কম্পিউটারে আমার প্রথম হাতে খড়ি সেই ১৯৯৫ সালে ।
ওটা ছিল সম্ভবত ৪৮৬ মেশিন ।
হার্ড ডিস্কের ক্যাপাসিটি ছিল ৮৫০ MB
তখন কম্পিউটার সাট ডাউন করার আগে হার্ড ডিস্কের হেড পার্ক করা লাগত
জনপ্রিয় কম্পিউটার গেম ছিল প্রিন্স ।
তারপর নিজের কম্পিউটার হয় ১৯৯৮ সালে ,
সাইরেক্স প্রোসেসর- ২৩৩ মেগা হার্জ
হার্ড ডিস্ক ৮'৪ GB
ভিউ সনিক কালার মনিটর ( ঐ সময় অনেকেই সাদা-কালো মনিটর ই্উজ করত )
৪ MB এ জি পি কার্ড ( বন্ধুদের আর কারও এত হাই কনফিগারেশনের এ জি পি কার্ড ছিল না
৩২ এম বি RAM
২০০৯ দিকে ডেস্কটপ আর ভাল লাগছিল না , এত বড় টেবিল , ঢাউস মনিটর , ক্রিয়েটিভের স্পিকার, সাথে এত এত লম্বা তার , স্টাবিলাইজার - সব মিলায়ে অসহ্য , ঝাটায়ে দুর করলাম
আসল ল্যাপটপ ।
খুব ভাল লাগল বিছানায় বসে কাজ করব ।
কিছু দিন পর বসে বসে কাজ করতে আর ভাল লাগছিল না , শুরু করলাম উপুড় হয়ে কাজ করা ।
তারপর উপুড় হয়েও ভাল লাগছিল না , চিৎ হয়ে শুয়ে কাজ করার চেস্টা করলাম , কিন্তু চিৎ হয়ে শুয়ে বুকের উপর ল্যাপি রেখে জুত ( আরাম ) হয় না ।
মাস খানিক হ্য় ল্যাপি ইউজ-ই কমায়ে দিছি ।( তাই সামুতে কম আসি )
এখন আমার চাই ট্যাবলেট পিসি ( এক বন্ধুর হাতে দেখছি একটা ৭ '', এই জিনিস আমার চাই-ই চাই )
যে কোন অবস্হাতেই কাজ করে যায় ।
আমার চাহিদা নিম্মরুপ ( আমি মুলত নেট ইউজ করব )
ডিসপ্লে ৭ '' ( এর বেশী হলে বড় হয়ে যাবে , আবারও আরাম হারাম )
৩ জি ,
জিপিএস
৩'১ হানিকম্ব ( এর আগের কোন ভার্সন না )
বাজেট - ২০ হাজার ( এর কম হলে আরও ভাল )
কেউ কী কোন আইডিয়া দিয়ে আমার আরামের ব্যবস্হা করতে পারেন ?
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



