somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দি কার্পেনটারস্ (The Carpenters) : দুই ভাইবোনের ব্যান্ড

১৮ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দি কার্পেনটারস্ (The Carpenters) সত্তুর দশকের একটি আমেরিকান ব্যান্ড।বিশেষত্ব হল,ব্যান্ডের সদস্য দুই ভাইবোন-কারেন কার্পেনটার (Karen Carpenter) এবং রিচার্ড কার্পেনটার (Richard Carpenter)।সত্তুরের প্রারম্ভে যখন রক (rock) গানের জয়জয়কার,তখন এই সহোদর ভাইবোন নতুন ধরণের সফট (soft) মিউজিক্যাল স্টাইল এনে রীতিমত আলোড়ন ফেলে দেন।আজ অব্দি তারা best-selling music artists of all time শক্ত অবস্থান ধরে রেখেছে।

কার্পেনটারস্-কে বুঝতে হলে প্রথম যে গানটি শুনতে হবে,সেটি হল Yesterday Once More।অনেকেই গানটি শুনে থাকবেন হয় তো।তারপরও যারা শুনেননি তাদের জন্য- YESTERDAY ONCE MORE

কার্পেনটারস্ যখন তাদের মিউজিক্যাল ক্যারিয়ার শুরু করে তখন রিচার্ডের বয়স ১৮ আর কারেনের ১৪।তাদের মিউজিক্যাল ক্যারিয়ারও খুব বেশিদিন টেকে নি।অথচ মাত্র ১৪ বছরে তারা ১১টি এ্যালবাম রিলিজ করে এবং বিভিন্ন ক্যাটাগরিতে ১৫বার গ্র্যামি(Grammy) নমিনেশন পায় ও ৩টি গ্র্যামি জয় করে।তাদের দুটি গান গ্র্যামি হল অফ ফেম-এর অন্তর্ভুক্ত।

সফট মিউজিকপ্রেমী যারা,তাদের জন্য কার্পেনটারসের যে কয়টি গান অবশ্য শ্রবণীয়,সেগুলোর ডাউনলোড লিঙ্ক নিচে দিলাম।
Close To You
Top of the world
Jambalaya
We've Only Just Begun
A Song For You Bless The Beasts And Children
Merry Christmas, Darling
Goodbye To Love

কার্পেনটারস্ খুব বেশিদিন গাইতে পারে নি।এর কারণ কোন দলগত কোন্দল নয়,জনপ্রিয়তা হারানো নয়।অত্যন্ত মর্মান্তিক হলেও সত্যি ব্যান্ডের লিড ভোকাল কারেন কার্পেনটার মাত্র ৩৩ বছর বয়সে খুব বিচিত্র একটি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।রোগটির নাম অ্যানোরেক্সিয়া নারভোসা(anorexia nervosa),যেটি হলে মানুষ ওজন বেড়ে যাবার ভয়ে স্বেচ্ছায় খাদ্যগ্রহণ থেকে বিরত হয়।

ব্যস্ততার মাঝে অনেক সময় দুই একটা সফট গান শুনতে ইচ্ছে করে।সেক্ষেত্রে কার্পেনটারস্ শুনে দেখুন,আশা করি অনেক ভাল লাগবে।

উইকিপিডিয়া লিঙ্ক
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×