পোস্ট আর্কাইভ
- সেপ্টেম্বর,২০১২(১)
- জুন,২০১২(২)
- মে,২০১২(১)
- এপ্রিল,২০১২(১)
- মার্চ,২০১২(২)
- জানুয়ারী,২০১২(১)
- ডিসেম্বর,২০১১(২)
- নভেম্বর,২০১১(৭)
- অক্টোবর,২০১১(১০)
- সেপ্টেম্বর,২০১১(৭)
- আগস্ট,২০১১(১)
- জুলাই,২০১১(২)
- মে,২০১১(২)
- এপ্রিল,২০১১(৩)
- মার্চ,২০১১(১)
- ফেব্রুয়ারী,২০১১(১)
- জানুয়ারী,২০১১(৪)
- ডিসেম্বর,২০১০(১৭)
- নভেম্বর,২০১০(৪৬)
- অক্টোবর,২০১০(১৩)
- সেপ্টেম্বর,২০১০(১)
আমার লিঙ্কস
আমার বিভাগ
আমার প্রিয় পোস্ট
- বাংলা কবিতার সবচেয়ে জনপ্রিয় লাইনগুলো

প্রত্যেক ব্লগার এবং পাঠকের যা অবশ্যই পড়া উচিত। - শব্দহীন জোছনা
- ধাঁধাপাগলাদের জন্য পোস্ট - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- আমার প্রিয় ১০টা সারপ্রাইজ ট্যুইস্ট মুভি
(রিপোস্ট) - আসিফ মুভি পাগলা
- বাতাসে লাশের গন্ধঃ একাত্তরের গণহত্যা - YouTube কি বলে? - সপ্রতিভ
- ব্লগে আপনার পড়া সেরা ফান পোষ্ট কোনটা ?? - চিলে কোঠার সেপাই
- এযাবৎ কালের সকল ব্লগারের লিষ্ট :: ১০০০% গ্যারান্টি , সবাই আছেন
--নিয়মিত আপডেট করার খায়েস আছে - কুঁড়ের বাদশা
- চৌধুরী জাফরউল্লাহ শরাফত সমগ্র - সেরকম কালেকশন! (কপি পোস্ট) - আশরাফুল ইসলাম দূর্জয়
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- প্রিয় হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ, সবগুলি(২০০)প্রবচন একসাথে - নির্ঝর নৈঃশব্দ্য-২
- ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) - ব্রিগেড সিক্সটিন
- বাংলা সাহিত্যের কিছু আলোচিত উদ্ধৃতি ও রচয়িতা - কাউসার আলম
Amélie : যে মুভিটি না দেখে থাকলে আপনার মুভিদর্শন ক্যারিয়ার অসম্পূর্ণ
১৯ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:২৩ |
Le Fabuleux destin d'Amélie Poulain (The Fabulous Destiny of Amélie Poulain) সংক্ষেপে "Amélie" আজ অব্দি আমার দেখা শ্রেষ্ঠ মুভিগুলোর একটি।মুভিটিকে বিশেষায়িত করতে আমার একটি বিশেষণই মাথায় উঁকি দেয়,"মনোমুগ্ধকর"।ছবিটিতে পিক্সার বা ডিজনির মত এনিমেশন নেই,জেমস ক্যামেরনের মত স্পেশাল ইফেক্ট নেই,ওয়েস্টার্নের মত ঢিসুম-ঢিসুম নেই,স্পিলবার্গের মত দুর্দান্ত কাহিনী নেই,ক্লাসিক-হরর-থ্রিলার কোনটায় পর্যায়েই পড়বে না এটি।তাহলে কি আছে এই মুভিতে।ট্রেইলারটা দেখে নিন।
Amélie trailer
ফ্রেঞ্চ ভাষায় ২০০১ সালে নির্মিত এই মুভির পরিচালক Jean-Pierre Jeunet।নাম ভূমিকায় অভিনয় করেছেন Audrey Tautou(অদ্রে ততু),যাকে অনেকেই দে ভিঞ্চি কোড মুভির সফি নেভু ক্যারেকটারের জন্য চিনে থাকবেন।আমার মতে,এই অভিনেত্রী তার ক্যারিয়ারের শ্রেষ্ঠ
অভিনয়টা করেছেন অ্যামেলি পাওলিন চরিত্রে।
![]()
ছবির সংক্ষিপ্ত প্লট মোটামুটি এরকম- ছোটবেলা থেকেই অ্যামেলিকে একা একা বড় হতে হয়,কারণ তার বাবা(প্রাক্তন আর্মির ডাক্তার) মনে করতেন যে অ্যামেলি হৃদরোগে আক্রান্ত।এর মাঝে চার্চ থেকে লাফিয়ে পড়ে সুইসাইড করতে যাওয়া এক মহিলা অ্যামেলির মা'র উপর পড়লে তার নিউরোটিক মা মারা যায়।এর পর থেকে নিজেকে আনন্দ দেয়ার জন্য অ্যামেলি বিভিন্ন আনইউজুয়াল ইমাজিনেশন করতে শুরু করে।
![]()
অ্যামেলি বড় হয়ে একটা ছোট ক্যাফের উয়েট্রেস হিসেবে কাজ শুরু করে।প্রচলিত প্রেম-রোমান্টিসিজম-সেক্সে কোন আগ্রহ খুঁজে না পেয়ে বিচিত্র কিছু ব্যাপারে আনন্দ পাবার চেস্টা করে।জেমন,চামচ দিয়ে মাখনের সর ভাঙ্গা,সেইন্ট মার্টিন ক্যানেলে পাথর ছোড়া,সিনেমা হলে গিয়ে অন্য মানুষদের মুখভঙ্গী খেয়াল করা এমন কি কোন একটা সময়ে প্যারিসে কতজন কাপল অর্গাজমে লিপ্ত তা মনে মনে আন্দাজ করা।![]()
অ্যামেলির জীবনে একটি বড় ধরণের পরিবর্তন ঘটে যেদিন প্রিন্সেস ডায়ানা মারা যায়।সে তার ঘরে একটি পুরাতন মেটাল বক্স খুঁজে পায়।নানা ভাবে খোঁজ সে জানতে পারে বক্সটির মালিক বরদোতু নামে কেউ,যে পঞ্চাশ দশকে ওখানে থাকত।অ্যামেলি নতুন খেলা খুঁজে পায়,বরদোতুকে খুঁজে বের করার চেস্টা করে।
এরমাঝে তার সাথে এক প্রতিবেশী বৃদ্ধের পরিচয় হয়,যে বিচিত্র এক অস্থিরোগে আক্রান্ত।সবাই তাকে ক্রিস্টাল ম্যান বলে ডাকে,অ্যামেলি জানতে পারে যে ক্রিস্টাল ম্যান ২০ বছর ধরে একই ছবি এঁকে যাচ্ছে,অথচ ছবির এক্সপ্রেশন বছর বছর পরিবর্তিত হচ্ছে।ক্রিস্টাল ম্যানের সহযোগিতায় অ্যামেলি বরদোতুকে খুঁজে পায়।
![]()
ইতোমধ্যে অ্যামেলি তার ক্যাফেতে কর্মরত জিনা এবং জর্জেটকে নিয়ে মজার খেলায় লিপ্ত হয়।জিনার এক্স-হাজব্যান্ডকে অ্যামেলি জানায় যে জর্জেট ওর জন্য পাগল,ও বুঝতে পারছে না কেন।আবার জর্জেটকে গিয়ে বলে জিনার এক্স-হাজব্যান্ড আসলে জর্জেটের জন্যই এখানে বসে থাকে।শুরু হয় নতুন এক কাহিনী।![]()
এরকম আরও অসংখ্য হিউমার,ইমোশন এবং বৈচিত্র্যের স্বাদ পেতে হলে বসে থাকলে চলবে না,দেখতে হবে মুভিটি।সরাসরি ডাউনলোড লিঙ্কটি দিয়ে দিলাম।
Le Fabuleux Destin d'Amélie Poulain
এখন পর্যন্ত মুভিটি সম্পর্কে আমি তেমন কিছুই বলিনি।ছবির বিশেষত্ব এর মেকিংয়ে।ছবির প্রতিটি শট স্পেশাল ভাবে টেক করা।যাদের Good Shot সম্পর্কে ধারনা আছে,তারা মুগ্ধ হতে হতে রীতিমত টায়ার্ড হয়ে যাবেন।
![]()
Amélie-র Imdb র্যাঙ্কিং 8.6।ছবিটি পাঁচটি বিভাগে একাডেমী অ্যাওয়ার্ডস এর জন্য মনোনীত হয়।এছাড়া ইউরোপিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড,সিজার অ্যাওয়ার্ড এবং পিউপল চয়েস অ্যাওয়ার্ড জয় করে।
শেষকথা,যারা মেকিং বুঝেন এবং ভালবাসেন,তাদের মুভিটা দেখা রীতিমত বাধ্যতামূলক।
![]()
উইকিপিডিয়া লিঙ্ক
আই.এম.ডি.বি লিঙ্ক
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:১০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
পথিক মানিক বলেছেন:
এতো যার প্রশংসা দেখতে হয় কি আছে এর ভিতরে....ধন্যবাদ শেয়ার করার জন্য।
অদ্বিতীয়া সিমু বলেছেন:
Dekhtei hobe..
জটিল বলেছেন:
নামাবো তবে ...
""শ্রাবণী"" বলেছেন:
চেনা চেনা লাগছে। পুরোটা হয়ত দেখিনি। দেখবো সময় পেলে। সময়ই পাই না... ধন্যবাদ শেয়ার করার জন্য।
HBO কিংবা Star Movies-য়ে অনেক আগে দুই-একবার দেখিয়েছিল বলে শুনেছিলাম।তাই হয়ত পরিচিত লাগছে।সময় পেলে দেখবেন,আশা করি।
মোস্তাক খসরু বলেছেন:
আমি খুব ছোটমাপের মানুষ,অমি কি বুঝবো এত সব, আপনার লেখা পড়েই যে মুগ্ধ।
কাউসার রুশো বলেছেন:
ছবিটির নাম অনেক শুনেছি। কিন্তু দেখা হয়ে উঠেনি।রিভিউ পড়ে আজ আবার দেখার তাগিদ অনুভব করলাম।
ধন্যবাদ
+++
ছিন্ন পত্র বলেছেন:
কলেজে পড়াকালীন সময়ে মুভিটা দেখেছিলাম।খুব ভালো লেগেছিলো তখন। আবার মনে করিয়ে দিলেন।আবারো দেখতে হবে। অসাধারন মেকিং।
ইমরান মাযহার বলেছেন:
movie ta dekbo .thanx share korar jonno
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন:
দেখতে হবে ( আমি আসলে বিপদে পড়েছি, গত ২ সপ্তাহে ব্লগারদের রিভিউ পড়ে একটা লিস্ট বানিয়েছি যেসব মুভি দেখা লাগবে, কিন্তু কত দিন লাগায়ে যে ডাউনলোড দিব আর কবে যে সময় করে সবগুলা দেখব )
এপিটাফ.. বলেছেন:
Imdb র্যাঙ্কিং 8.6যেকোন ছবির মেকিং এর প্রতি আমার একটা সতর্ক দৃষ্টি থাকে।
রিভিউ পড়ে দেখার তাগিদ অনুভব করছি....।
সায়েম মুন বলেছেন:
ছবিটার নাম শুঞ্চি। আপনার কাছে পরশংসা শুইনা খুব ভাল লাগলো। দেখুম-----------------
মার্ক্স বলেছেন:
++++
মাতাল অরন্য বলেছেন:
মুভ্যিটা অনেকদিন ধরে জমে আছে আমার কাছে, দেখার টাইমই পাইতেছি না।
মুভি পাগল বলেছেন:
অসাধারন, অপূর্বএসব ছবি আসলে যারা মুভি বোঝার জন্য দেখেন তাদের জন্য ভাল। বাটা যারা ঢিসুম ঢিসুম বা থ্রিলিং এক্সপেরিয়েন্স তথা টাইম পাসের জন্য ছবি দেখেন তাদের কাছে এই মুভিটা পাত্তা পাবেনা।
আপনার লেখাটা সহজ ও সাবলীল হয়েছে। এ রিভিউর কারণে এই মনোমুগ্ধকর মুভিটা দেখার তৃষ্ণা পাবলিকের বাড়বে বলেই আশা রাখছি।
নায়িকার নয়া মুভি এটা।
একটু আনইউজ্যুয়াল। তাই মার্কেট কাঁপাবে বলেই আমার বিশ্বাস
মুভিপাগল আমার মুভি রিভিউ তে কমেন্ট করছে,বুকের ছাতি ৩৬ হইয়া গেল।
"যারা ঢিসুম ঢিসুম বা থ্রিলিং এক্সপেরিয়েন্স তথা টাইম পাসের জন্য ছবি দেখেন তাদের কাছে এই মুভিটা পাত্তা পাবেনা।" অলরেডি প্রমাণ পাইছি।
না,সিনেমাখোরে দেয়া হয় নি।
খোঁচা দিলাম,আপডেট পাবেন নেক্সটে।
মোহাম্মদ আরজু বলেছেন:
চলচ্চিত্রটার একটা বড় দিক হল নেপথ্য কন্ঠে ধারাবিবরনী। মজাদার। যেমন;আমেলির বাপজান পিচ্চি মেয়েটাকে কখনই সময় দিত না। মাত্র মাসে একবার যখন মেয়ের মেডিকেল চেকআপ করত বাপ, তখনই বাপের হাতের ছোয়া পেত পিচ্চি আমেলি। আর তাতে তার বুকের ধুকপুক আই মিন হার্টবিট যেত খুবই বেড়ে, আর ডাক্তার বাপের সিদ্ধান্ত ছিল যে মেয়ের হৃদরোগ আছে, ফলে তাকে আর স্কুলে পাঠান হয়নি, আর দশটা বাচ্চার সাথে মিশে বড় হতে পারে নি আমেলি।
আর দৃশ্যধারনের বিষয়ে আপনি যা বললেন তা খুবই সত্য কথা। গুডশট দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাওয়ার জোগার!
নাজেহাল নাগরিক বলেছেন:
এতো ভাল লেগেছিল যে সুধু দেখেই ক্ষান্ত হইনি,ব্লু-রে টা নামিয়ে রেখেছি! ++++++++++++++++++++++++++++++++++++++
পদ্মাচরের লাঠিয়াল বলেছেন:
হ্যান্ড শেইক!! একটি মুভির গল্প কিংবা ছবিব্লগ কিংবা শুধুই একরাশ মুগ্ধতা- এমিলি
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















আপনার মন্তব্য লিখতে লগইন করুন ।