somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জ্ঞানীদের ফানি কথা ১

২৫ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের আজকের অতিথি - আলবার্ট আইনস্টাইন,অ্যালফ্রেড হিচকক এবং উডি অ্যালেন।


আলবার্ট আইনস্টাইন

১। দুইটা জিনিসরে অসীম বইলা জানি।একটা হইল মহাবিশ্ব,আরেকটা মাইনসের গাধামি।তয় মহাবিশ্বের ব্যাপারে আমি শিউর না।

২।অভিকর্ষ শক্তি মাইনসেরে প্রেম-পিরিতে ফ্যালার জন্য দায়ী না।

৩।দুনিয়ার মইধ্যে যে জিনিসটা বুঝা সব চাইতে কঠিন,হেইডা অইল ইঙ্কাম ট্যাক্স।

৪।যহন তুমি একটা মাসাল্লাহ চেহারার মাইয়ার লগে গণ্টার পর গন্টা কাটাও,তহন মনে হয় "ইসসিরে! মাত্র কয় মিনিট গেল"।আবার তুমারে যদি প্যান্ট খুইলা গরম চুলার উপ্রে কয়েক মিনিট বহাইয়া রাখি,মনে অইব কয়েক গন্টা।এইডারেই কয় রিলেটিভিটি।


অ্যালফ্রেড হিচকক

১। আমি সব অ্যাক্টররে বলদ কই না,আমি কই সব অ্যাক্টররে বলদের মত খাটান উচিত।

২। হুনছো তুমরা,আমি বুঝবার পারছি,ব্যাগপাইপ(bagpipe) কারো বগলের তলে একটা হাঁপানিতে ভুগা শূয়র দেখে আবিষ্কার হইছিল,মাগার মানুষ ব্যাগপাইপ দিয়া হাঁপানির টানের মত শব্দ বাইর করবার পারে নাই।

৩।আমার কথা হইল,যত পার দর্শকরে বাঁশ দেও।

৪।ওগোরে মজা দেও,যেমন মজা ওরা রাইতে বেলা দুঃস্বপ্ন দেহার পর পায়।

৫।আমি যদি সিন্ডেরেলাও বানাই,দর্শক তাও খোঁজাখুঁজি শুরু করবো কোনহানে কোন ডেডবডি আছে কিনা।

৬।টেলিভিশান হইল টোস্টারের লাগান।যতবার তুমি বাটন টিপবা,একই জিনিস ঢাইলা দিবো।

৭।মানুষের মুত্রথলির ধারণক্ষমতার সাথে মুভির লেনথ(length) সম্পর্কিত।


উডি অ্যালেন

১।আমি আমার কর্মের মাধ্যমে অমরত্ব অর্জন করবার চাই না,আমি না মইরা অমর হইতে চাই।

২।আমি আমার বাপ-মার একমাত্র সন্তান।তবে আমার একটা বইন আছে।

৩।মরণেরে আমি ডরাই না।খালি আমার মরণ সময় আমি অইহানে থাকবার চাই না।

৪।যখন অস্কার কমিটি আমারে ডাকল,আমি তো বিরাট ভয় পাইয়া গেসিলাম।না জানি আগের অ্যাওয়ার্ডটা ফিরত লইয়া লয়।

৫।তুমি যদি খোদা তায়ালারে হাসাইতে চাও,তুমার ফিউচার প্ল্যানটা উনারে শুনাও।

৬।আমি স্রষ্টারে বিশ্বাস করতে রাজি আছি,যদি তিনি আমারে কিছু মোজেজা দেখান।এই যেমন,সুইস ব্যাঙ্কে আমার নামে বিরাত অঙ্কের একটা ডিপোজিট কইরা দেন।

৭।বেশির ভাগ সময় আমি তেমন মজার কিছু খুঁইজা পাই না।আর বাকি সময় তো মজার কিছুই পাই না।

৮।আমার জীবনের বড় অনুশোচনা হইল,আমি কেন অন্য কেউ না হইয়া আমিই হইলাম।

৯।মরণের একটা পজিটিভ দিক হইল,এইডা এমন একটা কাজ যা শুয়ে থাইকা খুব সহজে করা যায়।

১০।তুমাগো কাছে আমি নাস্তিক,আর খোদার কাছে আমি একজন লয়াল অপোজিশন।

[অনুদিত,তবে ভাবানুদিত] ;) :P ;) :P
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×