আমার প্রিয় পোস্ট
- বৃষ্টি বিলাসঃ বৃষ্টি দিনের গানের অনলাইন সংগ্রহ। (প্রথম কিস্তিঃ৬০ টি গানের ডাউনলোড লিংক) - এ. এস. এম. রাহাত খান
-
পৃথিবীর সর্বকালের সর্বসেরা বইগুলি সম্পর্কে জানতে চান???তবে আপনার জন্য মাস্টওয়াচ পোস্টটি।।
- ঢাকারআশিক
- ৩টি কৌতুক - পগলা জগাই
- আরেকটি অসাধারন মুভির সাদামাটা রিভিউ - ফেলুডার চারমিনার
- চাঁদের কিছু দুর্লভ ছবি যা আপনি আগে কখনও দেখেননি
- বল্টু মিয়া
- চমকে দিন সবাইকেঃ মাত্র ৩ মিনিটে কেক বানান আপনার কফি মগটিতে!!!
- তেলাপোকার ডানায়
- বলুন দেখি কেন? - তাহমিদ হাসান চৌধুরী
- ইন্টারনেটের বিভিন্ন সোর্স থেকে সহজেই অডিও ভিডিও ফাইল খুজে বের করার সহজ উপায় - নাজিরুল হক
- ইচ্ছা মতো আপনার ছবির বেকগ্রাউন্ড পরিবর্তন করুন আর দেখুন কত মজা! - হাসান জোবায়ের
- ইন্টারনেটে কুকুরের মজার কাণ্ড
- পলাশ১
- ঈদের খুশিতে একটু হাসুন (কিছু কৌতুক সংগ্রহ করা)
- মঈনউদ্দিন
- জাতিস্মর-সুমন - মুক্ত বয়ান
- সোমালিয়ার হতভাগা জলদস্যুরা: ‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে!’ - ফারুক ওয়াসিফ
- এ শহরে নেশাগ্রস্তের মতো কবি হতে এসেছিলাম - প্রভ৭১
- একটি ছবি, একটি প্রশ্ন ? - এস এ মেহেদী
- বাংলা নববর্ষ এবং আমাদের অজ্ঞতা - নিয়াজ মোর্শেদ চৌধুরী
বিজয় দিবসের গল্প ---------ইঁদুর কাহিনী।
১৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:১৫
যেখানে জামায়াত ইসলামীর মহাসমাবেশ , তারপাশেই নজর পড়ে দোকানটি। দোকান ঘুরে ঘুরে পুরানো জিনিস সংগ্রহের আমার মেলা দিনের পুরানো শখ। দোকানের বারান্দায় ও দাঁড়ানোর ও জায়গা নেই। জামায়াত ইসলামীর একনিষ্ট সদস্যরা পুরো দেশ থেকে এখানে এসে একত্রিত হয়েছেন। মিটিং চলবে সপ্তাহব্যাপি। আজ হলো প্রথমদিন।
দোকানের ভিতর ঘুরে ঘুরে আমি নানারকম দূর্লভ জিনিস অন্বেষণ করি।হঠাৎ করে চোখে পড়ে -একটা ব্রোন্জের ইঁদুর। এতো বেশী ভালো লাগলো যে জিনিসটা, হুট করেই কিনে ফেললাম।
দোকান থেকে বের হয়ে, রাস্তার পাশ দিয়ে হাঁটছি।কিন্তু এক আজীব কাজ কারবার শুরু হয়ে গেলো। আমার পাশ দেখি আরো কয়েকটি জীবন্ত ইঁদুর,আমার পিছু নিয়েছে, কিছুক্ষণ পর আরো কয়েকটি, মনে হয় ২০- ৫০। কিছুক্ষণ পর সংখ্যা বাড়তেই থাকে ,বাড়তেই থাকে।
আমি নিদারুন ভয় পেয়ে যাই। এবার দেখি আমার পিছনে শত শত ইঁদুর, একেবারে সেই হ্যামিলনের বাঁশীওয়ালার মতো। আমি ও ছুটছি, আর আমার পিছনে হাজারে হাজারে ইঁদুরগুলো ও ছুটছে।
আমি আর কোনো উপায় না দেখে ছুটতে ছুটতে বুড়ীগংগার পাড়ে চলে আসি। তারপর খুব সজোরে আমার হাতে ধরা ব্রোন্জের ইঁদুরটি বুড়ীগংগার ময়লা পানিতে ছুড়ে ফেলি।
তারপর হলো এক অবাক কান্ড। দেখলাম শত শত , হাজার হাজার ইঁদুর নদীর পানিতে ঝাপিয়ে পড়লো। সলিল সমাধি ঘটলো মুহুর্তেই হাজার হাজার ইঁদুরের, আমিও স্বস্তির নিঃশ্বাস ফেললাম।
এর পরদিন আমি আবারো সেই দোকানটিতে আসি। দোকানের মালিককে ব্রোন্জের ইঁদুরটির ব্যাপারে জিগ্গাসা করে বলি, ভাই যত টাকা লাগে আমাকে একটা ব্রোন্জের গোলাম আজম বানিয়ে দিতে হবে।
মিটিং এর আজ শেষ দিন। আমি ব্রোন্জের গোলাম আযমকে পিটে নিয়ে জামায়াত ইসলামীর মিটিং এর পাশ দিয়ে এবার বুড়িগংগার দিকে দৌড়াতে থাকি। আমার মাথায় দৌড়ানোর নেশা ভর করে। । নিশানা একেঁ দেই নদীর পশ্চিমে অস্তাচল গামী লাল সূর্য।
৩৮ বছরের সুদীর্ঘ সময়ে বেড়ে ওঠা জন্জাল এভাবে বুড়ীগংগায় নিপতিত হলো।
এ ব্যাপারটির হিসেব মিলাতে গিয়ে চিকিৎসা গবেষণাগারে যে রিপোর্টটি বেরিয়ে এলো, তাতে দেখা গেলো------- ইঁদুরের রক্তের সাথে রাজাকারদের রক্তের হুবুহু মিল রয়েছে। ইঁদুর যেমন মালিকের ঘরে বসত করে মালিকের ঘর ছিদ্র করে,ঠিক তেমনি রাজাকাররাও করে। ইঁদুর যা অনুকরণ করে ,রাজাকাররাও ঠিক তাই করে।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:১৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বিলাল বলেছেন:
প্লাস না দিয়া কমেন্টান।
েহলাল খান বলেছেন:
অপূর্ণ বিজয় উতসববর্ষ অন্তে আবার এসেছে বিজয়ের শুভ দিন,
হর্ষোল্লাসে কত প্রাণ হাসে সে খুশি বিরামহীন।
দেখো এমনকি ফুটপাতে বসা অনাহারী শিশু প্রাণ,
ছিনিয়ে পতাকা কারো হাত থেকে উল্লাসে গায় গান।
সে কি জানে কিসের উতসব এই, উপলক্ষ্যটা কি?
উচ্ছাসে মেতে কাটে তার দিন রাত্রি এখনো বাকি!
ভেবেছো কি তুমি ক্ষুধা যন্ত্রনা ভুলেছিল সে যে দিনে,
ঠেলাগাড়ি আজ হয়নি তো ঠেলা কে দেবে অন্ন কিনে?
শোভাযাত্রায় হেটে হেটে তার তৃষ্ণায় ফাটে বুক,
দেখে মিছিলের সাথীরা কোমল পানীয়ে দেয় চুমুক!
এই বিজয়ের গর্ব কি তবে শুধু ধনীদের তরে?
গরীব বলে কি জন্মেনি সে এ দেশ মৃত্তিকা পরে?
তারও কত শত পূর্ব পুরুষ হয়ত একাত্তরে,
করে প্রাণ ক্ষয় এনেছে বিজয় স্বদেশ ভূমির তরে।
ধনীর কাতারে তারাও লড়েছে যেন ছিল সহোদর,
একই দেশ মা'র সন্তান তুমি কেন তাকে ভাবো পর?
স্বাধীন দেশের মুক্ত হাওয়ায় তুমি থাক মহা সুখে,
বলো কিবা ক্ষতি হাসি ফোটে যদি অনাথ শিশুর মুখে?
দু'বেলা দু'মুঠো অন্ন পাবার সেও রাখে অধিকার,
নিশ্চিত করে তবে করো তুমি বিজয়ের অহংকার।
Salek Murshed
লেখক বলেছেন: চমৎকার কবিতাটি এখানে দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
হাসান শহীদ ফেরদৌস বলেছেন:
কমেন্টাইলাম, তবে প্লাসও দিলাম।
লেখক বলেছেন: ধইন্যবাদাইলাম, শুভেচ্ছাও জানাইলাম।
নতুন রাজা বলেছেন:
সাব্বাস...
লেখক বলেছেন: ধন্যবাদ, রাজা সাহেব।
সাফির বলেছেন:
ইঁদুর যা অনুকরণ করে ,রাজাকাররাও ঠিক তাই করে।
লেখক বলেছেন: জ্বি জনাব।
লেখক বলেছেন: জ্বি জনাব।
ভাবসাধক বলেছেন:
সুন্দর লেখা ! ধন্যবাদ ।
লেখক বলেছেন: আপনাকেও মেলা ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














