আমার প্রিয় পোস্ট

স্বাধীন বাংলার পতাকার প্রথম নকশাবিদ

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৪

শেয়ার করুন:                   Facebook

স্বাধীন বাংলার পতাকার প্রথম নকশাবিদ সম্পর্কে সহব্লগার লুৎফুল আরেফীন তাঁর সাম্প্রতিক লেখায় (http://www.sachalayatan.com/arefin/12317) কিছুটা আলোকপাত করেছেন। এই লেখার সূত্র ধরে বাংলা উইকিপিডিয়ার নিরলসকর্মী রাগিব ভাইসহ বেশ কয়েকজন জানতে চেয়েছিলেন, আসলেই স্বাধীন বাংলার প্রথম পতাকার নকশাবিদ কে?

পতাকার প্রথম নকশাবিদ হিসেবে পাঠ্য-পুস্তকসহ সর্বত্রই পটুয়া কামরুল হাসানের নামই প্রচারিত হয়ে আসছে। ঘন্টা তিনেক অন্তর্জালে অনুসন্ধান চালিয়েও পাওয়া গেছে কামরুল হাসানেরই নাম।

এ বিষয়ে স্পষ্ট ধারণার জন্য আমি শরণাপন্ন হয়েছিলাম, মুক্তিযুদ্ধের বিশিষ্ট গবেষক এমএমআর জালাল ভাইয়ের।

জালাল ভাইয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ‌'বাঙালির জাতীয় সংগ্রাম: মুক্তিযুদ্ধে চট্টগ্রাম' গ্রন্থের লেখক ডা. মাহফুজুর রহমান জানাচ্ছেন:

গাঢ় সবুজ জমিনের ওপর কেন্দ্রে লাল বৃত্তের মাঝে হলুদ মানচিত্রসহ বাংলাদেশের পতাকার প্রথম নকশাবিদ কামরুল হাসান নন। এই পতাকাটি শিবনারায়ণ দাশের করা।

১৯৭০ সালের ৬ জুন শাজাহান শিরাজের জহুরুল হক হলের (তখনকার ইকবাল হল) ১১৮ নম্বর রুমে পতাকাটির নকশা করা হয়েছিলো। সেলাই করে পতাকা প্রস্তুত হয়েছিলো নিউ মার্কেট-বলাকা এলাকার ‌'নিউ পাক ফ্যাশান টেইলার্স' নামক দর্জির দোকানে।

ওই রুমে বসে পতাকাটির নকশা করার পরিকল্পনা করেন কাজী আরেফ আহমদ, আসম আব্দুর রব, শাজাহান শিরাজ, মনিরুল ইসলাম ওরফে মার্শাল মনি, হাসানুল হক ইনু ও শিবনারায়ন দাস।

স্বাধীনতার পরে মানচিত্র বাদ দিয়ে পটুয়া কামরুল হাসানের জাতীয় পতাকাটির চূড়ান্ত নকশা সরকারিভাবে অনুমোদন করা হয়।

দুঃখজনক হলেও সত্যি, ইতিহাসের ধূসর পাতায় এই পতাকার প্রথম নকশাবিদ শিবনারায়ন দাশের নাম খুবই অস্পষ্ট অক্ষরে লেখা।।

.
(ডা. মাহফুজুর রহমানের গ্রন্থটির প্রকাশক, প্রকাশকালসহ আরেকটু বিস্তারিত তথ্য জানতে পারলে এই লেখায় সংযোজন করা হবে। স্বাধীন বাংলার প্রথম পতাকার পরিকল্পনাকারীদের মধ্যে অনেকেই বেঁচে আছেন। তাদের সাক্ষাৎকার থেকেও ইতিহাসের এই অস্পষ্টতা দূর করা সম্ভব।)


 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে ।

 

  • ১৩ টি মন্তব্য
  • ২৫২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৬
comment by: মুকুল বলেছেন: ধন্যবাদ। বিপ্লব। :)

*****
২. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৭
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ।।
আমিও জানতাম পটুয়া কামরুল হাসান ।।
৩. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২৩
comment by: মিরাজ বলেছেন: সঠিত ইতিহাসটি জানা প্রয়োজন । আসম আব্দুর রব, শাজাহান শিরাজ, বা হাসানুল হক ইনুর কাছ থেকেই এটা জানা সম্ভব ।

আশা করি সেই উদ্যোগটি কোন একজন সাংবাদিক নেবেন ।
৪. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২৪
comment by: মিরাজ বলেছেন: সঠিত = সঠিক
৫. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮
comment by: রাশেদ বলেছেন: ধন্যবাদ।
৬. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮
comment by: থার্ডআই বলেছেন: আবারও কৃতজ্ঞতা আপনার পরিশ্রমের জন্য।
৭. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৩৮
comment by: আন্ধার রাত বলেছেন:

বড় ভাল খবর দিলেন তো। অনেক ধন্যবাদ। +
৮. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৩৮
comment by: নাভদ বলেছেন: +
১০. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২৩
comment by: নরাধম বলেছেন: অনেক ধন্যবাদ।
১১. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৩১
comment by: বিপ্লব রহমান বলেছেন: সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।

আপনার লিঙ্কটি ওপেন হচ্ছে না :( @ বিবর্তনবাদী।
১২. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৫৮
comment by: জ্বিনের বাদশা বলেছেন: আপনাকে একটা বিশাল বিপ্লব :)
১৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩০
comment by: বিপ্লব রহমান বলেছেন: আপডেট: এইমাত্র হাসানুল হক ইনু ও ডা. মাহফুজের সঙ্গে টেলিফোনে কথা হলো। ইনু ডা. মাহফুজের ওই গ্রন্থের তথ্য পূর্ণ সমর্থন করলেন।

ডা. মাহফুজ জানালেন, তার স্ত্রী ফরিদা ইয়াসমিন ব্যক্তি উদ্যোগে ১৯৯৩ সালের মার্চে গ্রন্থটি প্রকাশ করেন। স্বাধীন বাংলার প্রথম পতাকার নকশাবিদ সর্ম্পকিত তথ্য উনি যোগাড় করেছেন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে। এছাড়া তিনি নিজেও সিরাজুল আলম খান, আসম রব, শাজাহান শিরাজ, হাসানুল হক ইনু -- প্রমুখর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

সবাইকে আবারো ধন্যবাদ।

(ডা. মাহফুজের ফোন নম্বরটি দিয়ে আমাকে সহায়তা করেছেন- সহ ব্লগার ধ্রুব হাসান।)

 

 


পাহাড়, ঘাস, ফুল, নদী খুব প্রিয়। পেশা সাংবাদিকতা। লিখতে ও পড়তে ভালবাসি। টোটেম গৌতম বুদ্ধ। biplobr@gmail.com
*কপিরাইট ©: লেখক কর্তৃক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৫৬৭১