ড. মুহম্মদ জাফর ইকবালকে শিক্ষা মন্ত্রী (বা প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা) হিসেবে চাই

৩১ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৫৭

শেয়ারঃ
0 0 0

ব্লগার রন্টি চৌধুরী ইতোমধ্যে তার ব্লগে এটা লিখেছেন। কিন্তু ব্যাপারটি এতোই গুরুত্মপূর্ণ যে আরেকটি পোস্ট দেওয়ার কথা মনে হলো।

আমাদের দেশে শিক্ষা মন্ত্রনালয় তেমন গুরুত্মপূর্ণ মন্ত্রনালয় হিসেবে দেখা হয় না। কিন্তু বাংলাদেশকে যদি সত্যি সত্যি একটা সুখী ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়তে হয় তাহলে শিক্ষা হবে এক নম্বর ক্ষেত্র যেটাকে ঠিক করতে হবে। বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে জাফর ইকবাল স্যারের চেয়ে বেশি চিন্তিত এবং উদ্যোগী আমি কাউকে দেখিনি। ওনাকে শিক্ষা মন্ত্রী বানালে আমাদের শিক্ষা ব্যবস্থায় যে আমূল পরিবর্তন হবে এতে কোন সন্দেহ নাই। শিক্ষা ব্যবস্থা ঠিক হলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলো থেকে বের হয়ে আসবে আধুনিক বিজ্ঞানমনষ্ক বিজ্ঞানী, গণিতবিদ, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, সংস্কৃতিবান মানুষ ইত্যাদি। ওরাই পারবে বাংলাদেশকে একটি সুখী এবং ধনী দেশে পরিণত করতে।

আসুন আমরা ড. মুহম্মদ জাফর ইকবালকে শিক্ষা মন্ত্রী বানানোর জোর দাবী জানাই।

 

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৫৯
চিপা রংবাজ বলেছেন: একটু প্রব্লেম আছে, জাফর স্যার হতে পারতেন। কিন্তু আমি না করবো তার আপন বড়ো ভাইয়ের কুকীর্টির জন্য। যে হুমায়ুন কোরানের আয়াতের মাধ্যমে পত্রিকায় কলাম লিখে তার বঊকে তালাক দিয়েছিলো, যে হুমায়ুন বিনপি থেকে নির্বাচন করতে চেয়েছিলো ২০০১ এ!
২. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৫৯
রন্টি চৌধুরী বলেছেন: হুমম...
জাফর স্যার শিক্ষা মন্ত্রী হলে পারফেক্ট হত।
কিন্তু তাকে টেকনোক্রেট করে আনবে বলে মনে হয় না।
আর আনলেও কদিন পরেই তিনি পদত্যাগ করতে বাধ্য হবেন বলে ধারনা করি। তার পরিকল্পনামত সবকিছু করার স্বাধীনতা কোন রাজনৈতিক দল থেকে পাওয়া অনেক কঠিন।

তবে তিনি হলে খুব ভাল হবে।
৩১ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:০৩

লেখক বলেছেন: আমার সারা জীবনের স্বপ্ন জাফর স্যার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দায়িত্ম নিক। তিনি গণিত অলিম্পিয়াড চালু করেছেন, মুক্তিযুদ্ধের গল্প শুনো প্রকপ্ল চালু করেছেন, একমুখী শিক্ষার নামে টাকা লুটেপুটে খাওয়া বন্ধ করেছেন, অসংখ্য তরণ তরুণীকে ইন্সপায়ার করছেন। তাঁর চেয়ে যোগ্য আমি কাউকে দেখি না শিক্ষা মন্ত্রী হিসেবে।

৩. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:০০
রাগিব বলেছেন: আমি চাই না অন্য কারণে। আমাদের দেশের মন্ত্রীরা মানুষ গড়ায় যেটুকু অবদান রাখতে পারছে, জাফর ইকবাল তার চেয়ে অনেক বেশি কাজ করছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে। কাজেই মন্ত্রী বানিয়ে তার কাজ বন্ধ করার দরকার নাই। ড: জাফর ইকবালের কলাম গুলো জাতির বিবেকের মতো, সরকারী লেবাসে সেই বিবেকের কণ্ঠ রোধ করার প্রয়োজন নাই।
৩১ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:০৫

লেখক বলেছেন: সেটা আমিও ভেবেছি। কিন্তু জাফর স্যার যেয় ধরণের মানুষ, আমার ধারণা উনি ওনাল কলম বন্ধ করবেন না কখনো। উনি প্রতিদিন ১৭/১৮ ঘন্টা কাজ করেন অবিরাম। প্লাস, কলমতো অনেক চালালেন, এবার ক্ষমতা (দায়িত্ব) পেয়ে আরো বড় স্কেলে কিছু একটা করা দরকার।

৪. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:০৭
রন্টি চৌধুরী বলেছেন: হুমম...
রাগিব ভাইএর কথাটার সাথে আামি একমত। সেই একই কথা আমি আমার পোষ্টের কমেন্টে বলতে চেয়েছি।
তিনি মন্ত্রী না হলে অনেক বেশী দিক নির্দেশনা দিতে পারবেন। শিক্ষা মন্ত্রনালয় যদি কোন ভুল ভাল করে, সবাইকে সচেতন করতে পারবেন। আর তিনিই যদি মন্ত্রী হোন তাহলে অনেক কিছুই আগের মত করতে পারবেন না।
৫. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:০৮
নিহন বলেছেন: আমরাতো অনেক কিছুই চাই ।
৬. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:১০
আশরাফ মাহমুদ বলেছেন: একমত। তবে হলেও তিনি কি কাজ করার যথেষ্ট স্বাধীনতা পাবেন? মনে হয় না।
৭. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:১২
'লেনিন' বলেছেন: রাগিব ভাইয়ের সাথে একমত আরো যোগ করছি। '৯১ এর প্রধান বিচারপতি শাহাবুদ্দিন যে সবচেয়ে নিরপেক্ষ ছিলো তাকে পরে ভিলেন হয়ে যেতে হয়েছে। শিক্ষামন্ত্রী জাফর ইকবালের পরামর্শ মতো চলুন, দেশকে ভালো করার তাগিদে। জাফর ইকবালকে ভিলেন বানানো হোক তা চাইনা। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তিনি নিজেও রাজি হবেন না। যে দায়িত্বে তিনি আছেন এটি অনেক গুরু দায়িত্ব রাগিব ভাই সেটি বলেছেন।
৮. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:১৪
'লেনিন' বলেছেন: "আশরাফ মাহমুদ বলেছেন: একমত। তবে হলেও তিনি কি কাজ করার যথেষ্ট স্বাধীনতা পাবেন? মনে হয় না। "

পাবেন না, এবং পীড়াদায়ক সময় যাবে। বিরোধীদল বা জনগণের কাছে অতি তুচ্ছ কারণে গালি খেতে হবে।
৯. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:১৪
আরিফ থেকে আনা বলেছেন: শিক্ষামন্ত্রী নিয়োগ দিতে চাইলেও উনি গ্রহণ করবেননা মনে হয় যতদিননা সুস্থ রাজনীতি চর্চা হবে।
১০. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:১৭
মিছে মন্ডল বলেছেন: জাফর ইকবাল স্যার কে শিক্ষা মন্ত্রী বানালেই আমার মনে হয়না আমাদের শিক্ষাক্ষেত্রের সকল সমস্যার সমাধান হবে। একদিনে এই অচল ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়। তাছাড়া এর সাথে আরও অনেক বিষয় জড়িত। তাই তার কাছে সকলের প্রত্যাশা অনুযায়ী কাজ করে সফল হবার সম্ভাবনা কম। সেক্ষেত্রে অনেকেই সুযোগ বুঝে তার বিরুদ্ধে কুৎসা রটানোতে ব্যস্ত হয়ে তাকে শুধু শুধুই বিতর্কিত করতে পারেন, যা মোটেই কাম্য নয়। তার থেকে তাকে শিক্ষাক্ষত্রের সমস্যাগুলো চিহ্নিত করন ও সমাধানের উপায় বের করার জন্য আরও অনেকের সাথে পরামর্শদাতা হিসেবে গ্রহন করা যায়।
১১. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:১৯
বিলাশ বিডি বলেছেন: ধন্যবাদ সবার কমেন্ট এর জন্য।

তিনি তাঁর মতো করে কাজ করতে পারবেন না এই শংকা যদি সত্যি হয় তাহলে তাঁকে অন্তত প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা বা এ জাতীয় কিছু বানানো হোক। মোটকথা, যেই মানুষটি দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে এতো গলা ফাটিয়ে বলে যাচ্ছে, তাঁকে কিছু কার্যকর ক্ষমতা দেওয়া হোক শিক্ষা ব্যবস্থার ধ্বংসস্তুপটাকে ঠিক করার জন্য।
১২. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৩৬
টুশকি বলেছেন: উনার মত মানুষকে শিক্ষা মন্ত্রী হিসাবে দেখতে পেলে ভালো লাগলো। কিন্তু রাগিব ভাই ও অন্যান্যরা যেসব শংকার কথা বলেছেন সেটাও ভাবার বিষয়।
১৩. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:০০
কিউরিয়াস বলেছেন: লেখকের শেষ কমেন্ট-র সাথে একমত।
১৪. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৩০
টিপু বলেছেন: শিক্ষা মন্ত্রীর চাইতে জাফর ইকবালকে প্রধান মন্ত্রীর উপদেষ্টা করা হলে ভাল হবে।
১৫. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৪৩
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: জাফর স্যারকে মন্ত্রী টন্ত্রী বানানোর কি দরকার? তিনি এমনিতেই যা করে আসছেন তাই বা কম কিসে? শুধু শুধু মন্ত্রী হয়ে মানুষের কাছে ছোট হবেন। আমরা তো জানি মন্ত্রীরা কেমন হয়। তিনি সেরকম হতে পারবেন না।
১৬. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:১২
রবি০১৯ বলেছেন: উনাকে শিক্ষা মন্ত্রী না দেয়াই ভালো কারন সবাইকে দিয়ে সব কিছু হয় না।

উনি যা করছেন তাই বেষ্ট যদি মানুষ তার থেকে কিছু পায় তাহলে এভাবেই পাবে।

সংসদে উনি ভালো করতে পারবে বলে আমার মনে হয় না।
১৭. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:১৯
অ্যামাটার বলেছেন:
কিন্তু "জাফর ইকবার বাঙ্গালী জাতীকে কি দিয়েছেন?"
১৮. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৩
রাজীব বলেছেন: আপনাদের মনে আছে ৯৬ এর স্বরাষ্ট্র মন্ত্রী মেজর রফিকের কথা । এক বছরের মাথায় তাকে সরিয়ে দেয়া হয়। আমার মতে গত ১৮ বছরের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ভালো স্বরাষ্ট্র মন্ত্রী ।

একই ভাবে জাফর ইকবালও রাজনীতির কারনে পারবেন না টিকে থাকতে পারবেন না। বড়জোর তার আধীনে একটি কমিশন করা যেতে পারে।
১৯. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২১
ক-খ-গ বলেছেন: আমি মনে করি তাঁকে তার মত করে কাজ করতে দেয়া হোক। রাজনীতির মারপ্যাচে উনি টিকে থাকতে পারবেননা।
২০. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৭
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: উনাকে শিক্ষা বিষয়ক একটা স্পেশাল টাস্কফোর্স এর প্রধান বানানো যেতে পারে ...
২১. ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩০
নিঃসঙ্গ বলেছেন: ড. মুহম্মদ জাফর ইকবালকে শিক্ষা মন্ত্রী বানানোর জোর দাবী জানাই।
২২. ১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫৭
আলমগীর কুমকুম বলেছেন: প্রিয় মানুষটিকে রাজনীতির মইধ্যে ঢুকিয়ে পচানোর দরকার নেই।

 

মোট সময় লেগেছে ০.৯২০৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
Twenty years from now you will be more disappointed by the things you did not do than by the things...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই