ভাবা যায়! (যারা বিয়ে করেন নাই তারা সাবধান!) গাইবান্ধায় শ্বশুরের হাতে জামাই খুন।। স্ত্রী আটক
০৪ ঠা মে, ২০১১ সন্ধ্যা ৬:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাইবান্ধায় খোলাহাটি ইউনিয়নে জামাইকে দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে নিয়ে এসে মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের চৌধুরী পাড়ার জলিলকে (৩৫) দাওয়াত দিয়ে একই ইউনিয়নের চকমামরোজপুর গ্রামের শ্বশুর বাড়িতে ডেকে আনা হয়। দুপুরে খাওয়া-দাওয়ার পর জলিলকে শ্বশুর কবির মিয়া ও শ্বশুরবাড়ির লোকজন একটি ঘরের ভেতর আটক করে বেদম মারপিট ও শ্বাসরোধে হত্যা করে। পরে সন্ধ্যায় নিহত জলিলের লাশ শ্বশুর বাড়ি থেকে কিছু দুরে খোলা জায়গায় ফেলে রাখা হয়। এলাকার লোকজন জলিলের লাশ দেখে সেখানে ভিড় জমায়। পরে থানায় খবর দিলে পুলিশ জলিলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ সন্দেহভাজন হিসেবে নিহত জলিলের স্ত্রী সোনালীকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করে। পারিবারিক ভাবে জানা যায়, দীর্ঘদিন থেকে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলে আসছিল। কারণে-অকারণে জলিল তার স্ত্রী সোনালীকে প্রায়ই মারধর করতো। এ ঘটনার জের ধরেই জলিলকে কৌশলে শ্বশুর কবির মিয়া তাকে নিমন্ত্রণ দিয়ে বাড়িতে ডেকে নিয়ে হত্যাকাণ্ড ঘটায় বলে এলাকাবাসী ও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
আরো খবর পড়তে
ক্লিক করুন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন