
অনেকদিন পরে আজ এই মুভিটা দেখে হো হো হাসলাম।মুভিটা কোয়েন ব্রাদার্সের।কোয়েন ভ্রাতাদ্বয়কে চিনেন তো?তারা Blood Simple, Fargo, The Big Lebowski, No Country for Old Men, True Grit এর মত বস বস মুভির নির্মাতা।মুভিটি চিত্রায়িত হয়েছে ২০০১ সালে এবং এটিকে হোমারের অডিসির একটা ল্যুজ স্যাটায়ার বলা যেতে পারে।অভিনয় করাছেন জর্জ ক্লুনি,জন টারট্যুরো,টিম ব্লেক নেলসন প্রমুখ।
মুভিটিকে একদিক থেকে মিউজিক্যাল কমেডি বলা যেতে পারে।গানগুলো সেই রকম।American folk music soundtrack এই মুভির জন্য গ্র্যামি অ্যাওয়ার্ড জিতে নেয়।এছাড়া ছবিটি দুইটি বিভাগে অস্কার নমিনেটেড ছিল।
প্লট মোটামুটি এইরকম...
১৯৩৭ সালে ইউলিসিস,পিট এবং ডেলমার নামে তিন দাগী আসামী পার্চমেন্ট ফার্ম থেকে চেইনে বাঁধা অবস্থায় পালায়।তারা প্ল্যান করে যে ১.২ মিলিয়ন ডলারের গুপ্তধন উদ্ধার করবে।ইউলিসিস জানায় যে,এই গুপ্তধন আগামী চার দিনের মধ্যে উদ্ধার করতে হবে,তা নাহলে আরকাবাটলা লেকে যে হাইড্রোইলেক্ট্রিক প্ল্যান বসানো হচ্ছে তার পানিতে এটা ভেসে যাবে।
তারা প্রথমে পিটের কাজিন হগওয়ালপের বাড়িতে যায় এবং হগওয়ালপ ওদের হ্যান্ডকাপ খুলে দেয়।কিন্তু রাতের বেলায় পুলিশের কাছ থেকে ঘুষ খেয়ে ওদের ধরিয়ে দেয়।কিন্তু ভাগ্যক্রমে ওরা পুলিশের কাছ থেকে পালায়।
এক নদীর ধারে পিট এবং ডেলমার পাদ্রীদের কনগ্রেশান দেখতে পেয়ে ব্যাপ্টিজম গ্রহণ করতে চায়।কিন্তু ইউলিসিস ওদের নিয়ে গুপ্তধনের লোভ দেখিয়ে চলতে থাকে।ওদের সাথে তখন
টমি জনসন নামে এক গিটারিস্টের দেখা হয়,যে কিনা গিটারে দক্ষতা অর্জনের জন্য শয়তানের কাছে নিজের আত্মা বেচে এসেছে।
এই চারজন একজন অন্ধলোকের রেডিও স্টেশনে এসে নিজেদের Soggy Bottom Boys বলে পরিচয় দেয় এবং "Man of Constant Sorrow" নামে একটি দুর্দান্ত গান পরিবেশন করে।যদিও তারা কয়েকটা টাকার জন্য ওই গানটা গেয়েছিল কিন্তু ওই স্টেটে গানটা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।ওরা তিনজন ব্যাঙ্ক ডাকাত জর্জ নেলসনের সাথে একটি ব্যাঙ্ক ডাকাতিতে অংশ নেয়,কিন্তু নেলসন ধাপ্পাবাজি করে সব টাকা ছিনিয়ে নেয়।পিট পুলিশের হাতে ধরা পড়ে এবং মাতাল অবস্থা থেকে জাগার পর ডেলমার দেখতে পায় পিট যেখানে শুয়ে ছিল সেখানে একটা ব্যাঙ পড়ে আছে।সে ধারণা করে করে পিট ব্যাঙে রূপান্তরিত হয়েছে।
ইউলিসিস আর ডেলমার তখন ইউলিসিসের নিজের শহরে আসে এবং জানতে পারে যে পেনি(ইউলিসিসের স্ত্রী) ভার্নন নামে এক দালালকে বিয়ে করতে যাচ্ছে।পেনি ইউলিসিসের মেয়েদের কাছে বলে যে তাদের বাবা ট্রেইনে কাটা পড়ে মারা গেছে।ইউলিসিস এতে খুব ব্যাথিত হয়।এক সিনেমা হলে গিয়ে তারা আবিষ্কার করে যে পিট আসলে ব্যাঙে পরিণত হয়নি,বরং পুলিশের কাছে ধরা খেয়েছে।ওরা তখন জেল থেকে পিটকে উদ্ধার করে।
ইউলিসিস তার দুই সঙ্গীকে জানায় যে আসলে সে কোন গুপ্তধনের সন্ধান জানে না,বরং তার বউকে খুজে পাবার জন্যই সে তার দুই বন্ধুকে নিয়ে পালিয়েছে।পিট এতে খুব ক্ষুব্ধ হয়,কারণ তার জেল খাটুনির আর দুই সপ্তাহ বাকি ছিল,এখন ধরা পরলে তাকে পলায়নের জন্য আরো পঞ্চাশ বছর বেশি জেল খাটতে হবে।
এর মধ্যে ওরা দেখতে পায়,একটা সিক্রেট সোসাইটির কিছু লোক গিটারিস্ট টমিকে ধরে ফাঁসিতে লটকাচ্ছে।কারণ তাদের ধারণা ছিল শয়তান পূজারী টমিকে হত্যা করা তাদের কর্তব্য।যাহোক,ওরা তিনজন টমিকে উদ্ধার করে এবং ওই সিক্রেট সোসাইটির রিচুয়ালে আগুন লাগিয়ে দিয়ে পালায়।
ইউলিসিস তার বউকে ফিরে পেতে তার বন্ধুদের সাহায্য কামনা করে।তারা বৃদ্ধ মিউজিসিয়ান সেজে ভোটাভোটির ক্যাম্পেইনে যায়,সেখানকার লোকজন তাদের গান শুনে বুঝতে পারে এরাই Soggy Bottom Boys এবং সবাই এদের প্রশংসা করতে থাকে।মিসিসিপির গভর্নর প্যাপি ওদের এই জনপ্রিয়তাকে তার নির্বাচনী প্রচারণা হিসেবে চালানোর চেষ্টা করে।ওদের সব অপরাধ ক্ষমা করে দেয়।
কিন্তু...এর মধ্যে একটা কিন্তু এসে যায়।সেটা জানতে হলে আপনাকে মুভিটা দেখতে হবে।
আই এম ডি বি র্যাঙ্কিং ৭.৮।
ডাউনলোড করুন
মিডিয়াফায়ার থেকে
স্টেজভু থেকে
টরেন্ট থেকে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


