somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেলায় কেনা প্রথম বইটির কথা...

২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইচ্ছে ছিলো প্রতিদিন মেলায় যাবো।
বই কিনবো প্রতিদিন।
এক সাথে না কিনে প্রতিদিনই ১/২ টা করে কিনবো। ব্লগে লিখবো বইটা নিয়ে। কিন্তু হয়ে উঠলো না তার কিছুই। প্রথম মেলায় গেলাম ১২ তারিখ। বই কিনতে গিয়ে আশ্চর্য হলাম। ১/২ টা কিনে ভালো লাগছে না। তাই কিনলাম আরও কয়েকটা। ১৩ তারিখ মেলায় গিয়েও কিনলাম। ১৪ তারিখ কিনতে পারলাম না বইয়ের মোড়ক উন্মোচন করতে গিয়ে ঝামেলায় পড়ে। তারপর মেলায় গেছি ১৯ তারিখ। তারপর প্রতিদিন-ই যাচ্ছি। বই কিনছি প্রতিদিন-ই। কিন্তু ব্লগে লেখা হয় না। তবে আজ লিখছি। লিখতে গিয়ে ঠিক করলাম, যে বইটার পর যে বইটা কিনেছি সেভাবেই লিখবো ব্লগে। মেলায় কেনা প্রথম বইটি সম্পর্কে লেখার আগে বইটির কিছু বাক্য আপনাদের সামনে উপস্থাপন করছি। বলে নেয়া ভালো_ এটি একটি কবিতার বই।

১. ছোটখাটো ‘আত্মহত্যা’ ভালোলাগে না। বরং বৃহৎ আত্মহত্যায় ডুবে যেতে
পারলে বেশ হতো।
২. আমি জানি, পৃথিবীতে আমাদের সাধারণ আয়ু অনির্দিষ্ট হলেও তা খুব কম। মাত্র কয়েকটা বছর। আমি, ২২ ছেড়ে ২৩-এর দিকে হাঁটছি। যদি, আরো ২৩ বা ৪৬ বছর আয়ু পেয়ে যাই, তবু, তা দেখতে দেখতে ফুরিয়ে যাবে। ফলে, আমার লেখালেখি বা ক্যারিয়ার গড়ার চিন্তায়, ছোটবেলার কল্পিত ‘এ গ্রেট পারসন ফর অল টাইম’ হওয়ার জন্য ব্যাপক তাড়া বোধ করা দরকার। কিন্তু, কেন যেন তা বোধ করছি না। এতে খারাপ কী ! ইচ্ছেমতো ঘুমুতে পারছি, আলসেমি করতে পারছি।
৩. টিক্ টিক্ টিক্... করে সত্যের ঘণ্টা বাজাবে ৩টা টিকটিক :
১টার শরীর থেকে খসে পড়বে লেজ।
আমি গর্দভ ডাক্তারের মতো কিছুক্ষণ নেড়ে চেড়ে ঘোষণা করবো-
দুঃখিত, এই লেজে প্রাণ নেই; একে জোড়া দেয়া যাবে না কোনো জীবনে।
৪. আগুন পোহানোর জন্য অনেক গাছ খুন করলাম।
৫. রাত নামলে ফুঁ দিই আমরা :
১ ফুঁয়ে উড়ে যায় শহরের রং-মাতাল ধূলি-ঢেউ

প্রাচীন দীর্ঘশ্বাস
৬. আমি ইশারা দেই ঝড়েরর-
আমাকে চুমু খায় অন্ধবিড়াল

ব্লগার বন্ধগণ, কোনো আলোচনা সমালোচনা নয়, বইয়ের আলোচনা সমালোচনায় আমি যাচ্ছি না। যাওয়ার ইচ্ছেও নেই। বইটি আমি কিনেছি উপরের লাইন ক’টির জন্যই। আমি বইয়ের লেখকের গল্প পছন্দ করি মূলত। আমার বিশ্বাস ছিলো তাঁর প্রথম বইটি হবে গল্পের। কেন হয়নি, আমি জানি না।

বইটির তথ্য :
১. বইয়ের নাম : ওপেন এয়ার কনসার্টের কবিতা
২. লেখক : রুদ্র আরিফ
৩. প্রকাশনার নাম : ঐতিহ্য
৪. প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০০৯
৫. প্রচ্ছদক : মাহবুবুল হক
৬. মূল্য : ষাট টাকা
৭. পৃষ্ঠা সংখ্যা : ৪৮
৮. কবিতা সংখ্যা : ৩৫
৯. আইএসবিএন : ৯৮৪-৭০১৯৩-০০৬২-৯

মেলায় কেনা দ্বিতীয় বইটির কথা-
Click This Link

মেলায় কেনা তৃতীয় বইটির কথা-
Click This Link
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×