আমার প্রিয় পোস্ট

আই লাভ মাইসেল্ফ

গুগলের কাছ থেকে ফ্রি হোস্টিং নিয়ে চলুন এবার একটি ফ্রি ওয়েবসাইট বানাই নিজের জন্য...

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১:২৮

শেয়ারঃ
0 3 0

বেশ কিছুদিন আগে ফ্রি ওয়েবসাইট বা ব্লগসাইট বানানোর একটি টিউটোরিয়াল টাইপ লেখা পোস্টাইছিলাম। ঐ লেখাটি পড়ে গতকাল পর্যন্ত সর্বমোট ১৫৪টি ওয়েবসাইট বানিয়েছেন বিভিন্ন জন। আশার কথা...
----------------------

এক (খ).
আগের লেখাটি পড়ে অনেকেই বিভিন্ন মন্তব্য করেছেন। কিংবা প্রশ্ন করেছেন। যারা মেইল করেছেন চেষ্টা করেছি প্রত্যেকটি মেইলের জবাব দিতে। যদি কেউ মেইল করে জবাব না পেয়ে থাকেন তাহলে ধরে নেবেন আপনার মেইলটি আমার হাতে আসেনি।
মন্তব্য ছাড়াও কিছু জিজ্ঞাসা এসেছে। সবচেয়ে বেশি জিজ্ঞাসাটি হচ্ছে- ফ্রিহোস্টিয়া তাদের হোস্ট কত দিনের জন্য ফ্রি দেয়?
আমার জানামতে ফ্রিহোস্টিয়া তাদের চকোলেট প্যাকেজটি আজীবন ফ্রি হোস্ট অফার করে। তবে আমি যেহেতু বাস্তবে ব্যবহার করিনি তাই বাস্তব অভিজ্ঞতা থেকে সত্যটুকু বলতে পারছি না।

দ্বিতীয় আরেকটি জিজ্ঞাসা ছিলো- কেন আমি ফ্রি হোস্টের জন্য ফ্রিহোস্টিয়ার কথা বললাম? যেহেতু আরও অনেক অনেক ফ্রি হোস্ট সেবাদাতা রয়েছে।
এর উত্তর অনেকবার দিয়েছি, আবারও দিচ্ছি- এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি- ফ্রিহোস্টিয়া সম্পূর্ণ ঝামেলাহীন ফ্রি হোস্ট সেবাদাতা। অন্য বেশির ভাগই এড দেয়। ফ্রিহোস্টিয়া এডহীন, ঝামেলাহীন। তবে তাদের রেজিস্ট্রেশন সময়কার মেইলটি আসতে কখনো কখনো একটু সময় লাগে।

এক (গ).
যাই হোক, এগুলো লেখার জন্য আজকের পোস্ট নয়। কথাগুলো এ কারণে বললাম, হোস্ট নিয়েই অনেকে সমস্যায় পড়েছেন। তাই, হোস্টের একটি স্থায়ী সমাধান নিয়েই আজকের লেখা। যাই হোক কথা আর না বাড়িয়ে বর্ণনায় চলে যাই।


দুই.
প্রথমেই ডোমেইন রেজিস্ট্রেশন করে নেয়া যাক। আশা করছি কীভাবে ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশন করতে হয় তা আমার আগের পোস্টটি পড়ে জেনেছেন। যারা জানেন না তারা এখানে ক্লিক করে আগে ডোমেইন রেজিস্ট্রেশন করে আসুন।


তিন.
এবার চলুন ধাপে ধাপে জেনে নিই কীভাবে গুগলের হোস্টিং আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন।
এজন্য প্রথমে বলে নিই, অবশ্যই আপনার ব্লগার ডট কমে রেজিস্ট্রার আইডি এবং ব্লগ থাকতে হবে। আশা করছি সবাই জানেন ব্লগার ডট কমে কিভাবে আইডি এবং ব্লগ খুলতে হয়। তাই এদিকে আর যাচ্ছি না। চলুন ছবিসহ হোস্টিং ব্যবহারের ধাপগুলো দেখি-

ফ্রি ডোমেইন-এর জন্য লগিন করতে হবে আপনাকে। আপনি এর আগে ডোমেইন রেজিস্ট্রেশন করে ছিলেন এখানে। যদি না করে থাকেন তাহলে রেজিস্ট্রেশন করে নিন এখনি।

ধাপ-০১
যাদের আগে থেকেই ফ্রি ডোমেইন ছিলো এবং যারা এখন ডোমেইন নিয়েছেন তারা প্রথমেই লগিন করুন http://www.co.cc -তে।


ধাপ-০২
যে ডোমেইনটির জন্য হোস্টিং দরকার সে হোস্টিংটির সেটাপ-এ ক্লিক করুন।

ধাপ-০৩
ম্যানেজ ডোমেইন-এর অংশ থেকে সেটাপ বাটনে আবার ক্লিক করুন।

ধাপ-০৪
Zone Records-এ ক্লিক করুন এবং নিচের ফিলগুলো পুরণ করুন।
যেমন, Host-এ আপনার ওয়েবসাইটির নাম লিখুন
TTL-এ 1D লিখুন
Type-এ CNAME লিখুন এবং
Value-এর ঘরে লিখুন ghs.google.com.

তারপর নিচের সেটাপ বাটনে ক্লিক করে সেইভ করুন। ব্যাস ডোমেইনে সেটাপ শেষ হলো। এবার চলে আসুন ব্লগার ডট কম-এ।

ধাপ-০৫
ব্লগার ডট কম-এ সাইন ইন করুন। আর যদি ব্লগার ডট কম-এ সাইন আপ করা না থাকে তাহলে ঝটপট একটা একাউন্ট খুলে নিন এবং সেই সঙ্গে একটা ব্লগও বানিয়ে নিন।

ধাপ-০৬ এবং ০৭
ব্লগার ডট কমের ডেশবোর্ড তেকে সেটিংস-এ ক্লিক করে পাবলিশিং-এ ক্লিক করলে যে পেজটি ওপেন হবে সেটি দেখুন।
এখান থেকে কাস্টম ডোমেইন-এ ক্লিক করুন।

ধাপ-০৮
এই পেজের একটি অংশে লেখা আছে দেখুন Switch to Advanced Sttings কথাটি। এখানে ক্লিক করুন। তাতে একটি নতুন পেজ ওপেন হবে।

ধাপ-০৯ এবং ১০
ধাপ ০৯-এর যেখানে ইউর ডোমেইন লেখা আছে সেখানে আপনার ডোমেইন নামটি লিখুন। এবং ধাপ ১০-এ ক্যাপচাটি লিখুন যেখানে লেখা আছে ওয়ার্ড ভেরিফিকেশন। সেইভ সেটিংস-এ ক্লিক করুন।

ধাপ-১১ এবং ১২
ধাপ ০৯ এবং ১০-এ যা করেছেন তা এখানে আবার করতে হবে। তবে একটু তফাত আছে। ইউর ডোমেইন লেখা অংশে আপনার ডোমেইনটি লিখুন এবং দেখুন নিচে একটি চেক ব্ক্স আছে। এই চেক বক্সে টিক চিহ্ন দিয়ে দিন।
ধাপ-১২-এ ক্যাপচা কোডটি লিখুন এবং সেইভ সেটিংস-এ ক্লি করুন। ব্যস হয়ে গেলো।

এবার আপনি ব্লগার ডট কম-এ যা পোস্ট করবেন তা সরাসরি আপনার ডোমেইন-এ রিডাইরেক্ট হয়ে চলে আসবে।

এরকম একটি ওয়েবসাইট দেখতে এখানে ক্লিক করুন
--------------------------------
"""""""""""""""""""""""""""

ফুটনোট : এই লেখাটিতে ইচ্ছে করে মাত্র একটি ছবি ব্যবহার করা হয়েছে। আপনি যদি ছবিসহ বিস্তারিত লেখাটি পড়তে চান তাহলে টিনটব ব্লগে চলে আসুন।
টিনটব ব্লগে যেতে এখানে ক্লিক করুন

 

প্রকাশ করা হয়েছে: টিউটোরিয়াল  বিভাগে । সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:১৫ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৩৮
রনি রাজশাহী বলেছেন: ভাল পোস্ট। প্লাসসহ শোকেশে নেওয়া হলো।
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৫

লেখক বলেছেন: :D

৩. ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৫০
তানজীব আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই । এর আগেরটায় মজা পইছিলাম এইটাতে ও ।
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৪

লেখক বলেছেন: শুধু মজাই পাইতেছেন নাকি কোনো কাজেও লেগেছে?... :( :)

৪. ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৫০
হাসানুজ্জামান তালুকদার শিমুল বলেছেন: েস েক্ষেত্র আেগর িঠকানািট িক থাকেব েযমন: http://www.xyz.blogspot.com ?
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৭

লেখক বলেছেন: ঠিকানা থাকবে। কিন্তু যখন কেউ ঐ ঠিকানায় যেতে চাইবে তখন তাকে একটি বার্তা দেখাবে- আপনার কাঙ্খিত ব্লগটি ..... ঠিকানায় পরিবর্তিত হয়েছে। আপনি কি সেখানে যেতে চান?
হ্যাঁবোধক বাটনে ক্লিক করলে তখন আপনার নিজের সাইটে চলে যাবে সেই ভিজিটর...

৫. ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৫০
সৌম্য বলেছেন: আমি যট্টুক জানি আমার মতো প্রায় ১শ ব্লগার ফ্রি হোস্টিয়া আর সিওসিসি তে একাউন্ট খুলছে, এক্টিভেট করছে। কিন্তু ওয়েবসাইট আপলোড করতে পারতেছে না। আমি ওয়ার্ড প্রেসে সাইট বানায়া আপলোড করার চেষ্টায় আছি। কিন্তু অনেক চেষ্টা করে পরে বিরক্ত হয়ে ছেড়ে দিছি। নতুন সাইটের ঠিকানা দেবার আগে শিখান কেমনে ওয়েবসাইটটা তৈরি করা যাবে মানে ডোমেইন, হোস্টিং সব পাইলাম কিন্তু আমার ফাইল গুলান ঐখানে প্লেস করতে পারি।
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৩৪

লেখক বলেছেন: লেখক বলেছেন: আপনার জন্য একটি লেখা। এক ক্লিকে ওয়ার্ডপ্রেস সেটাপ করুন...

৬. ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:১২
রাহিদুল সামান্না রকি বলেছেন: ভালা তয় পরে পরমু। অহন প্রিয়তে থাক।
৭. ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৩৩
রনি রাজশাহী বলেছেন: আপনার টিনটব সাইটের ফ্রন্টটা ভাল লাগছে না। সোলায়মানীলিপিতে হলে ভাল হত সম্ভবত।
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৮

লেখক বলেছেন: ফন্ট আগের চেয়ে বড় করে দিয়েছি। এবার কেমন হলো জানাবেন কিন্তু!

৮. ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৫৮
আলমগীর কুমকুম বলেছেন: CO.CC এখন আর ফ্রিতে দেয়না, টাকা চায়।
০৮ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:০৮

লেখক বলেছেন: না তো! আমি গতকালও একটা ডোমেইন রেজিস্ট্রেশন করেছি...

১০. ০৮ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:২১
বিডি আইডল বলেছেন: URL should end in a valid domain extension, such as .com or .net

এই এরর দেখায় কেন?
১১. ০৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৫
প্রিয়তমেষু বলেছেন: ভাইজান,ডোমেইন রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে http://www.hyperwebenable.com কেমন???এরা ডট কম ডোমেইন ই ফ্রী দেয়!!এ সাইট সম্বন্ধে আপনি কি বলেন??

পোস্ট প্রিয় তে!!
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:০১

লেখক বলেছেন: হুমম........

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:২৬

লেখক বলেছেন: এই লিংকে ক্লিক করে আমাকে লিখুন পেজ-এ গিয়ে লিখুন। ফিরতি মেইলে পেয়ে যাবেন।

১৫. ১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:১৪
মেঘ দূত বলেছেন: লিখেছি,
একটু আর্জেন্ট যোগযোগ করুণ
১৮. ৩১ শে মার্চ, ২০১০ ভোর ৪:৫৫
হামিদ পায়োনিয়ার বলেছেন: আমিও ট্রাই করতেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ
১৯. ২৬ শে জুন, ২০১০ বিকাল ৪:৪৩
একলোটন বলেছেন: বামে কবুল করা হইলো।
২০. ১৫ ই জুলাই, ২০১০ রাত ২:৪০
আব্দুল গণি বলেছেন: প্রিয়তে রাখলাম আর সাথে একখান পিলাস দিলাম
২২. ৩০ শে জুলাই, ২০১০ রাত ১১:০২
বািক িবল্ল্াহ বলেছেন: ভাই ফ্রি হোস্ট থেকে ডোমেইন করতে পারছিনা ৯ ইউএস ডলার চায় িক করবো?
২৪. ১২ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:০৪
মুহাম্মদ ফয়সল বলেছেন: আপনার লিংক তো ওপেন হয় না, সার্ভার নট ফাউন্ড বলে....
২৫. ১২ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:১৬
মুহাম্মদ ফয়সল বলেছেন: আর আমার ওয়েবসাইট বলতে কি ব্লগার ডট কমের ব্লগের ঠিকানা? দু:খিত ভাই নতুন তো, তাই বিরক্ত করতেছি......
২৬. ০৭ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:২২
ম.শরীফ বলেছেন: কাজে লাগবে। প্রয়োজন হলে মেইল করে জ্বালাতন করব।
২৯. ১৩ ই জুন, ২০১১ রাত ১১:২১
মিন্ট বলেছেন: তর্জনী ও বৃদ্ধাঙ্গুল একসাথে স্পর্শ করলাম
+
স্টারে ক্লিক করলাম ... :-B :-B :-B
৩০. ২৩ শে আগস্ট, ২০১১ ভোর ৫:১১
অহনাব বলেছেন: Technology Basic || TechnologyBasic || টেকনোলজিবেসিক || টেকনোলজি বেসিক

All Basic Concepts Of Technology In bangla like as wikipedia style ! you can say it is a technology dictionary. more than 1000 technology term included in this site.

এটি এমন একটি প্ল্যাটফরম যেখানে ১০০০ এর চেয়েও বেশি টেকনোলজি টার্মের উপর বেসিক কনসেপ্ট দেয়ার চেষ্টা করা হয়েছে। সাথে সাথে উইকিপিডিয়া স্টাইলে যুক্ত করা হয়েছে ছবি ও ব্যাকলিঙ্ক, যাতে ভিজিটররা প্রতিটি ওয়ার্ড খুব সহজেই বুঝতে পারে।

১০০০ পেজের বিশাল সাইটে আপনাকে স্বাগতম !

 

মোট সময় লেগেছে ১.০৭৬৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি নিজের কাছে নিজে জবাবদিহী করতে পারার সাহস রাখি।

bihosh.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ