আমার প্রিয় পোস্ট

বৃষ্টি রাতে ... ভাবনা গুলো মেঘের সাথে উড়ে ...

আসুন, কিছু একটা করি ।

০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:০৩

শেয়ারঃ
0 0 0


ইসরায়েলের হামলার বিরূদ্ধে আমরা বাকপটু-হতবাক বাংগালীরা কি কিছুই করতে পারি না? ইসরায়েল সংযুক্ত ভোগ্যপন্য গুলোকে যতটা সম্ভব বর্জন তো করতে পারি ! আসুন না, বুকের অপরিসীম ঘৃণার, কিছুটা হলেও সক্রিয় প্রকাশ ঘটাই ।

নিচের ভোগ্যপন্যগুলোর (একটি গ্রুপ মেইল থেকে পাওয়া) উৎপাদন ও বিপনন ইসরায়েল ও ইসরায়েলের নাগরিকদের অংশীদারিত্বপূর্ণ । আসুন একবার দেখে নিই ।





















যুক্তরাষ্ট্রের প্রায় সব প্রভাবশালী মনোপোলি ব্যাবসা প্রতিষ্টানগুলো ইহুদি তথা ইসরায়েলীয় মালাকানাধীন । ইসরায়েলের সামরিক খাত, এই সব ব্যাবসায়ীদের সমর্থনপুষ্ট । হয়তো আমাদের কারোরই কেনা কোন পণ্যের লভ্যাংশ - এই শিশুটির মৃত্যুর জন্য দায়ী ।

আসুন বর্জণ করি, ইসরায়েলি পণ্য, যতোটা পারি । আসুন, কিছু একটা করি ।





 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:০৯
পারভেজ রবিন বলেছেন: ক্যামনে বর্জন করুম, বেশির ভাগতো গ্রহনই করি নাই।

ইন্টেল আর নকিয়া বর্জন করতে কইছেন, দাবড়ানী খাইতে পারেন।:)
০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:১৫

লেখক বলেছেন:
নাহ, মনে হয় খাবো না । বলেছি যতোটা সম্ভব ততোটা । এই যে আমি লিখছি, ইন্টেলের প্রসেসর উইজ করেই লিখছি , মডেম হিসেবে উইজ করছি নোকিয়া সেট । এটা অপারগতা ।

কিন্তু,ম্যাগী নুডল বা কোকাকোলা না খেয়ে কি থাকা যায় না?

যেগুলোর নাম শুনেন নি, সেগুলো প্রবাসী বাংগালীরা হয়তো নিয়মিত ব্যাবহার করেন । সেজন্যই দিলাম । আমিও অনেকগুলোরই শুনিনি ।

কেউ দাবড়ানী দিলে, "মানবিকতা" শব্দটাকে প্রহসন বলে মনে করবো । :)

২. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:১১
আট আনা বলেছেন: ম্যাকডোনাল্ডস, ষ্টারবাক্স, ইন্টেল, সিএনএন, আইবিএম, কোকাকোলা, টাইমস, ফক্স, নকিয়া, নেসলে ...... ভাই লিস্ট তো অনেক বড় আর কিছু আছে একদম অত্যাবশ্যকীয়। এগুলা ছাড়া তো লাইফ চলবে না ।
০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:১৮

লেখক বলেছেন:
এই যে আমি লিখছি, ইন্টেলের প্রসেসর উইজ করেই লিখছি , মডেম হিসেবে উইজ করছি নোকিয়া সেট । এটা অপারগতা ।

কিন্তু,ম্যাগী নুডল বা কোকাকোলা না খেয়ে কি থাকা যায় না?
বিদেশ থেকে অর্ডার দিয়ে নিয়ে এসে, ক্যাল্ভিন ক্লায়েন এর শার্ট পড়া দরকার আছে ? আফসোস হোল, আমার প্রিয় চ্যানে ন্যাশ্নাল জিওগ্রাফিও আছে । কি করবো ! যতটুকু পারা যায়, ততটুকুই করবো ।

৩. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:১২
তারেক হাসান বলেছেন: ভাল প্রস্তাব । বিবেচনা করা যায়।
০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:১৯

লেখক বলেছেন:
ধন্যবাদ ।

৪. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:১৩
নাজিরুল হক বলেছেন: হুম........ সর্বশেষ টাইপের প্রতিবাদ।
০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:২৪

লেখক বলেছেন:
আগের গুলো কি ছিল? গালাগালি করে ঘৃণা প্রকাশ করা কোন কার্যকর কোন প্রতিবাদ না ।

৫. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:১৪
আট আনা বলেছেন: স্পেশালি ইন্টেলরে বাদ দিলে তো ...... কি যে হইব কইয়া দেওন লাগব ?
০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৩৪

লেখক বলেছেন:
বলেছি যতোটা সম্ভব ততোটা । এই যে আমি লিখছি, ইন্টেলের প্রসেসর উইজ করেই লিখছি , মডেম হিসেবে উইজ করছি নোকিয়া সেট । এটা অপারগতা ।

৬. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:১৬
সায়েন্স জোন বলেছেন: হমমমমমমমম
আমগোর কিছু করন দরকার
Click This Link
পইরা লন
০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৪৫

লেখক বলেছেন:
লং মার্চ ভালো প্রস্তাব । তবে, পন্য বর্জন একটু বেশী কার্যকরী মনে হচ্ছে ।

৭. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:১৭
কঁাকন বলেছেন: সব তো ছাড়া যাবে না তবে চেষ্টা করবো যতটা পারা যায়

০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৪৬

লেখক বলেছেন:
ঠিক তাই ।

৮. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:২০
সোনার বাংলা বলেছেন:
সিহাব ভাই..... গতকাল কে আমার এক বন্ধু আমার কাছে একটা text msg পাঠাইছে
যা এই রকম......

"star bucks, Mc donalds & Dunkin doughnuts are going to give all their money 2 Israelis until next Saturday. spread the news. don't
buy their products".... please.........

> এবার বুঝেন!! কিভাবে এই সব কোম্পানি ঘোষনা দেয়???

সব ইয়াহুদী কোম্পানির পন্য বর্জন করুন।

বিস্তারিত(লিষ্ট) দেয়ার জন্য ধন্যবাদ।
০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৫০

লেখক বলেছেন:
আমি এখানে ধর্মকে টেনে আনতে রাজী নই । প্রতিটি ইয়াহুদী নিশ্চয়ই অমানবিক নন । মানব প্রেমী ইয়াহুদীর উদাহরন ও বেশ আছে । ইসরায়েল জঘন্য রাষ্ট্র, তার বিরূদ্ধেই কিছু করা দরকার, যদি পারা যায় ।

৯. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:২৩
পথিক!!!!!!! বলেছেন: এতে কি জেনাসাইড বন্ধ করে দেবে?
...
পৃথিবীর পন্য বাজার ওদের দখলে মনে হৈতেছে...

প্রতিবাদ জানানো উচিৎ প্রতিবাদ আসলেই ..সারা পৃথিবীর
০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৫৭

লেখক বলেছেন:
পথিক ভাই,জেনোসাইড বন্ধ হবে কি না যানি না । তবে পণ্যের বাজারের নিম্নমুখিতা ইস্রায়েলি সরকারের সামনে আসবে , এইটা একটা পাওয়া ।অন্য পাওয়াটা হলো, এটা একটা প্রতিবাদ ।

১৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:০৯

লেখক বলেছেন:
ধন্যবাদ ।

১১. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:২৪
আট আনা বলেছেন: হুম যতটা পারা যায়। আমি যে কোম্পানিতে কাজ করি তার ৩ মালিকের মধ্যে বেশী শেয়ার যার সে একজন জিউস। কি করব বলেন। এখানে অনেক ইহুদি। চারদিকে হারাম জিনিশের ছড়াছড়ি। এর মধ্যেই যতখানি গা বাচিয়ে চলা যায়।
১৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১১

লেখক বলেছেন:
হুম । সেটাই, যতটুকু গা বাচিয়ে চলা যায় । জিওসদের কাছে ব্যাবসাটা সবার উপরে, ওদের ব্যাবসায় সমস্যা হলে, কিছুটা টনক নড়তে পারে ।

১২. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:২৬
অবাঞ্ছিত বলেছেন: লেখক বলেছেন:
"নাহ, মনে হয় খাবো না । বলেছি যতোটা সম্ভব ততোটা । এই যে আমি লিখছি, ইন্টেলের প্রসেসর উইজ করেই লিখছি , মডেম হিসেবে উইজ করছি নোকিয়া সেট । এটা অপারগতা"



সাথে ভন্ডামী। বেছে বেছে ধর্ম পালনের মতন।
০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৪০

লেখক বলেছেন:
হুম । তবে আমি ভন্ড হতে চাই ।
যদি আমি ইসরায়েলি কোক বা ম্যাগীর বাজার থেকে প্রতিদিন ২০ টাকা সরাতে পারি, তাহলে আমি ভন্ডই হতে চাই । আমি যদি ইন্টেল প্রসেসর উইজ করে সবাইকে ২০ টাকা করে কমাতে উদবুদ্ধ করতে পারি, তাহলে আমি ভন্ড হতে চাই ।

আপনি কি ইসরায়েলের গনহত্যাকে সমর্থন করছেন? যদি তা না করেন, আপনার আরোপ অনুসারে আপনি নিজেও ভন্ডদের মধ্যেই পড়েন ।

ধন্যবাদ।

১৩. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৩৬
বিষাক্ত আলো বলেছেন: কিছু তো একটা আমদের ও করা উচিত...
১৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১৪

লেখক বলেছেন:
ঠিক তাই । ধন্যবাদ । গালাগালি আর ঘৃণার উত্তপ্ত প্রকাশের চেয়ে সক্রিয় কিছু করাটা জরুরি ।

১৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১৫

লেখক বলেছেন:
ধন্যবাদ ।

১৫. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৫১
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

এই বর্জনটা করতে পারলে খুবই ভালো হয় ।
১৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১৬

লেখক বলেছেন:
যতটুকু পন্য বর্জন করা যায়, ততটুকু করাটা আমাদের দায়ের মধ্যে পড়ে । ধন্যবাদ ।

১৬. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৫৭
অ্যামাটার বলেছেন: শুভ উদ্যগ। সাধুবাদ জানাই। তৃতীয় বিশ্বের অর্থনীতিকে শোষন করে সেই অর্থ ব্যায় করা হচ্ছে নিরাপরাধ মানুষ হত্যায়। অবশ্যই রুখে দাঁড়াতে হবে...
১৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১৯

লেখক বলেছেন:
রুখতে হবে, নইলে চোখকানমুখ বন্ধ করে অন্ধকালাবধির হয়ে থাকি ।

১৭. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:১৬
ওয়ার হিরো বলেছেন: ইন্টেল আর নকিয়া বাদে আমি কোনডি ব্যবহারই করি না। বর্জামু কেমনে। তয় সাবদান হইলাম। অডির ধারে কাছেও ভুলেও যামু না।
১৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২০

লেখক বলেছেন:
ধন্যবাদ ।

১৮. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:৩১
একরামুল হক শামীম বলেছেন: জানি না এটা কতেটা কার্য্যকর হবে! তবে প্রতিবাদের পদ্ধতি ভিন্ন ভিন্ন হতেই পারে।

স্টপ জেনোসাইড ইন প্যালেস্টাইন, স্টপ জেনোসাইড অল অভার দ্য ওয়ার্ল্ড।
১৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২৭

লেখক বলেছেন:
স্টপ জেনোসাইড ইন প্যালেস্টাইন, স্টপ জেনোসাইড অল অভার দ্য ওয়ার্ল্ড। -- আপ্নিও আহবান দিচ্ছেন, বান কি মুন ও দিচ্ছে । হচ্ছে কাচকলা । যারা জম্নগতভাবে বিবেকবর্জিত তাদের গনহত্যা বন্ধে আহবান জানানো একধরনের সুশীল বিলাসিতা । আসেন যতটা পারি পন্য বর্জন করি ।

১৯. ০৭ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৫:০৫
নূহান বলেছেন: গোগল বাদ গেছে মনেহইতাছে
১৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২৯

লেখক বলেছেন:
আসেন যতটা পারি, করি ।

২০. ০৭ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৫:১২
মোসতাকিম রাহী বলেছেন: লিস্টের জন্যে ধন্যবাদ। কিছুতো অন্তত বাদ দেওয়া যায়। প্রতিবাদ সেটা যেভাবে হোক করা উচিৎ!
১৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩০

লেখক বলেছেন:
ধন্যবাদ ।

২১. ০৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:১৩
ক-খ-গ বলেছেন:
স্টপ জেনোসাইড ইন প্যালেস্টাইন, স্টপ জেনোসাইড অল অভার দ্য ওয়ার্ল্ড।
১৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩১

লেখক বলেছেন:
হুম । ধন্যবাদ ।

২২. ০৭ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৬
এখনই সময় বলেছেন: আসুন এই ভাবে চলার চেষ্টা করি যাতে আমাদের পয়সায় এই পশু গুলা যাতে প্রতিদিন সকালে নিষ্পাপ শিশুদের হত্যার যোগান যেন না পায়।



নিচের লিংন্কে দূর্বল চিত্তের কাউকে না যাবার অনুরোধ রইলঃ

ইসরাইলের নৃশংসতাঃ

http://www.israilboykot.com/rezillikleri.php
১৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩২

লেখক বলেছেন:
ধন্যবাদ ।

২৩. ০৭ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৫
সাইফুর বলেছেন: গনহত্যাকারীদের জন্য ঘৃনা
১৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৩

লেখক বলেছেন:
কার্যকরী কিছু ক রা দরকার ।

২৪. ০৮ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০৫
ইসানুর রহমান বলেছেন: গনহত্যাকারীদের জন্য ঘৃনা
১৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৪

লেখক বলেছেন:
কার্যকরী কিছু ক রা দরকার ।

২৫. ০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৮
সামিউল জাহান বলেছেন: আফগানিস্তানে যখন রাশিয়া হামলা দেয় তখন তারা গ্রামে গ্রামে ফেলেছিলো খেলনা সদৃশ বোমা, বাচ্চারা খেলনা মনে করে সেগুলো ধরতো আর সাথে বোমা বিস্ফোরিত হয়ে তাদের হাত পা উড়ে যেতো, এটা তারা কেন করেছিলো
কারন তারা আফগানিস্তানে একটি পঙ্গু প্রজন্ম তৈরী করতে চেয়েছিলো, একই কাজ আনেরিকা করেছে আফগানিস্তানে, ইরাকে।
ইসরাইলের এবারকার টার্গেট শিশুরাও, যাতে ফিলিস্তিনে কোন নতুন প্রতিবাদী কন্ঠস্বর তৈরী হতে না পারে, যাতে এরা বড় হয়ে ইসরাইলের বিরুদ্ধে লড়তে না পারে, যাতে এরা সন্তান জন্ম দিতে অক্ষম হয়, যাতে নতুন প্রতিবাদী মুখের জন্ম না হতে পারে!
১৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৬

লেখক বলেছেন:
যতটুকু বুঝতে পারি - গাজায় ইসরায়েলের সাম্রাজ্যবাদী আস্ফালন প্রদর্শনের একটা তরিকা এই গনহত্যা ।

২৬. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:০৭
আরিফুল হোসেন তুহিন বলেছেন: সিহাব ভাই আমি ব্যাক্তিগতভাবে পন্য বর্জনের পক্ষে না। কারন অর্থনীতি একটা বিশাল গতিশীল ব্যাপার, আর যুদ্ধের ফান্ড ব্যাপরটাও বেশ প্যাচানো। এভাবে পন্য বর্জনের মাধ্যমে লিনিয়ারলি কোনো এফেক্ট ফেলবে না,উল্টা ঝামেলা হতে পারে। যেমন মালেশিয়াতে কোক বর্জনের হিড়িক পরেছে। সে দেশের কোক নির্বাহীদের লেজে গোবরে অবস্থা,তারা হুশিয়ারী উচ্চারন করেছে অবস্থা খারাপ হলে শ্রমিক ছাটাই এ তারা বাধ্য হবে। আর সেই শ্রমিকরা কারা? মালেশিয়রাই তো.......মাল্টিন্যাশনাল অনেক কোম্পানীর পন্য আমার দেশেই তৈরী হয় যেখানে কাজ করে আমার দেশের লোকরাই। তাদের পেটে লাথি মারা কতটুকু যুক্তিযুক্ত? আর আদর্শিক কারনে পন্য বর্জন করতে গেলে অনেক কিছুই বর্জন করতে হয়। আইনস্টাইনের সকল বইএর স্বত্ব ইসরায়েলের হিব্রু বিশ্ববিদ্যালয়ে দেয়া আছে। আইনস্টাইনের বই কেনা ছেড়ে দেবো? আইনস্টাইনের থিওরী বর্জন করতে পারবে ইরান,যদিও তারা পন্য বর্জনের ডাক দিয়েছে? ইসরায়েল রাষ্ট্রের উতপত্তির পেছনে কিন্তু আইনস্টাইনের বিশাল অবদান আছে।
১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৭

লেখক বলেছেন:
যদি তুমি গাজার অধিবাসী হতে, তবে তোমার এই মন্তব্য দেখে তুমি মন্তব্যকারীকে অপমানব বিবেচনা করতে, এটা আমি প্রায় নিশ্চিত । কয়েক হাজার কর্মচারীর পেটে লাথি মারার ভয় এবং গাজার কয়েকশত নিতান্ত অসহায় নিরীহ শিশু মহিলা পুরূষের জীবন বাচানোর সম্ভাবনা - এই দুয়ের আনুপাতিক বিচার আমার কাছে ১ এর চেয়ে বেশি রকম কম । ক্ষুধার দৌরত্ব, জীবনের মৌতাতকে অতিক্রম করতে পারি কি? কয়েক
হাজার কর্মীর ছাটাই হওয়া, তাদের অনিশ্চিতত ভবিষ্যত, সবই ইসরায়েলের দায় ।

আইনস্টাইনের অনেক বেশি মানবিক ছিলেন । হিটলারের গ্যাস চেম্বারে নিহত নিরীহ জিউস ফুসফুসদের আর্তি, মানবিক আইনস্টাইনের অবদানে ভূমিকা রাখতে পারে । হয়তো , আইনস্টাইন আবেগায়িত মানবিকতা, ততটুকু দ্রষ্টা ছিলনা ইসরায়েল দানবীয় বর্তমান দেখতে । হলে তিনি সহযোগিতা করতেন না, আমি নিশ্চিত । এই খাতে আইনস্টাইনের থিওরী বর্জন করা তাই অযৌক্তিক ।

আর সাইন্টিফিক থিওরী মুক্ত, বিশ্বজনীন । হিব্রু বিশ্ববিদ্যালয়ের সত্বাধীকারকৃত তত্ব বর্জনে, ইসরায়েলের কিছু যাবে আসবে কি? তবে, প্রতিদিন কয়েক ঢোক কোকাকোলা বর্জনে, কয়েক হাজার কর্মচারীর ছাটাইয়ের বিনিময়ে, ইসরায়েলের টনক একটু নড়ার সম্ভাবনা আছে ।

বিশ্ব যেন ঝড়ো হাওয়ায় নতজানু, সবুজ কোমল চারাগাছ লাগিয়েছিল মানবিক আবদারে - সেটা আজ বিষবৃক্ষ ! সো বেটার ট্রাই টু কাট ইট অফ ফ্রম স্টেম !

২৭. ১৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৮
মুহাম্মদ জ িহরুল কাইয়ুম ভূঁইয়া বলেছেন: //আল্লাহ সিস্টেমের বাইরে কিছু করেন না। আমরা যেখানে তাদের পণ্য ব্যবহার করে তাদের শক্তিশালী করছি সেখানে আল্লাহর কাছে বিচার চাওয়াটা ভন্ডামী ছাড়া আর কিছুই না। আগে আমাদেরকে ঠিক হতে হবে.. তারপর আল্লাহর কাছে প্রার্থনা।

আমরা এই জায়ানবাদী শক্তির ধ্বংস কামনা করি।//

এই সত্যটুকু আগে আমাদেরকে বুঝতে হবে। তারপরই যে কোন ধরনের তর্ক-আলোচনা-সমালোচনা সার্থক হবে।

"আল্লাহর নামে চলিলাম"... পথিমধ্যে এক্সিডেন্ট হলো, কার দোষ দিবেন?
ইহা ভন্ডামী ছাড়া আর কিছুই নয়, তবে আমরা বুঝতে পারি না। আপনি, যখন ঘর থেকে বের হচ্ছেন আপনি কি সেদিন ১। ফজরের নামাজ পড়েছেন? ২। আপনি কি হালাল রুজি এবং হালাল খাবার গ্রহণ করেছেন? ৩। আপনার পরিবার কি নামাজী? ৪। আপনি কি কুফর ও শিরক থেকে বেঁচে থাকেন? ইত্যাদি, ইত্যাদি।
এবার ঠান্ডা মাথায় উত্তরগুলো মিলিয়ে নিন? যদি উত্তর হয় 'না'। তাহলে নিছক ভন্ডামী ছাড়া আপনি আর কিছুই করেন নি। আল্লাহ আমাদেরকে বোঝবার তওফিক দান করুন। আমিন।।
---
আমাদের হাতে এই মুহূর্তে করার মতো আর কিছুই নাই। কিন্তু সাধ্যমত সম্ভবক্ষেত্রে যদি আমরা অংশগ্রহণ করি সেটাও অনেক বড় ফল এনে দিবে। সবচেয়ে বড় কথা আল্লাহ তায়ালা সাহায্য করার জন্য আমাদের নিয়্যতই এবং চেষ্টাই দেখবেন, সামর্থ্যকে নয়।
--- আসুন, যদি বিকল্প থাকে তাহলে সাধ্যমত ইসরায়েলীকে সমর্থন করে কিংবা ওদের কাছে লাভ যায় এমন পণ্য সমুহ বর্জন করি।

--- কোকাকোলা এবং পেপসি খাওয়া বন্ধ করলাম।
২৮. ১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১১
আরিফুল হোসেন তুহিন বলেছেন: আমি আসলে বুঝতে পারছি না পন্য বর্জন করলে ইসরায়েলের কি ক্ষতিটা হবে? কারন আমি নিশ্চিত নই এইসব পন্যের লভ্যাংশ ইসরায়েলে ফেরত যায় কি না?কারন অনেক গুলো কোম্পানীর নীতি নির্ধারকরা ইহুদী .......সেই ইহুদীরা যুদ্ধের জন্যে ফান্ড তুলছে কি না আমি সন্দিহান। যুক্তরাষ্ট্রের অনেক গুলো চ্যারিটি ফান্ড রেইজার আছে যারা ইসরায়েলের সেটেলমেন্টের জন্যে পয়সা তোলে। এবং এরা বিশ্বের সর্ববৃহত ফান্ড রেইজার। ........কোম্পানীগুলো তো প্রাইভেট,আর যুদ্ধ করছে সরকার। সরকারের ডিফেন্স ফান্ড অনেক লতায় পাতায় এইসব কোম্পানীর উপর নির্ভরশীল। আর এই সব কোম্পানীর মূল বাজার আমেরিকা,ইউরোপ তো হাতছাড়া হচ্ছে না। যার ফলে মুসলিম দেশগুলো পন্য বর্জনের ডাক দিয়ে কতটুকু কোম্পানীগুলোকে খোড়া করতে পারবে আমার সন্দেহ আছে।আর সেটা সম্ভব হলেও অনেক দুরবর্তী।

আমি পাকিস্তানী পন্য বর্জনে আগ্রহী ..........
১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন:
ব্যাপারটায় মিথোজীবিতা বা সিমবায়োসিস জড়িত । জিইস কোম্পানিগুলো মার্কিন সরকারকে বিশাল পরিমান কর, কর্মসংস্থান ও সর্বোপরি অর্থনীতি চাংগা রাখার জন্য যে পরিমান সমর্থন দিয়ে থাকে, মার্কিন সরকার তা পরিশোধ করে বিভিন্ন উপায়ে - প্রতি বছর বিপুল পরিমান যে অর্থসাহায্য সামরিক খাতে পাঠায় মার্কিন সরকার ইসরায়েলকে, তা সেই উপায়গুলোর মধ্যে একটি । জিওস পণ্যের বাজার মন্দ হলে প্রাপ্ত কর ও অন্যান্য দিকে মার্কিন অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পরাটা অস্বাভাবিক নয় । সে ক্ষেত্রে, ইসরায়েলের প্রতি মার্কিন সামরিক সাহয্য কমাটাও স্বাভাবিকই বটে । যথেষ্ট ঘাস ও খড় খাওয়ানোর পরে যে গাভী কম দুধ দেয়, তাকে ঘাস ও খড় কম দেওয়াটাই যেখানে পেশাজীবি গৃহস্থের প্রবৃত্তি, সেখানে রোনাল্ড রিগানের "এক্সেপশনাল আমেরিকা", কি করবে ? যা ই করুক, ফলাফল মার্কিন জনগনের জন্য শুভ হবে না ।

আমেরিকা ইউরোপ পন্যগুলোর মূল বাজার, কথা সত্য । বাকী পার্শ্বিয় বাজারে যা আছে, তাই যদি আমরা যতটুকু পারা যায় বর্জন করতে পারি - সেটা কিছু না করার চাইতে ঢের ভালো । তাই না?

পাকিস্তানি পন্য বর্জন কেন? ৭১ এর গনহত্যার প্রতিবাদ? হাহা ... মানচিত্র ও জাতীয়তাবাদের কুফল থেকে, তোমার বাংলাদেশ ও গাজায় গনহত্যার প্রতিবাদের উত্তাপের তারতম্য কিছুটা হলেও ব্যাখ্যা করা যায় তুহিন । যখন সাদা ফসফরাসে ঝলসানো অসহায় মুখ দেখি, যখন শুনি মৃতদের জন্য যথেষ্ট কবর নেই, ১১০ জন নিরীহ কে একটি দালানে বন্দী করে আকাশ থেকে বর্ষণ করে গোলা অথবা নিশ্চহ্ন হয়ে যায় শরনার্থী শিবির - তখন মানচিত্র ও জাতীয়তাবাদ বিলুপ্ত বোধ করি ।

২৯. ১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১২
আরিফুল হোসেন তুহিন বলেছেন: আর আমাদের তো মার্কিন পন্যও বর্জন করা উচিত ইরাক আফগানিস্তানের জন্যে, সেটা কি করছি?
৩০. ১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৯
প্রণব আচার্য্য বলেছেন:


সিহাব, গাজায় ইসরাইলি বর্বরতার অবসান আমরা সবাই চাই। অন্তত সুস্থ মানবিক বোধ সম্পন্ন সকল মানুষ। কিন্তু পন্যবর্জন কোন কার্যকর পন্থা বলে আমার মনে হয় না। আর অবশ্য আমরা আর কীইবা করতে পারি এখান থেকে। এই বাংলাদেশ থেকে। বর্বরতার নিন্দা জানানো ছাড়া আমাদের আসলেই কিছু করার নেই। কষ্ট লাগে মানুষ কত অসহায়। কত বিপন্ন।
৩১. ২৮ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯
আহসান হাবিব শিমুল বলেছেন: অনেক বড়ো কমেন্ট লিখেছিলাম।গেলো গা।
যাইহোক এতটুকু জানিয়ে রাখি, ইজরায়েলের প্রথম রাষ্ট্রপতি হিসেবে আইনস্টাইনের নাম প্রস্তাব করা হয়েছিলো, কিন্তু তিনি সে প্রত্যাখান করেন।
৩২. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২৯
আই আনাম বলেছেন: অবশ্যই বন্ধ করা উচিৎ। ইন্টেল করা না গেলেও নোকিয়া তো বন্ধ করা যায়। আর যারা লেখাটি নিয়ে বিদ্রূপ করেছেন তাদের এরূপ আচরণের হেতু বুঝলাম না।
৩৪. ৩১ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮
কবিতা বালিকা বলেছেন: আমার মা অনেক বছর আগে থেকেই অনেক ইসরায়েলী পন্য বর্জন করতেন এবং আমাদের উৎসাহ দিতেন, প্রায় ১৫ বছর পর নতুন করে আরেকজন কে পেলাম যে আমার মায়ের মত বলছেন........

 

মোট সময় লেগেছে ০.৯৩৬৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পড়াশোনার পাট্‌ আপাতত স্থগিত । বি এস সি পাস করেছি , ক্‌ম্পিউটার কৌশল , আই ইউ টি - গাজীপুর থেকে,...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই