somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবি রাজের কবিরাজি : ইলিউশন-হ্যালুছিনেশন-ডিল্যুশন সম্পর্কে জানুন।পর্ব ২

২৭ শে নভেম্বর, ২০১০ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিরিজের আগের পর্বে আমরা ইলিউশন(illusion) এবং হ্যালুছিনেশন(hallucination) সম্পর্কে জেনেছি।এই লেখাটি ভালভাবে বুঝার জন্য আগের পর্বটি পড়ে নিন।
ইলিউশন(illusion) এবং হ্যালুছিনেশন(hallucination)

ইলিউশন এবং হ্যালুছিনেশন মূলত উপলব্ধিজনিত(perception) সমস্যা।ডিল্যুশন শব্দটি এদের সাথে ব্যবহৃত হলেও ইলিউশন এবং হ্যালুছিনেশনের এর বেশ ফারাক রয়েছে।



ডিল্যুশন মূলত চিন্তাশক্তির(thought) সমস্যা।এটাকে সংজ্ঞায়িত যায় এভাবে,"ভ্রান্ত এবং অপরিবর্তিত বিশ্বাস যদিও এর বিপরীতে প্রমাণ ও যুক্তি বিদ্যমান এবং যা ব্যক্তির সামাজিক,অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পরিমন্ডলের সাথে অসামঞ্জস্যপূর্ণ।"

একটা উদাহরণ দিই।ধরুন,কেউ বলা শুরু করল,সে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছে।আপনি তাকে তার জাতীয়তা,আমেরিকার নির্বাচন প্রক্রিয়া এবং আমেরিকার প্রেসিডেন্ট হবার ন্যুনতম যোগ্যতা সম্পর্কে বিশদ ব্যখ্যা করলেন।তারপরও সে তার এই ভ্রান্ত বিশ্বাস থেকে এক চুল নড়ল না।এটাই ডিল্যুশন।

ডিল্যুশন বিভিন্ন ধরণের হতে পারে।উল্লেখযোগ্য কয়েকটি ডিল্যুশন হল-

ডিল্যুশন অফ পারসিকিউশন(persecution)/প্যারানয়েড(paranoid) ডিল্যুশন : রোগী ভাবে তার আশেপাশের লোকজন তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।আমাদের দুই নেত্রীর এই ক্ষেত্রে বোধ হয় এই ডিল্যুশনটা প্রযোজ্য।:P

ডিল্যুশন অফ গ্রান্ডিউস(grandiose) : রোগী নিজেকে খুব বড়কিছু ভাবতে শুরু করে।অনেকে মনে করে পুরো পৃথিবী তার নির্দেশে চলছে।



ডিল্যুশন অফ রেফারেন্স(reference) : রোগী ভাবে যে অপরিচিত লোকজন তাকে খেয়াল করছে এবং তার সম্পর্কে কথা বলছে।



ডিল্যুশন অফ ইনফ্লুয়েন্স(influence) : রোগী কমপ্লেইন্ট করে,তার চিন্তা ভাবনা বাইরের কারো দিয়ে প্রভাবিত হচ্ছে।

ডিল্যুশন অফ ইনফিডেলিটি(infidelity) : জীবনসঙ্গীর চারিত্রিক বিশ্বাসযোগ্যতা নিতে সন্দেহ পোষণ করে।আমাদের দেশের প্রেক্ষাপটে খুব কমন একটা ডিল্যুশন।;)

নিহিলিস্টিক(nihilistic) ডিল্যুশন : রোগী ভাবতে শুরু করে পৃথিবীতে তার কোন অস্তিত্ব নেই।



হাইপোকনড্রিয়াসিস(hypochondriasis) : রোগী মনে করে সে মারাত্মক কোন রোগে আক্রান্ত।খুবই কমন একটি ডিল্যুশন।

ডিল্যুশনকে বেশ কিছু গুরুত্বপূর্ণ মানসিক রোগের হলমার্ক হিসেবে ধরা হয়,যেমন- সিজোফ্রেনিয়া(schizophrenia),ম্যানিয়া(mania) এবং ডিপ্রেসিভ ডিজর্ডার(depressive disorder)।

আরো ভালভাবে জানুন,
Psychiatry for Medical Students

কেমন লাগলো,জানাবেন।:)
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×