
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৮

লেখক বলেছেন:

আপনার সমস্যাটা কি ? আমি এখানে কাউকে খারাপ কিছু বলেছি ?
শুধু ছবি চেঞ্জ করতে বল্লাম । :(
রাইগেন না ভাই । আজ কে বাদ দেন । কিছু কাজ পরে আছে ।

৩৪. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫০
রোডায়া বলেছেন: মানুষের তুলনায় আর সবই ক্ষুদ্রঃ আকাশ তার পায়ের নিচে, চাঁদ তার এক পদক্ষেপ দূরত্বে, মহাজগত তার নিজের বাড়ি ।

--> এই কথা ঠিক একই ভাবে হুমায়ূন আজাদের আগে আরো এক কোটি মানুষ বলেছে ৷

মৌলবাদ হচ্ছে আল্লার নামে শয়তানবাদ ।

--> ঠিক আছে ৷

যতোদিন মানুষ অসৎ থাকে, ততোদিন তার কোনো শত্রু থাকে না; কিন্তু যেই সে সৎ হয়ে উঠে, তার শত্রুর অভাব থাকে না ।

--> হুম, ভাবুন, আবার ভাবুন ৷ কতটুকু সত্য?

এখানে অসতেরা জনপ্রিয়, সৎ মানুষেরা আক্রান্ত ।

--> কোনখানে? (ত্রিকালদর্শী!!!)

অধিকাংশ রূপসীর হাসির শোভা মাংসপেশীর কৃতিত্ব, হৃদয়ের কৃতিত্ব নয় ।
--> তার কি ধারনা সব রূপসীই তার দিকে হৃদয়ের কৃতিত্ব দিয়ে হাসি দেবে? ঠিক মানুষের সামনে তারাও হৃদয়ের কৃতিত্ব দিয়েই হাসবে ৷

ব্যর্থরাই প্রকৃত মানুষ, সফলেরা শয়তান ।

--> হুম, ব্যর্থদের কথা বাদ দিলাম, কিন্তু পৃথিবীর সব সফল মানুষেরাই শয়তান !! আজ থেকে দেখি বিজ্ঞান, সাহিত্য সব পড়া বাদ দিতে হবে, ঐ গুলাতো সব সফল মানুষদের লেখাগুলাই দেখি পড়ি!!!

পুজিবাদের আল্লার নাম টাকা, মসজিদের নাম ব্যাংক ।

--> ???

মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে ।

--> নাকি? নতুন জানলাম ৷

শ্রদ্ধা হচ্ছে শক্তিমান কারো সাহায্যে স্বার্থোদ্ধারের বিনিময়ে পরিশোধিত পারিশ্রমিক।

--> হা হা হা ! জীবনে যত গুলা মানুষকে শ্রদ্ধা করি তার বেশির ভাগেরে কোনদিন চোখেই দেখলাম না!!!

সবচেয়ে হাস্যকর কথা হচ্ছে একদিন আমরা কেউ থাকবো না।

--> হুবহু এই কথাই তার আগে আরো অনেকে বলেছে৷৷৷

--> এই লোকটা, হুমায়ূন আজাদ, নাহ্, এর সম্পর্কে বেশি কিছু বলার নাই ৷যেটুকু বলছি তাতেই অনেক সময় নষ্ট হইছে ৷
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪১

লেখক বলেছেন:
শ্রদ্ধা হচ্ছে শক্তিমান কারো সাহায্যে স্বার্থোদ্ধারের বিনিময়ে পরিশোধিত পারিশ্রমিক।

এই প্রবচনটি নিয়ে আমি ব্যক্তিগত ভাবে একটু সংকোচনে আছি । কারন আপনি যে কথাগুলো বল্লেন এই প্রবচনটি নিয়ে সেই এক ই কথা আমার ও । কিন্তু হু আ এর এই প্রবচনের জাষ্টিফিকেশন আমাদের প্রিভেলেন্ট আন্ড প্রোমিনণ্ট সো কলড তেলবাজীতে স্পষ্ট ।

প্রবচন-১
যারা বলেছেন তারাও ত্রিকালদর্শী । প্রোব্লেম কি?
প্রবচন-৩
যথেষ্ঠ সত্য ! এক জন সত পলিটিকাল লিডার দেখান, যিনি সত এবং যার অনেক শত্রু নেই? (অন্য দিকে না ই বা গেলাম)
প্রবচন-৪
টাইমস্পেস সম্পর্কে কোন ধারনা নেই না কী?
প্রবচন-৫
আপনার ঠিক কেন সন্দেহ হচ্ছে হু আ এমন টি ই ধারনা করেছিলেন যে সকল সুন্দরীরা হৃদইয়ের কৃতিত্ব দিয়ে হাসি দিবে তার দিকে ? The maxim is engendered from a rigorous observation. যিনি বুঝছেন রূপসীরা তার দিকে হৃদয় দিয়ে তাকাচ্ছে, তিনি যে camouflaged না এইটা কিভাবে বুঝলেন ?
প্রবচন-৬
???????? (বোঝেন নি কেন? পরিস্কার লেখা আছে তো)
প্রবচন-৭
জ্বী ! মানুষ অনেক কিছু ই নতুন জানে । এতে অবাক হাবার কিছু নেই।
প্রবচন-১০
যারা বলেছিলেন তারা সকলেই এই বিষয়ে ত্রিকালদর্শী ছিলেন ।


----------------------------------------------------

এবার আমার কথা বলি -- হু আর সব কথাই যে pithy maxim এমনটা আমি অবিশ্বাস করি । তিনি অমন কিছু কথা বলেছেন যেগুলো শুনতে কর্ণকটু মনে হতে পারে । সেইগুলোর সূত্র ধরে তার সবকিছু কে ভূয়া বলে ঊড়িয়ে দেয়া কূপমুন্ডকতার লক্ষণ ! আশা করি বুঝতে পেরেছেন । সময় মূল্যবান , কথা ঠিক -- কিন্তু কিছু কিছু কথা সময়ের চেয়ে বেশী মূল্যবান ।


৩৫. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫২
পালর্ামেন্ট বলেছেন: ছবি চেঞ্জ করে ছাগলের ছবি দেব কেন?

রাগতেছি না। তুমি আমার উপ্‌রে ক্যান রেগে আছো বুঝার চেষ্টা করছি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০১

লেখক বলেছেন:
ভাইরে পৃথিবীর খুব মানুষ ই আছে যাদের উপর আমি রাইগা আসি । আপনার উপর ও রাগি নাই ।

মিরাজ ভাই, ফারহান ভাই ব্লগে কমেন্ট দিতে আসল আর অমনি কয়েকটা নিক এসে হামলে পড়ল, খোচাখোচির শুরু । এইগুলা সাময়িক মেজাজ গরম করায় !

রাজাকার ইস্যুরে আপানার কোথায় নিয়ে গেছেন এক্টূ চিন্তা করে দেখেন !

ছবি চেঞ্জ করার ব্যাপারটি বলায় আপনি মনঃক্ষুণ্ণ মনে হচ্ছে । তাহলে এই বিষয় নিয়ে বলায় আমি দুঃখিত । That was only a quip !

৩৬. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০২
স্বাক্ষর শতাব্দ বলেছেন: রোডায়া বলেছেন

--> এই লোকটা, হুমায়ূন আজাদ, নাহ্, এর সম্পর্কে বেশি কিছু বলার নাই ৷যেটুকু বলছি তাতেই অনেক সময় নষ্ট হইছে ৷


___________________
হুমায়ুন আজাদের মৃত্যু আমার কাছে মনে হয় একটা শুণ্যতা তৈরী করেছে, এখনো লোকেরা তাকে গ্রহণ করে নাই।

দুঃখজনক
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪২

লেখক বলেছেন:
রোডায়া কে জবাব আমি দিয়েছি । দেখে নিতে পারেন ।

৩৮. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১২
কাঙাল মামা বলেছেন: উনার প্রবচনের কি কোনো বই পাওয়া যায়?
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০৮

লেখক বলেছেন:
জ্বী , হুমায়ূন আজাদের প্রবচনগুচ্ছ নামে একটি পকেট বুক বাজারে পাওয়া যায় । প্রকাশ করেছে আগামী প্রকাশনী । গায়ের দাম ৮০ টাকা

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৩২

লেখক বলেছেন:
ধন্যবাদ, সামী ভাই । আছেন ক্যামন ?

৪১. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৪
সামী মিয়াদাদ বলেছেন: রোডায়া দেখি প্রাজ্ঞ পন্ডিত....কিন্চিত ভন্ডও
৪২. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৭
ওয়ান বলেছেন: হুমায়ুন আজাদ আমার বস ছিলেন
৪৩. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৯
বৃত্ত বলেছেন: হু. আ.কে আমার ভালোলাগে না তার লেখার জন্য+ চরিত্রের জন্য।
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন:

লেখা ভালো না লাগতেই পারে । চরিত্র খারাপ হলে খারাপ লাগতেই পারে ।

তবে সুধী জনেরা বলেন, হুমায়ূন আজাদের প্রায় সকল রচনা ই কালোত্তীর্ণ । চরিত্র নিয়ে কোন কিছু কখনো খারাপ কিছু শুনি নি ।

এক্ষেত্রে আপনার বোঝার ভুল ও হতে পারে ।

ভালো কথা, কিছু লোক আপনাকে নূরে আলম বলছেন । কথাটি কি সত্য ?

৪৪. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৫২
সামী মিয়াদাদ বলেছেন: বিস্তারিত খোলাসা করেন @বৃত্ত
৪৫. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:০২
আরিফুর রহমান বলেছেন: নুড়া'র যদি ভালো না লাগে ...
৪৭. ০৩ রা মার্চ, ২০০৮ রাত ২:০৭
দিনমজুর বলেছেন:

ধন্যবাদ।

হুমায়ুন আজাদের এই যে দশটি প্রবচন দিলেন তার কয়টি শ্লেষাত্মক ও বাকিগুলি একই সাথে শ্লেষাত্মক ও ব্যাঙ্গাত্মক।

শ্লেষ ও ব্যঙ্গ উভয়েরই অভিমুখ বর্তমান পুঁজিবাদী সমাজব্যবস্থা।

আশা করি, যারা সমালোচনা করেছেন- এই বিষয়টি অনুধাবন করবেন।





লেখক বলেছেন, "সুধী জনেরা বলেন, হুমায়ূন আজাদের প্রায় সকল রচনা ই কালোত্তীর্ণ",
প্রশ্ন দুটিঃ
১। কালোত্তীর্ণ বলতে কি বুঝি?
২। সুধী জন আপনার মতে কারা?


আমার মতে হুমায়ুন আজাদের সেরা কাজ- তাঁর ভাষা নিয়ে গবেষণা ধর্মী কাজগুলো। বাক্যতত্ত্ব থেকে শুরু করে অন্যসবই।
এরপরে আমার সবচেয়ে ভালো লাগে- কিশোরদের জন্য লেখা বইগুলো। কত নদী সরোবরে আর লাল নীল দীপাবলী তো অসংখ্য বার পড়া, বারবার পড়ি, ফুলের গন্ধে ঘুম আসে না মনে হয় শহুরে বড় হওয়া ছেলেপুলেদের সবাইকে পড়িয়ে বেড়াই, আব্বুকে মনে পড়ে আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে চমৎকার কিশোর উপন্যাস।
নারী ও দ্বিতিয়লিঙ্গ থেকে অনেক কিছু জেনেছি, অনেক তথ্য পেয়েছি, আরো বেশ কিছু বই পড়ার প্রতি আগ্রহ তৈরি হয়েছে।
তার অল্প যে কটি উপন্যাস পড়েছি- বেশিরভাগই খুব বেশি আহামরি মনে হয়নি, দুএকটি বাজে মনে হয়েছে। যদিও তাঁর সাক্ষাৎকারে পড়েছিলাম- তিনি দাবি করেছেন, বাংলা সাহিত্যে সার্থক আধুনিক ঔপন্যাসিক কেউই নেই, ওয়ালীউল্লাহ হালকা-পাতলা কিছু চেস্টা করেছেন, আর প্রকৃত কেউই যদি সার্থক আধুনিক উপন্যাস লিখে থাকেন, তবে সেটা তিনি নিজেই। (তাঁর ঔদ্ধত্য অনেকের কাছে প্রচণ্ড আনন্দের খোরাক)। সার্থক আধুনিক উপন্যাস বলতে তিনি কি বুঝিয়েছেন জানিনা - তবে তাঁর উপন্যাসগুলোর তুলনায় বাংলা সাহিত্যের অনেকের উপন্যাস আমাকে অনেক বেশি টেনেছে।

যাহোক, এটা আমার নিজস্ব মূল্যায়ন- ওনার লেখাজোখা নিয়ে, এর সাথে কারো যে মিলবে, সেরকম দাবি করছি না।

তবে, এটুকু সবসময়ই মনে করি- ওনার লেখা পড়ে, এবং ওনার সাথে সরাসরি সামান্য যতটুকু স্মৃতি আছে(একটি ছাত্র আন্দোলনে ওনাকে পাশে পেয়েছিলাম) তা থেকে- তিনি প্রচণ্ড সৎ, প্রচণ্ড সাহসী, সত্যবাদী (যা মনে করেন- তা অকপটে বলতে পারেন- এতটুকু ভেক নেই) একজন ক্ষেপাটে বা পাগলাটে মানুষ।

তাঁর প্রতি শ্রদ্ধা।
৪৮. ০৩ রা মার্চ, ২০০৮ রাত ২:৫৪
সিহাব চৌধুরী বলেছেন:
ধন্যবাদ দিনমজুর ভাইয়া, আপনার পান্ডিত্যপূর্ণ মন্তব্যের জন্য ।
দুটি প্রশ্ন রেখেছিলেন আপনি ।

১। কালোত্তীর্ণ বলতে কি বুঝি?
২। সুধী জন আপনার মতে কারা?

প্রশ্নগুলো এসেছে, বৃত্ত নামক একজন ব্লগারের বিরুপ, যুক্তিহীন, হুমায়ূন আজাদকে কলঙ্কলেপন প্রয়াসী একটি সিদ্ধান্তমূলক মন্তব্য থেকে । যুক্তিহীন মন্তব্যের প্রতিজবাব যেমন হওয়া উচিত, এটিও তেমন । আমার করা মন্তব্যটি পুরোপুরি যুক্তিপূর্ণ নয় । তবে কিছুটা যুক্তিপূর্ণতো বটেই । কালোত্তীর্ণ বলতে আমরা সেগুলোকেই বুঝবো - যেগুলো আগত সকল যুগের জন্য সত্য বহন করেছে । লেখকের নারী বইটির কথা এক্ষেত্রে উল্লেখ করার মত । সুধীজন শব্দটি শুধুমাত্র, সিদ্ধান্তমূলক নাজুক একটি মন্তব্যের সিদ্ধান্তমূলক নাজুক প্রতিজবাবেকে কৌশলী করার একটি কূট প্রয়াস - স্বীকার করছি ।

আপনার মন্তব্যের পরবর্তী অংশের সাথে পুরোপুরি একমত । তিনি যা বলতেন তার সবকিছু সত্য বলে আমি নিঃসন্দেহ নই, তবে যা বিশ্বাস করতেন তা বলার অসীম নিহিলিজমীয় সাহস কে অশেষ শ্রদ্ধা । তার অকাল মৃত্যু ও তার কিছু সংখ্যক স্খলিত কীর্তির সাথে সাধারনীকরণ করে তার সকল কীর্তির অবমূল্যায়ন বাংগালী জাতির জন্য চরম হতাশার , এই গুরুত্বপূর্ণ সত্য অনেক পন্ডিত বাংগালী বুঝতে পারছেন না । এই ব্লগেও অনেক ব্লগ-পন্ডিত তাকে এক কথায় বাতিলের খাতায় ফেলে দেয়ায় তাদের কূপমুন্ডকতায় বিষ্মিত হয়েছি ।

শ্লেষ ও ব্যঙ্গ উভয়েরই অভিমুখ বর্তমান পুঁজিবাদী সমাজব্যবস্থা। - উক্তিটিকে কি ইতিবাচক বলে ধরে নেব ?


৪৯. ০৫ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:৩৭
দিনমজুর বলেছেন:
শ্লেষ ও ব্যঙ্গ উভয়েরই অভিমুখ বর্তমান পুঁজিবাদী সমাজব্যবস্থা। - উক্তিটিকে কি ইতিবাচক বলে ধরে নেব ?

আপনার এই প্রশ্নের হেতু বুঝলাম না। এই পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী সমাজব্যবস্থার বিরুদ্ধে শ্লেষ ও ব্যঙ্গ না থাকলে কি নিজেকে মানুষ মনে করা সম্ভব?

আমি এই ব্যঙ্গ ও শ্লেষের কথাটি বলেছিলাম কারণ কয়েকজনের সমালোচনার ধরণ দেখে মনে হয়েছে- তাঁরা প্রবচন গুলো বুঝতেই পারেন নি।

একটি উদাহরণ দেই.....

দাউদ হায়দারের একটি কবিতার কয়েক ছত্রঃ

"এখন দেশ হচ্ছে যুদ্ধের
নদী হচ্ছে রক্তের
পশু হচ্ছে ভদ্র
এই সেই মানুষ হচ্ছে হিংসার....."

এখন লাইনকটি দেখে কেউ যদি বলে- না আমি এটা মনে করি না, আমার মধ্যে কোন হিংসা নেই, আমার চেয়ে পশু বেশি ভদ্র হতেই পারে না, তখন তার সম্পর্কে কিই বা বলতে পারি। বর্তমান দুনিয়ায় আমরা দুদুটি বিশ্বযুদ্ধ পেয়েছি- দুনিয়া এগিয়ে যাচ্ছে তৃতীয়টির দিকে- দেশে দেশে - দুনিয়া জুড়েই যে হানাহানি-মারামারি, অন্যায়-অবিচারের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে, তার পরেও কেউ যদি নিজে ভালো বা নিজে এমন হিংসাত্মক কার্যকলাপে জড়িত নয় বলে আত্প্রসাদে ভুগতে চান- তবে কিই বা বলার আছে!!
৫০. ০৫ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:৪৯
দিনমজুর বলেছেন:

অবশ্য ১ নং প্রবচনটি বাকি প্রবচন গুলোর তুলনায় ভিন্ন প্রকৃতির। সেটি মূলত মানুষের অর্জন ও ক্ষমতাকেই ইণ্ডিকেট করে।
৫১. ০৫ ই মার্চ, ২০০৮ দুপুর ১:২৬
অমলকান্তি বলেছেন: হক কতা @ দিনমজুর।
আবাল পোলাপান হু. আ. র প্রবচন পড়ার আগেই হেইডা নিজের ঘাড়ে নেয়, তারপর বিবেচনা করে।
দুনিয়াডা কই যাইতাছে হেই খেয়াল নাই খালি নিজে ভাল হইলেই হল।

পোস্ট ক যোগ পাইছে।
৫২. ০৩ রা জানুয়ারি, ২০০৯ ভোর ৬:৫২
'লেনিন' বলেছেন: লেখক বলেছেন:
কিছু চটুল বাংগালী এখনো বুঝল না, এটাই আফসোসের বিষয় ! উনার কিছু কথা বার্তা হয়তো আত্মম্ভিরতায় ভরপুর, নিরীহের জন্য যথেষ্ঠ আক্রমনাত্বক -- এইজন্য তাকে পুরোপুরি খাট করার কোন মানে দেখি না ।
____________________________________________
লেখক বলেছেন:
মৃদুল ভাই,
এ বিষয়ে হুমায়ূন আজাদ থেকে কোট করছি --
আমার লেখার যে অংশটুকু মানুষ কে তৃপ্তি দেয়, সেটুকু বর্তমানের জন্য; আর যে অংশটুকু ক্ষুব্ধ করে সেটুকু ভবিষ্যতের জন্য ।
____________________________________________
দিনমজুর বলেছেন: তিনি প্রচণ্ড সৎ, প্রচণ্ড সাহসী, সত্যবাদী (যা মনে করেন- তা অকপটে বলতে পারেন- এতটুকু ভেক নেই) একজন ক্ষেপাটে বা পাগলাটে মানুষ।

____________________________________________

কোথায় যেনো পড়েছিলাম প্রতিভাধরের ঔদ্ধত্য তার অলংকার বা এ জাতীয় কিছু। লোকটি বিদগ্ধ পণ্ডিত ছিলেন কিছু বিষয়ে হয়তো একটু গোরা ছিলেন কিন্তু দোষ-গুণ নিয়েই মানুষ। তার শূণ্যস্থান নিকট ভবিষ্যতে পূরণ হবে না। যেমন হয়নি একাত্তরে হারানো দেশের সেরা মেধাবী নারী-পুরুষগুলোর স্থান।

পেয়েছি আরেকটি জহীর রায়হান?
আরেকটি আলতাফ মাহমুদ?
আরেকটি মুনীর চৌধুরী?
আরেকটি শহীদুল্লাহ কায়সার?
আরেকটি জ্যোতির্ময় গুহ ঠাকুরতা?
আরেকটি আলীম চৌধুরী?
আরো নাম না জানা কত সেরা জনদের?

তাদের হন্তারক হায়েনা আর দাঁতাল শুয়োরেরা এখনো দর্পভরে দাপিয়ে বেড়ায় আমাদের রক্তেভেজা এই অভাগার দেশকে।
মীরজাফর, রায়দুর্লভ, রাজাকার, আল-বদর, আল-শামস, জেএমবি, হরকাতুল জিহাদ, নিজামী, সাকা চৌ, সাঈদী, মুজাহিদ, আ:মান্নান ... এদের কবে আমরা প্রকৃত সাজা দেবো?
৫৫. ১৪ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২৯
নির্মোহ বলেছেন: ডায়েরির নিচের দিকে এই কথাটা লেখা থাকতে দেখেছিলাম। আমার সবচেয়ে পছন্দ হয়েছে এই দুটো -

অধিকাংশ রূপসীর হাসির শোভা মাংসপেশীর কৃতিত্ব, হৃদয়ের কৃতিত্ব নয় ।

সবচেয়ে হাস্যকর কথা হচ্ছে একদিন আমরা কেউ থাকবো না।
৫৬. ১৪ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৩০
নির্মোহ বলেছেন: "মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে ।" ডায়েরির নিচের দিকে এই কথাটা লেখা থাকতে দেখেছিলাম।

আমার সবচেয়ে পছন্দ হয়েছে এই দুটো -

অধিকাংশ রূপসীর হাসির শোভা মাংসপেশীর কৃতিত্ব, হৃদয়ের কৃতিত্ব নয় ।

সবচেয়ে হাস্যকর কথা হচ্ছে একদিন আমরা কেউ থাকবো না।
৫৭. ২৮ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৪৭
হামোম প্রমোদ বলেছেন: যে যাই বলুন, আমার প্রিয় অনেক ব্যাক্তি ও ব্যাক্তিত্বের মধ্যে হুমায়ুন আজাদও একজন।

প্রিয়তে রেখে দিলাম, সময় করে আবারও পড়বো।

সৌভাগ্যই বলেন আর দূভাগ্যই বলেন, হুমায়ুন আজাদ কে নিয়ে আমার অনেক মজার এবং করুণ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল। তারমধ্যে একটি বলি,
বিজ্ঞান চেতনা পরিষদের (আজিজ সুপার মার্কেট) স্টাডি সার্কেলে আলোচনা করার পর বের হয়ে দেখে যে, স্যারের জুতা কে জানি নিয়ে গেছে। কি আর করা, খালি পায়ে সেদিন বাসায় রওয়ানা দিলেন। আমাদের কারো অনুরোধে অন্যের জুতা নিজের পায়ে দিলেন না।

ধন্যবাদ পোষ্টের জন্য।
৫৮. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৫
সুবিদ্ বলেছেন: প্রিয়তে নিলাম....উনাকে খুব মিস করি।

বইমেলায় আমার একটা রুটিন হলো, আগামী প্রকাশনীর স্টলে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রবচনগুচ্ছ পড়া, কতবার যে পড়েছি................
৫৯. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫২
উজ্জয়িনী বলেছেন: হুমায়ুন আজাদ প্রিয় মানুষ,প্রিয় লেখক। স্যারের ক্লাস করতে গিয়ে এতটা বুঝিনি। পরে বুঝেছি।
৬০. ২৬ শে এপ্রিল, ২০০৯ ভোর ৫:০০
ফারহান দাউদ বলেছেন: অনেকদিন পরে খুব দুঃখে এই পোস্ট টা খুললাম।
হুমায়ুন আজাদ আমার পছন্দের মানুষ,তা না। কিন্তু লোকটা দেখতে জানতো,আর জানতো তিতা সত্যি বলতে।
মানুষ সিংহের প্রশংসা করে,কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে। আফসোস,এমন কথা বলার মত লোকও এখন আর নাই।

 

মোট সময় লেগেছে ১.০১০৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পড়াশোনার পাট্‌ আপাতত স্থগিত । বি এস সি পাস করেছি , ক্‌ম্পিউটার কৌশল , আই ইউ টি - গাজীপুর থেকে,...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই