somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইহা একটি ইরোটিক গল্প এবং অবশ্যই ম্যাচিউরডদের জন্য।

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রুপ চান মিয়া জন্মগত ভাবেই অন্ধ।কিন্তু অন্যান্য ইন্দ্রিয় অসম্ভব রকমের প্রখর,যেমন সূর্যের আলো মেঘের কোলে হারিয়ে গেলেও রুপ চান বলতে পারেন বেলা এখন দ্বিপ্রহর।বিলের পানিতে মাছের ঘাইয়ের কিন্চিত শব্দ শুনেও মাগুর না শিং মাছের ভেলকি তাও যাচাই করতে পারেন। গাঁয়ের লোকেরা হাটে বসে নানান কথা আরো রসালো করে ,ব্যাপারটা আজীবই বটে!!!!

এই রুপচান যদি খায়েশ করেন গাও গেরাম ছেড়ে এবার ডেরা বানাবেন শহরের বাতানে।তাইলে তারে আর কে আটকাতে পারে।
রুপচান পুরুষ এবার শহরে সিদ্ধ হন।নানা কিসিমের আলামত জীবনের কৌটায় সাজাতে থাকেন।

নবান্ন উৎসবে রুপচান মিয়ার মনে আকুলি করে একবার গ্রাম ঘুরে আসবেন।সাদা ছড়ি সাথে নিয়ে রীতিমত সওদাপাতি করেন।কিসমত মিয়ার শাড়ী সমাহারে প্রায়ই আসেন। ঘ্রাণ শুকেই কাতান,বেনারসি,মিহিসুতোর দূরদেশ,জামদানি,জর্জেট কাপড়ের ফারাক যাচাই করেন। মনে মনে খায়েশ হয়, গ্রামে গিয়ে একটা কাপড়ের দোকান দিয়ে এইভার এক জায়গায় শিকড় মজবুত করেন।

কিসমত মিয়া বেশ সেয়ানা পাবলিক, বয়সে বুড়া হলেও ব্যবসায় চাংগা। তার খায়েশ হয়,রুপচানরে একটু যাচাই করেন।এই বেটা নাক দিয়ে গন্ধ শুকেই সব কিছুর আলামত পায় ক্যামনে। তাই কিসমত মিয়া যদি পুরানো আদ্দি কাপড় খদ্দেরের কাপড় বইলা গিট্টু বাঁধেন সাথে সাথেই রুপচান মুসকি হেসে কাপড়ের গিট্টু আলগা করে আদ্দি বাদ দিয়া খদ্দরের কাপড়ের গাট্টিতেই হাত রাখেন।

কিসমত মিয়ার দুরুন্ধরি আরো বেশি। অনেক সময় নিজের বউয়ের ব্যবহার করা কাপড়ও পাইকারি ভাবে ক্রেতাদের ব্যাগে চালান করে দেন। তাই সময়ে সময়ে বউকে ,শালীকে নিত্য নতুন শাড়ি,ব্লাউজ,ইত্যাদি সাপ্লাই দিতে কুন্ঠা করেন না। আর বউ , শ্যালিকাও কিসমতের ওপর বেজায় খুশি। কিসমত মনে মনে ভাবেন, একভাবে না পারলেও অন্যভাবেতো সংসার খুশি রাখতে হবে।

কিসমত তার সুন্দরি বউ আর শ্যালিকার সাথে ব্যাপারটা নিয়ে কিন্চিত আলাপও করেন।

পরদিন মালের নতুন অর্ডার দিতে রুপচান মিয়া কিসমতের দোকানে আসতেই, কিসমত মিয়া সহাস্যে বলেন, নতুন গার্মেন্টসের মাল এসেছে ঈদ উপলক্ষে। শ্যাম্পল হিসাবে শাড়ি, লুংগি, ব্লাউজ একে একে রুপচানের হাতে দেন।
রুপচান কাপড়ের গন্ধ শুকে শুকে, হাত দিয়ে যাচাই করে শাড়ি, ব্লাউজ , লুংগি ইত্যাদির অর্ডার করেন।

এবার একটা প্যান্টি আর ব্রা নাকের কাছে নিয়েই রুপচান মিয়া বেশ পুলকিত হয়ে বলে ওঠেন,আরে শেফালির ব্রা আর প্যান্টি এই দোকানে এলো কী করে।

কিসমত এবার ভালো করেই বুঝতে পারেন, গত সপ্তাহে চান প্রহরের রাইতে শেফালিকে যে রুপচানের সাথে এক রিকসায় দেখেছিলেন,তা অন্য সবাই ভুল দেখা বললেও ঘটনা চন্দ্র সুরুজের মতো সত্য।

রুপচান হালায় সবি জানে,শুধু শেফালি যে কিসমতের বউ এটুকুই কি জানেনা।

কিসমত এবার তেলে বেগুনে জ্বলে ওঠে, হারামজাদা তোর লগে ব্যবসার গুষ্টি কিলাই, আইজকা থেকে সব ব্যবসা বন্ধ।

(এর আগে একটা কৌতুক ডিলিট খেয়েছিলো, ইহাই খাইতে পারে, অধমের করার কিছু নাই, বিনা পয়সায় খায়েশ মিটালে এর চেয়ে বেশী কিছু আশা কইরাও লাভ নেই।)

সবাইরে ঈদ মোবারক।
১১টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×