আমার প্রিয় পোস্ট

আই লাভ মাইসেল্ফ

ফ্রি হোস্টিং এবং ডোমেইনসহ মাত্র এক ঘণ্টায় তৈরি করুন নিজের একটি ওয়েবসাইট বা ব্লগ সাইট: নিজের ওয়েবসাইট বা ব্লগসাইটটি ফ্রিতে সেটাপ করে নিন

২৩ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৪৩

শেয়ারঃ
0 0 0

লেখাটির মূল সূত্র: আমার ব্যক্তিগত টিনটব ব্লগ
-------------------------------------------------------
কিছুদিন আগে "ফ্রি হোস্টিং এবং ডোমেইনসহ মাত্র এক ঘণ্টায় তৈরি করুন নিজের একটি ওয়েবসাইট বা ব্লগ সাইট " শিরোনামের একটি লেখা পোস্ট করেছিলাম।
আজকের সর্বশেষ হিসেব অনুযায়ী ৭২ জন এই সেবাটি গ্রহণ করেছেন। সবাইকে ধন্যবাদ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, এই ৭২ জনের মধ্যে মাত্র ৩ জন তাদের ওয়েবসাইটটির সেটাপ করতে পেরেছেন। বাকী ৬৯ জন শুধু ডোমেইন এবং হোস্টিং রেজিস্ট্রেশন করেছেন। পরবর্তী কাজ হয় করতে পারেননি, কিংবা করেননি।

এই ৬৯ জনের জন্যই আজকের লেখা।


২.
এই ৬৯ জনের যারা হাতে-কলমে মানে প্রাকটিক্যালি নিজের ওয়েবসাইটটি ফ্রি সেটাপ শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এজন্য আপনাকে রেজিস্ট্রেশন করে আমাকে আগেই জানাতে হবে। রেজিস্ট্রেশন করতে নিচের লিংকে ক্লিক করে আপনার তথ্য জানিয়ে দিন। মানে কবে, কখন আপনি আসতে আগ্রহী। আপনার সময় এবং আমাদের সময় হিসেব করে আপনাকে মেইল করে জানিয়ে দেয়া হবে। অনুগ্রহ করে একাধিক সময় নির্বাচন করুন। যেনো আপনার পছন্দসই সময়ে আপনাকে সেবাটি দিতে পারি।

রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন

সেবাটির মূল উদ্যোক্তা প্রিজম আইটি। প্রিজম আইটি একটি ওয়েব ডেভেলপমেন্ট ফার্ম। এই ফার্মটি আমার কয়েকজন বন্ধুর সাথে জয়েন্টভাবে গড়ে তুলেছি। ফার্মটি ঢাকার পুরানা পল্টন এলাকায় অবস্থিত। এটি বায়তুল মোকারম মসজিদের উত্তর দিকে হাউজ বিল্ডিং-এর উল্টো পাশে। যারা রেজিস্ট্রেশন করবেন তাদেরকে ঠিকানাসহ কন্ট্যাক্ট নাম্বার জানিয়ে দেয়া হবে।
প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সময়ে আপনি আসার জন্য রেজিস্ট্রেশন করতে পারেন।

আর যারা এই ৬৯ জনের বাইরে, তারা আসতে চাইলে আপনাকে আগে ফ্রি হোস্টিং ও ডোমেইন রেজিস্ট্রেশন করতে হবে। কারণ আপনাকে পুরোটা বিষয় দেখানোর মতো সময় আমরা দিতে পারবো না। আপনাকে ডিটেইলস জানতে হলে ন্যুনতম এটুকু কাজ করতেই হবে।

৩.
অনেকের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে, কেন আমি এই কাজটি করছি? করছি দুটো কারণে।
এক. প্রিজম আইটি ফার্মটি মূলত শুধু ব্যবসা করার জন্যই নয়, বাংলাদেশের মানুষের মাঝে অনলাইন বিষয়ে আগ্রহ সৃষ্টি করার জন্য কাজ করবে। এই সেবাটি ছাড়াও আমরা প্রতিমাসে ছোটদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ, বিনামূল্যে অনলাইন আয় বিষয়ক কর্মশালা করবো।

দুই. এভাবে সেবা দেয়ার জন্য আমার মাঝে আগ্রহ সৃষ্টি করেছেন, শ্রদ্ধেয় জিন্নাত উল হাসান ভাই। উনি মাত্র এক মাসের জন্য ঢাকায় এসে আমাদের জন্যই বেশির ভাগ সময় বরাদ্ধ করেছিলেন। যদিও আমরা উনার সাথে দুদিন বসেছিলাম। কিন্তু এ দুদিন বসার জন্য উনাকে আর ১৫ দিন শ্রম দিতে হয়েছে। তাঁর একটি কথা হলো এরকম, "যা কিছু জানো, তা নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে ছড়িয়ে দেয়ার মধ্যেই আনন্দ"।
সত্যিই তাই।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ওয়েবসাইট মেকিংপান্থ বিহোসঘোষণা ;
প্রকাশ করা হয়েছে: টিউটোরিয়াল  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৫২
সৌম্য বলেছেন: আমি কালকে ফ্রি আছি।
২. ২৩ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৫৯
ন হন্যাতে বলেছেন: অসম্ভব ভালো লিখেছেন। বহুদিন পরে একটা ভালো লেখা পড়লাম।
অত্যান্ত প্রাসঙ্গিক ও সময়ঊপযোগী লেখা।

একেবারে সমস্যার মূলে হাত দিয়েছেন। লেখকের বক্তবের সাথে পুরোপুরি একমত। লেখাটিকে স্টিকি করা হোক...
৩. ২৩ শে আগস্ট, ২০০৯ রাত ৯:২১
ফিফথ্‌নিক বলেছেন: আমি কেরে একডা মাইর দেওয়া যায়
৫. ২৩ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৫৮
সায়েম মুন বলেছেন: আমি কে' র হইলটা কি? সব জায়গায় কপি পেষ্টু!
৭. ২৪ শে আগস্ট, ২০০৯ রাত ১২:১২
রায়হান(তন্ময়) বলেছেন: আমি নাকি রেটিং দিছি। কেমনে দিলাম আর কখন দিলাম :(
৮. ২৪ শে আগস্ট, ২০০৯ রাত ১২:১৫
আমড়া কাঠের ঢেকি বলেছেন: ফিফথ্‌নিক বলেছেন: আমি কেরে একডা মাইর দেওয়া যায়
১০. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৫
মহসিন০৮ বলেছেন: আপনাদের এই সেবাটি কি ফ্রি ???
যদি তাই হয়, আমি থাকি চট্টগ্রামে, আমাদের জন্য কোন ব্যবস্থা আছে কি ?
১১. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৮
রুমমা বলেছেন: হাই ভাইয়া কেমন আছেন?
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:০৬

লেখক বলেছেন: এতোদিন পর আইসা বলে, কী খবর? X( কোথায় ছিলেন এতোদিন? শ...বাড়িতে? :D
-----------------------
ভালো আছি, আপনি কেমন আছেন?

১২. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২৩
রুমমা বলেছেন: মইরা গেলাম আর ভাইয়া কয় কি!
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২৫

লেখক বলেছেন: ;)

১৩. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২৪
রুমমা বলেছেন: আমার খোজ নি্যেছিলেন?নেননাই তো আবার বলে কই ছিলেন।রাগ করছি।
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২৮

লেখক বলেছেন: খোঁজ নিছি তো! বেশ কয়েকবার আপনার ব্লগে এবং ব্লগস্পট সাইটে গেছি। এটা ঠিক কমেন্টস লিখি নাই... তাছাড়া হাসান ভাইয়ের ব্লগেও দেখলাম নাই। রাগ করবেন না প্লিজ... বলেন, এখন কেমন আছেন?

১৪. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫০
রুমমা বলেছেন: এখনও খারাপ।ভালো না।
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন: শুনে খুব খারাপ লাগলো- মনটা খারাপ হয়ে গেলো। মনে প্রাণে আপনার সুস্থ্যতা কামনা করছি। আশা করছি খুব শিগগিরই সুস্থতা ফিরে পাবেন।

১৫. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২১
জেমস্ বন্ড বলেছেন: অত্যান্ত প্রাসঙ্গিক ও সময়ঊপযোগী লেখা
১৬. ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৯:২১
কিরিটি রায় বলেছেন: ধণ্যবাদ।
রেজি করছি।

আপনাদের এই মহতী উদ্যোগ সফল হোক। আইটি খাতে মানুষ সত্যিকারের উপকার পাক।
১৭. ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৯:২৩
কিরিটি রায় বলেছেন:
http://www.dream-information.com
Maintenance Mode

http://www.dream-information.com is currently undergoing scheduled maintenance.
Please try back in 60 minutes.

Sorry for the inconvenience.

Sorry for the inconvenience.
১৮. ১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২১
বাংলাদেশ-ফয়সাল বলেছেন: ভাইজানের ইমেইল এড্রেস অথবা মোবাইল নাম্বারটা একটু দরকার


আমার এড্রেস
১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৪৭

লেখক বলেছেন: bihoshk @ yahoo.com

১৯. ২৭ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৬
ফয়সাল রকি বলেছেন: গাছে উঠায়ে দিয়ে মই নিয়া গেলেন দেখি।
চকলেট খাইলাম। ফ্রি হোষ্টিয়া-র পাসওয়ার্ডও পাইলাম।
co.cc তে বাকী কাজও করলাম।


কিন্তু


এখন "ওয়ার্ডপ্রেস"? কেমনে কী?
মইটা আইনা দেন ভাই।
২০. ২৮ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪৭
পান্থ বিহোস বলেছেন: @রকি, আপনি এক ক্লিকে ওয়ার্ডপ্রেস সেটাপ করতে পারেন নিজের ওয়েবসাইটে। এজন্য এই টিউটোরিয়ালটি পড়ুন- এক ক্লিকে ওয়ার্ডপ্রেস সেটাপ
২১. ২৮ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৯
ফয়সাল রকি বলেছেন: "কিছুক্ষণ পর ওয়ার্ডপ্রেস আপনার হোস্টিং-এ ইনস্টল হয়ে যাবে। আপনি একটি বার্তা পাবেন কনগ্রাচুলেশনস। ব্যাস হয়ে গেলো কাজ।

এবার নতুন একটি ব্রাউজারে আপনার ওয়েবসাইটটির নাম লিখে এন্টার দিন। একটি পেজ আসবে। আপনি এখানে ওয়ার্ডপ্রেসটি সেটাপ চাইবে। এডমিন নেম, ডাটাবেজ এবং ইউজার নেম দিতে হবে, হোস্ট-এর জায়গায় লোকালহোস্ট-ই থাকবে। তারপর ইনস্টল দিন।"


---- এইখানেই সমস্যা। আমার ব্রাউজারে তো ওয়ার্ডপ্রেস সেটাপ চায় না। ওয়ার্ডপ্রেস কি আগে পিসি তে সেটাপ করতে হবে? এজন্য কি অন্য কোনো সফটওয়্যার লাগবে?

আপনার এইব্লগটা গতকালই পড়েছি। কিন্তু সুবিধা করতে পারিনি।

সময় থাকলে একটু সাহায্য করার চেষ্টা করবেন প্লিজ।

ধন্যবাদ।
২২. ৩০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০১
পান্থ বিহোস বলেছেন: @রকি, আপনি আমার মেইলে আপনার ডোমেইন এবং হোস্টিং-এর সি-প্যানেল পাঠিয়ে দিন। আমি সেটাপ করে দেবো। ধন্যবাদ।
২৩. ৩১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৯
ফয়সাল রকি বলেছেন: ইয়েস বস... হইতেছে মনে হয়।

http://bdrunner.co.cc/

http://bdrunner.yolasite.com/

টাইম পাইলে একটু দেইখেন।
৩১ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১২

লেখক বলেছেন:
চমৎকার !
এবার থিমটা চেঞ্জ করে ফেলুন প্রথমেই। তারপর আস্তে আস্তে কাজ করে যান। সমস্যা হলেই লিখবেন।

২৪. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ১০:৫৪
পারাবত বলেছেন: ভাই আমিতো বাংলাদেশের বাহিরে,
এখন বাকি কাহ কেমনে করব??? :( :(
২৫. ০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:৫২
ফয়সাল রকি বলেছেন: ভাইজান, থিম চেঞ্জ কইরা ফালাইছি। দু'চারটা পোষ্ট দেয়া শুরু করছি।
হাসান ভাইয়ের একটা লেখা পড়লাম "ওয়ার্ডপ্রেস ডট কম" আর "ওয়ার্ডপ্রেস ডট অর্গ" নিয়ে লেখা। পুরাপুরি বুঝি নাই মনে হয়। এখন আমার প্রশ্ন হলো যে, আমি যেভাবে বানালাম এটা কী? "ওয়ার্ডপ্রেস ডট কম" না "ওয়ার্ডপ্রেস ডট অর্গ"? আর গুগল কি এই সাইটে অ্যাড দিবে? দিলেও কি আমি সুবিধা করতে পারবো?
আর একটা কথা ছিল, আমি কি এখানে বাংলা ব্লগিং করতে পারবো?
সাইট ম্যাপ কিভাবে অ্যাড করবো? ওয়েবমাস্টারে সাইটটা অ্যাড করছি।
একটা হেল্প প্লিজ।

দোয়া রাইখেন মাস দু'তিনেকের মধ্যে একটা সফটওয়্যার ফার্মে কাজ পাইতে পারি! এখন অবশ্য "গ্রাফিক্স ডিজাইনার" হিসেবে একটা ফ্যাশন হাউজে কাজ করে যাচ্ছি। নিজের মনের মতো করে কাজ করতে ভাল লাগে। তাই থিম গুলোকে মোডিফাই করতে পারলে দারুন হতো। দেখি, চেষ্টা চালায়া যাইতেছি...
২৬. ০৯ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
পান্থ বিহোস বলেছেন:
@রকি, আপনার প্রশ্নগুলোর উত্তর-

১. আপনারটা ওয়ার্ডপ্রেস ডট অরগ।

২. গুগল এডসেন্স-এর এড আপনি এখানে দিতে পারবেন। আপনার কি এডসেন্স একাউন্ট আছে? যদি না থাকে তাহলে এই সাইটের জন্য আবেদন না করে ব্লগারস্পট দিয়ে আবেদন করুন। এপ্রুভ হবে সহজে।

৩. একটা ব্যাপার মনে রাখতে হবে, সার্চ ইঞ্জিনগুলো ফ্রিহোস্ট এবং ডোমেইনকে ততটা সাপোর্ট করে না, এড়িয়ে চলতে চায়। তাই আপনি যদি প্রকৃতপক্ষে গুগল এডসেন্স দিয়ে আয় করতে চান তাহলে আপনাকে অবশ্যই নিজস্ব ডোমেইন এবং হোস্টিং এর মালিক হতে হবে।

৪. বাংলা ব্যবহার করতে পারবেন। কীভাবে করবেন তা নিয়ে হাসান ভাইয়ের ব্লগে পোস্ট আছে। খোঁজে নিয়ে পড়ে ফেলুন। খুব সহজেই পারবেন। আর একটা কথা হলো, হাসান ভাইয়ের ব্লগটা যদি আপনি নিয়মিত পড়েন তাহলে ওয়ার্ডপ্রেস সম্পর্কে ভালো ধারণা হয়ে যাবে আপনার। তবে ওয়ার্ডপ্রেস দিয়ে প্রফেশনালি কিছু করতে চাইলে অবশ্যই আপনাকে এইচটিএম, সিএসএস, পিএইচপি এবং মাইএসকিউএল সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।

৫. শুভকামনা রইলো। সফটওয়্যার ফার্মে যোগ দিন।

** ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে যেকোনো প্রবলেমে আমাকে লিখুন। আমার সাধ্যমতো আমি রিপ্লাই করতে করবো।
উইশ য়ু গুডলাক।
২৭. ১২ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:০৩
ফয়সাল রকি বলেছেন: এডসেন্স একাউন্ট একটা ছিল, ডিসেবল হয়ে গেছে! গোটা তিরিশেক ডলার জমছিল! যাই হোক, এখন আমি আবার যদি আমার নাম, ঠিকানা, ফোন নাম্বার একই রেখে অন্য কোনো ই-মেইল থেকে অ্যাপ্লাই করি, তাহলে কি সমস্যা হবে? গুগল কি একই নাম এপ্রুভ করে?
২৮. ৩১ শে মার্চ, ২০১০ ভোর ৪:১৫
হামিদ পায়োনিয়ার বলেছেন: যতটুকু শেখালেন তা শিখতে চেষ্টা করেছি।
ওয়ার্ড-প্রেস সেটাপ......................................... এইখানেই সমস্যা। আমার ব্রাউজারে তো ওয়ার্ডপ্রেস সেটাপ চায় না। কতক্ষন অপেক্ষা করতে হবে...........!

আমার নতুন ওয়েব ঠিকানাটা একটু পরে জানিয়ে দেব। অবশ্যই করণীয় সম্বন্ধে সম্মুক ধারনা দিবেন।

ভাইয়া, আপনাকে অনেক-অনেক ধন্যবাদ।
২৯. ১৫ ই জুলাই, ২০১০ রাত ৩:১২
আব্দুল গণি বলেছেন: কাজের..... অনেক অজানা জিনিস জানলাম
৩০. ২১ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:৫১
রোদন রহমান বলেছেন: আমিও সফল.. ওয়েবসাইট খুলছি.. সব কাজ চলছে..

কিন্তু ব্লগস্পটের ব্লগ এ co.cc ডোমেইন ব্যাবহারটা ভুলে গেছি.. একটু হেল্প করবেন..

 

মোট সময় লেগেছে ১.০৬৬৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি নিজের কাছে নিজে জবাবদিহী করতে পারার সাহস রাখি।

bihosh.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ