ধ্বসে পড়া সভ্যতা কার্ণিশে ঝুলিয়ে রেখে কি হয় ?
চড়ুইয়ের খড়কুটো ঘরখানি
দেশলাই ঘষে দিয়ে পুড়িয়ে ছাই করে দাও
আকাশের গম্ভুজে ফাটলের রেখাটুকু
মেনে নেয়া হবেনা-
সবুজের মাঝে কোন বিবর্ণ হলদেটে
আভা যদি দেখা যায়
ফসলের সোনাঝরা সুরভীতে
একটাও ছয়পেয়ে কীট যদি দেখা যায়
মাঠজুড়ে পড়ে থাকা সেই সুখ
মাটিতে দারুনভাবে মিশিয়ে দাও
তারপর...
বাকিটুকু আমরা করবো !
বৈচিত্রহীন-এতটুকু খুত নেই
এমন এক বিশ্বের আবাসিক
করে দেবো-কথা দিলাম...
কিন্তু..
বাকিটুকু তোমরা করবে ...
অভিযোগ জানানোর মত করে
স্রষ্টার পক্ষের কাউকেই দেয়া হবে না
সেই চক্রের পরিসীমা
এক জীবনে শেষ হবেনা হে
অতএব , আমাদের কাজ থেমে রবেনা
ভাঙতে ভাঙতে দেখো গড়ে যাবে কেউ...
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



