somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সঞ্জিব দ্রং এর সাক্ষাতকার

০৫ ই আগস্ট, ২০০৭ সকাল ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের আদিবাসীদের অধিকার রক্ষায় 'আদিবাসী বিষয়ক কমিশন' গঠন করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানিয়েছেন ক্ষুদ্র জাতিসত্ত্বাগুলোর নেতা সঞ্জিব দ্রং।

সারা দেশের ২৫ টি জাতিগত সংখ্যালঘু জাতিসত্ত্বার প্রায় ৪৫ লাখ মানুষের জাতীয় সংগঠন 'বাংলাদেশ আদিবাসী ফোরামের' সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং এই প্রতিবেদককে দেওয়া এক সাক্ষাতকারে সরকারের কাছে এ দাবি জানান।

সঞ্জীব দ্রং বলেন, ব্রিটিশ উপনিবেশ আমল থেকে শুরু করে আমরা সমতল ও পাহাড়ের আদিবাসীরা মার খাচ্ছি। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। স্বাধীন বাংলাদেশে কোনো নির্বাচিত রাজনৈতিক সরকারই আদিবাসীদের অধিকার রায় আন্তরিকভাবে এগিয়ে আসেনি। আমরা চাই, পটপরিবর্তনের সুযোগে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আমাদের এই নতুন দাবিটি মেনে নেবেন।

আগামী ৯ আগস্ট অনুষ্ঠেয় বিশ্ব আদিবাসী দিবসকে সামনে রেখে শিগগিরই তারা সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে এ দাবি উত্থাপন করবেন জানিয়ে আদিবাসী অধিকারকর্মী ও লেখক সঞ্জীব দ্রং বলেন, সরকার ও আদিবাসী প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই কমিশন আদিবাসীদের অধিকার রায় প্রধান সমস্যাগুলোকে চিহ্নিত করে স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করতে পারে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় শুধু পার্বত্যাঞ্চলের সমস্যা দেখছে। আর আদিবাসী বিষয়ক কমিশন দেখবে সারা দেশের সকল আদিবাসীর সমস্যা।

সরকারি উদ্যোগে আদিবাসী দিবস পালন করারও দাবি জানান এ আদিবাসী নেতা।

তিনি বলেন, ভূমি সমস্যা আদিবাসীদের একটি দীর্ঘস্থায়ী সমস্যা। কিন্তু আদিবাসীদের মধ্যে শিক্ষার বিস্তার, মাতৃভাষায় আদিবাসী শিশুর পাঠদান, তাদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা --ইত্যাদি বিষয়ে কমিশন এখনই বাস্তবসম্মত পদক্ষেপ নিতে পারে। ভূমি সমস্যা সমাধানে পার্বত্য ভূমি কমিশনের আদলে একটি জাতীয় ভূমি কমিশন গঠন করা যায় বলে মত দেন সঞ্জীব দ্রং।

তিনি আরো বলেন, আমরা চাই এ দেশের নাগরিক হিসেবে মৌলিক মানবিক অধিকার নিয়ে মাথা উঁচু করে বাঁচতে। এ জন্য আমরা চাই, আমাদের প্রতিটি দাবি- দাওয়ার আন্দোলনে প্রগতিশীল ও গণতান্ত্রিক বৃহত্তর বাঙালি জাতি পাশে এসে দাঁড়াবেন। সক্রিয় সমর্থন দেবেন।

আদিবাসীদের বর্তমান অবস্থা সর্ম্পকে বলতে গিয়ে সঞ্জীব দ্রং বলেন, বরাবরের মতোই সরকারগুলো আদিবাসীদের বিপক্ষে অবস্থান নিয়ে চলেছে। উন্নয়নের নামে তাদের জীবন- জীবিকার ওপর আঘাত হানার চেষ্টা করা হয়েছে। আদিবাসীদের কখনোই এ সব কথিত উন্নয়নের অংশীদার করা হয়নি। আদিবাসী -অধ্যুষিত অঞ্চলে প্রকল্প গ্রহণের আগে নেওয়া হয়নি আদিবাসী নেতাদের মতামত।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক শান্তিচুক্তি অনেকটা কাগুজে চুক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, চুক্তি স্বাক্ষরের প্রায় এক দশক পরেও এর মৌলিক শর্তগুলো পূরণ করা হয়নি । পাহাড়ের জীবন বরং অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশী দুর্বিষহ হয়ে উঠেছে। অভিযোগ করলেন সঞ্জীব দ্রং।

তত্ত্বাবধায়ক সরকারের কাছে আদিবাসী নেতাদের সঙ্গে দ্রুত একটি বৈঠক দাবি করে সঞ্জীব দ্রং সবশেষে বললেন, আমরা চাই, সরকার পার্বত্য ভূমি কমিশনকে কার্যকর করাসহ শান্তিচুক্তির মৌলিক শর্তগুলো অবিলম্বে বাস্তবায়ন করবে। আদিবাসীদেরও সত্যিকার অর্থে এদেশের উন্নয়নের অংশীদার করা হবে।

(তথ্যসূত্র:বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



যে কেউ যে কোনো ধরনের পোশাক পরে যে কোনো সমাজে যেতে পারেন, সাধারণত কেউ বাধা দেয় না। তবে সর্বসাধারণের ক্ষেত্রে “দৃষ্টিকটু” বলে একটি বিষয় উল্লেখ্যযোগ্য। যা সময় স্থান কাল পাত্র... ...বাকিটুকু পড়ুন

×