১২:০০
গুছিয়ে নিয়ে বসেছি.. অনেকগুলো কাজ...
কি ব্যাপার তোমার মিসকল..?
এই মেয়েটা আবার জেগে আছে! আশ্চর্য।
থাক কল দিবো না। তাহলে আর ঘুমাবে না।
...
১২:২৮
ছেলেটা: ঘুমাও না কেন হুম?
মেয়েটা: বারে আমি ঘুমিয়েই ছিলাম, তুমি আমার ঘুম ভাঙালে।
: কি বল? তাহলে মিস কল দিলে যে।
মেয়েটা: দিয়েছি তো ১২ টায়। ঘুমানোর আগে দিয়ে। তুমি আরও ১৫/২০ মিনিট পরে কল দিয়েছ।
ছেলেটা: তোমার না ১০টায় ঘুমানোর কথা?
মেয়েটা: কাজ ছিল তো।
...
১:৩০
ছেলেটা: কি আপু জেগে গেছে? আচ্ছা ফোন রাখো। ঘুমাতে যাও
৫:১৫
মেয়েটা: কি রাতে ঘুমাও নি?
ছেলেটা: নাহ, ঠিক সাড়ে ৫টায় ঘুমাতে যাবো
মেয়েটা: তুমি রাতে ঘুমাও নি কেন? কি করছিলে...?
ছেলেটা: শুয়ে ছিলাম। ঘুম আসছিল না। তোমাকে খুব মিস করছিলাম।
মেয়েটা: ইস্ জানলে তো কল দিতাম।
ছেলেটা: আমি তো কল দিয়েছিলাম। তুমি মনে হয় ঘুমায় গিয়েছিলে।
মেয়েটা: হুম
...
মেয়েটা: আচ্ছা এখন ঘুমাও
ছেলেটা: তুমিও ঘুমাও
.................
(মেয়েটা)
ওকে অনেক মিস করছি... আমার জন্য সারারাত ঘুমাতে পারে নি... ধুর। মনটাই খারাপ লাগছে.... ঘুম আসছে না। যাই কম্পিউটার খুলে বসি।
ইস কারেন্ট চলে গেল। ওকে দু-লাইন চিঠি লিখি।
........
ও বলল মাঝে মাঝে এরকম মিস করাটা নাকি ভালো....
যত্তসব। এদিকে আমার জান বের হয়ে যায় ওকে মিস করে করে। হার্টে ব্যথা হয়, দম ব্ন্ধ হয়ে যায়.....কাজে মন বসে না। আর বলে কিনা ভালো হুহ... (খাইয়ালামু)
ও আমাকে এতোটা মিস করে দেখতে অবশ্য ভালোই লাগে...
***********************************************
কখন অনেক রাতে
আমি জেগে উঠি, দেথি সে ঘুমিয়ে
সে তার শান্তির স্বপ্নে বিভোর
তাই আমি আলো নিভিয়ে
শুয়ে থাকি আধারে
আমার মনে একটি ভাবনা খেলা করে যায়
যদি সকালে আমি কখনই না উঠি?
তার মনে কি কোন সন্দেহ উকি দিবে?
তার প্রতি আমার অনুভুতির ব্যাপারে?
যদি আগামীকাল আর না আসে
সে কি জানবে
আমার হৃদয়ে তার জন্য গভীর ভালবাসার কথা?
আমি কি পেরেছি সব রকমে তাকে জানাতে প্রতিদিন
সে আমার একজনই ভালবাসা?
যদি শেষ হয়ে যায় আমার জীবন সময় এই পৃথিবীতে
তাকে তো থাকতে হবে আমাকে ছাড়া
তাকে দেওয়া আমার ভালবাসা
হবে কি যথেষ্ট পথ চলতে তার?
তাই আজ শপথ নিলাম নিজের কাছে
তাকে জানাবো প্রতিদিন
কতটা ভালবাসি তাকে
যেন সে জানে যখন আমি থাকব না...
তাই আজ তাকে জানিয়ে দাও
কতটা ভালবাসো তাকে
যদি আগামীকাল আর না আসে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






