গজদন্ত শিল্পী বিজয়কেতন চাকমা এই শেষ বয়সেো ঘুমঘোরে ফিরে যান দূর অতীতে। উঁচু পাহাড় থেকে বন -জঙ্গল ভেঙে নামছে ম্যামথের মতো প্রমাণ আকৃতির বুনো হাতির পাল। তাদের তাণ্ডেব তটস্থ পুরো পাহাড়। উজাড় হয় জুমের সাজানো বাগান। অথচ আদিবাসী মানুষ একে মেনে নেয় পাহাড়ি জীবনের স্বাভাবিকতা হিসেবে।
প্রজনন মেৌসুমে হাতির পাল ভারী করার সুযোগ দেন তারা। বাকি সময় অরণ্যের গহিন পথে শিকারের খেঁাজে ছোটেন দুর্ধর্ষ ম্রো কি বম আদিবাসী তরুণ। তার গাদা বন্দুকের নিশানায় কখনো বা ধরাশায়ী হয় দু - একটা। তারপর পাহাড় জুড়ে শুধুই উৎসব - আনন্দ।
এভাবেই বয়ে চলে পাহাড়ি জীবন। পরম মমতায় প্রতিটি প্রাণ সত্বাকে টিকিয়ে রেখে আদিবাসী মানুষ আবার সেগুলোকে আশ্রয় করেই বাঁচিয়ে রাখেন নিজেদের।
বিজয়কেতন চাকমা স্বপ্ন দেখেন--শিকারী নামমাত্র দামে হাত দেড়েক লম্বা হাতির দাঁত বিক্রি করলেন ব্রিটিশ সাহেব কি ফরেস্টের বড় কর্তার কাছে। সেখান থেকে আদেশ পেয়ে লংগদুতে মাচাং ঘরের ইজরে বসে কাজে ডুব দেন দাদু কল্পতরু চাকমা। ক্ষুদে হাতুড়ি - বাটাল দিয়ে হাতির দাঁতের উপর আশ্চর্য - সুন্দর নকশা বোনেন তিনি।
কিন্তু এ সবই এখন ধূসর অতীত, স্বপ্ন মাত্র। সংঘাত বিক্ষুব্ধ আদিবাসী বনের এখন ভিন্ন চিত্র। দিন গেলে বাড়ছে চিরচেনা গাছ উজাড়ের সংখ্যা। বিপন্ন বনে এখন বিপন্ন বুনো হাতিো। তাই এখন দুর্দিনে বড়ই দুর্লভ বিশালাকায় সেই হাতির দাঁত। বিজয়কেতনের তিন পুরুষের এই পেশা আজ তাই খাদের কিনারে।
বন উজাড়ের সঙ্গে হাতির অস্তিত্ব হারিয়ে যাক--তা চান না বিজয়কেতন। এর পরো আছে চোরাই হাতি শিকারীর উৎপাত। প্রবীন এই গজদন্ত শিল্পী চান, বন থাকলে থাকবে বুনো হাতির প্রাচুর্য; আর নিজেদের পরিবেশে মাথা উঁচু করে বাঁচবেন অরণ্যচারী আদিবাসীরা।
বিপন্ন হাতি শিকারের পক্ষে নন তিনি। তার আশা, আবার পুরনো দিনের নিঝুম অরণ্য ফিরে পেলে বন বিভাগের অনুমতি নিয়ে তিনি বৈধ পন্থায় মৃত হাতির দাঁত সংগ্রহ করতে পারবেন। কিন্তু আদৌ কী মিটবে তাঁর সেই আশা?...
গহীন বনের স্বপ্ন দেখেন শেষ গজদন্ত শিল্পী বিজয়কেতন (এক)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।