ব্লগার বন্ধুরা,
ওপেন হলো নতুন গ্রুপ হিমু এবং অন্যান্য।
গ্রুপের মূল বিষয় হচ্ছে_ বইয়ের চরিত্র। আমার আপনার পড়া বইগুলোর সেরা চরিত্রগুলো নিয়ে এখানে আলোচনা, সমালোচনা, লেখালেখি থাকবে।
আপনি আপনার প্রিয় চরিত্রটি নিয়ে গল্প, কবিতা, উপন্যাস কিংবা প্রবন্ধ-নিবন্ধ লিখতে পারেন।
আপনার পড়া বইয়ের প্রিয় চরিত্রটি কেমন হলে ভালো হতো সে ব্যাপারে পোস্ট দিতে পারেন।
লেখকবন্ধুরা তাদের নিজেদের তৈরি করা প্রিয় চরিত্রটি এখানে তুলে ধরতে পারেন। শেয়ার করতে পারেন সবার সাথে।
আমাদের প্রিয় চরিত্রগুলো হচ্ছে_
মাসুদ রানা
শার্লক হোমস
হিমু
পিকু
মিসির আলি
ইফতি হাসান
তিন গোয়েন্দা_
কিশোর, মুসা রবিন
কুয়াশা
জেমস বন্ড
বোমক্যাশ বক্সী
ফেলুদা
কাকাবাবু
টিনটিন
চাচা চৌধুরী
ছোটকাকু
হ্যারি পটার
প্রফেসর শঙ্কু
ফ্যান্টম
অর্জুন
এবং
আরও অনেক অনেক।
এছাড়াও আপনি যদি লেখক হয়ে থাকেন, এবং আপনার নিজের সৃষ্টি চরিত্র যদি থাকে তবে সেই চরিত্র সম্পর্কেও আমাদের জানান। চরিত্রটি নিয়ে বিস্তারিত লিখে পোস্ট করুন।
আসুন বন্ধুরা আমরা আমাদের জানার পরিধির বাইরে যেতে চেষ্টা করি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


