ব্রেকিং নিউজ: ঢাবি থেকে পিছু হটলো সেনা
খেলার মাঠে এক শিক্ষার্থীকে সেনা সদস্যদের মারধরের ঘটনার জের ধরে মঙ্গলবারও ছাত্র-পুলিশ তুমুল সংঘর্ষ শুরু হয়। এ পরিস্থিতিতে সরকার রাত ৮টা থেকে ক্যাম্পাসের সেনাক্যাম্প প্রত্যাহার শুরুর সিদ্ধান্ত নেয়। ঘটনার বিচারবিভাগীয় তদন্তেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকালে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার সাংবাদিকদের জানান, “মঙ্গলবার রাত ৮টা থেকে সেনাবাহিনীর ক্যাম্প সরিয়ে নেওয়া শুরু হবে এবং বুধবার সন্ধ্যার ভেতর তা শেষ হবে।”
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে ঘটনায় জড়িত সেনা ও পুলিশ সদস্যদের বিচার দাবির পাশাপাশি সেনাপ্রধান মইন উ আহমেদকে ক্ষমা চাইতে বলেছে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় শিকরা দোষীদের বিচার চেয়ে অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তেজনার রেশ ছড়িয়ে পড়েছে বিভিন্ন শিক্ষাঙ্গনে। ঢাকা কলেজ, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার পুলিশের সঙ্গে ছাত্রদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। রাজধানীর শেরে বাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয় ও সিটি কলেজের শিক্ষার্থীরা সন্ধ্যায় মিছিল-সমাবেশ ও গাড়ি ভাংচুর করেছে। জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবিরাম ছাত্রধর্মঘটের ডাক দিয়েছে কয়েকটি ছাত্রসংগঠন। বুধবার ছাত্রধর্মঘট ডাকা হয়েছে রাজশাহী ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়েও।
(ছবি ও তথ্যসূত্র: বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।