somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এভাবেই হবে ডিজিটাল বাংলাদেশ! হায়রে মোবাইল কোম্পানী!

০৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডিজিটাল বাংলাদেশ গড়ার ধোঁয়া এখন আকাশে বাতাশে। সর্বত্র একটি গোষ্টি বক্তব্য দিচ্ছেন ডিজিটাল বাংলাদেশ গড়ার। কি ভাবে হবে তা একবারও বলে না তারা। আসলে তারা আমাদের মত সাধারন জনতার মগজ ধোলাই করছে। বর্তমানে সরকারী ও বেসরকারী অনেক প্রতিষ্ঠান নিয়ম চালু করেছে। তারা অনলাইনের মাধ্যমে সব কিছু করতে চাচ্ছে। ফলে অনেকে অনলাইন মূখী হচ্ছে। বর্তমানে অনলাইন ব্যবহারকারী সংখ্যা অনেক।তার মধ্যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার গ্রামীন, সিটিসেল, ওয়ারিদ, বাংলালিংক ও একটেল সারাদেশে সার্ভিস দিচ্ছে। বাংলালায়ন ও কিউবি ঢাকার পাশাপাশি কয়েকটি বিভাগীয় শহরে তাদের সার্ভিস দিচ্ছে। এখন প্রশ্ন হলো মোবাইল কোম্পানী গুলো আমাদের কাছে কি করে অবৈধ ভাবে টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের বিভিন্ন প্যাকেজ আছে যার মূল্য অনেক চড়া। আমি প্রথম থেকেই গ্রামীন ব্যবহার করে আসছি। মাঝে মাঝে ঢাকায় থাকার সময় বাংলালায়ন ও কিউবি ব্যবহার করি। কিন্তু যখন আমার নিজের গ্রামের বাড়িতে অবস্থান করি তখন মোবাইল কোম্পানীর প্যাকেজই একমাত্র ভরসা। গত নভেম্বরে রাতে পিসিতে ইন্টারনেট ব্যবহার করে সিমটি মোবাইলে উঠালাম। তারপর যথারিতি অবশিষ্ট মেগাবাইট দেখলাম। ১ জিবির মধ্যে তখনও ৬৪৪ এমবি অবশিষ্ট রয়েছে। সকালে ঘুম থেকে জেগে রুটিন মাফিক অনলাইনে গিয়ে দেখি কাজ হচ্ছে না। অবশিষ্ট ৬৪৪ এমবি শুন্য দেখাচ্ছে। ১২১ এ কল করলাম কোন ফল হলো না। তারা পারামর্শ দিল নিকটস্থ কাষ্টমার কেয়ার এ যেতে। গেলাম আর কাষ্টমার ম্যানেজার জানালো আপনার ব্যবহারের বিবরন নিতে হবে। এ জন্য ২৫০ টাকা দিয়ে আবেদন করতে হবে। আমারও জেদ চেপে গেল। ১২১ এ মোবাইল করে ইন্টারনেট স্পেশালিষ্টদের সাথে কথা বলতে চাইলাম কিন্তু কাষ্টমার ম্যানজোর নাছোর বান্দা। তিনি যেটা বলছেন সেটাই ঠিক ফলে কল টি ট্রান্সফার করা সম্ভব না। বার বার কল করার পর এক পর্যায়ে যোগায়োগ হলে আমি ৩ দিন পর অবশিষ্ট মেগাবাইট ফেরত পেয়েছি। গ্রামীন ফোন মাঝে মাঝে ১৫০-২০০ পর্যন্ত ব্রাইজিং স্পিড দেখায় কিন্তু এসময় কোন পেজ ওপেন হয় না। কিন্তু ওই হারেই কেবি কেটে নেয়। আবার আনলিমিটেড প্যাকেজ ৯৭৭ টাকা তাও আবার ৫ জিবির পর গিয়ে ৪ কেবি স্পিড হবে। ফলে তার পর আর গ্রামীন ব্যবহার করিনি। ঢাকায় থাকার কারনে কিউবি ব্যবহার করছিলাম। গত ৪ তারিখ ঢাকার বাহিরে আসতে হলো। তাই একটা প্যাকেজ দরকার । এক বন্ধু জানালো বাংলালিংক এর আনলিমিটেড প্যাকেজ ৭৫০ টাকা। ভালই সার্ভিস। তার কথায় অবশেষে গত ৪ জানুয়ারী তাই নিলাম। কিন্তু ফলাফল‍ যেই লাউ, সেই কদু। ১২১ এ মোবাইল করলে তারা বলছে ৪ ঘন্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করা হবে। তার পর আর নাই। এ ভাবে গত ৪ দিনে ১০ বার মোবাইল করেও কোনও ফল হয়নি। বাংলালিংক এর স্পিড টা এতই কম যে কোন পেজ ওপেন হতে অনেক সময় লাগছে। আমার ৭৫০ টাকাও জলে গেলও।এখন ঢাকার বাইরে জেলা শহরে আমি কি ভাবে ভাল ইন্টারনেট ব্যবহার করতে পারি?
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×