আমার নিকটা রেজি:ট্রেশন করেছিলাম প্রায় এক বছর আগে ।
টাইপ করাটা আমার কাছে এক সময় খুব ভীতিকর ছিল , ভীতিটা এখন কিছুটা হলেও কমেছে ।
কিন্তু আমি সামুর একজন পাঠক তারও অনেক আগে থেকে ।
সেই সময়কার অনেক ভাল ব্লগাররা এখন আর লেখালেখি করেন না ।
এখনকার ব্লগারদের মাঝে ( যারা কনটিনিউ করছেন) আমার অত্যন্ত পছন্দের একজন হলেন আমাদের কালপুরুযদা ।
আমার কাছে তাকে যথেস্ঠ বিনয়ী,সচেতন,সহানুভুতিশীল সর্বপরি একজন ভাল কবি বলে মনে হয়েছে ।
কালপুরুযদার সাথে আমার ব্যক্তিগত পরিচয় নাই বললেই চলে ।
উনার সাথে আমার মাত্র দুই বার ফোনে কথা হয়েছিল , ক্যামেরাম্যান এর ঊদ্দোগে, হতে পারত ,এমন একটা পিকনিক নিয়ে।
পিকনিকটা আর কখনই হয় নাই ।
কালপুরুযদা কে দেখার সুযোগও আমার আর হয়ে উঠে নাই ।
ভাল ব্লগার আসে আবার কেউ কেউ চলেও যায়।
যদিও চলে যাওয়াটা কখনও কাম্য নয় ।
ভাল ব্লগারদের স্হায়িত্ব দীর্ঘ হোক ।
যাই ঘটে থাকুক না কেন -- আমি চাই কালপুরুযদা আমাদের মাঝে আবার ফিরে আসুক ।
ব্লগে কালপুরুযদার অভাব অনুভব করছি । ( মিস করার বাংলাতো একনই ! )
আমার সাথে আরও অনেকেই নিশ্চয় সেটা চান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



